somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফলভাবে একটি ম্যাচ হারার পর বাংলাদেশি ক্রিকেটারদের প্রতিক্রিয়া।:|

১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এতোদিন আমরা শুনতাম কোনো ম্যাচ জিতলে বাংলাদেশীর ক্রিকেটারদের প্রতিক্রিয়া। কিন্তু বর্তমানে বাংলাদেশ যে হারে হারা শুরু করসে তাতে হারার পরও তাদের প্রতিক্রিয়া হতে পারে:

তামিম ইকবাল: আমাদের লক্ষ্য ছিলো, উইকেট যেমনই থাকুক না কেনো খুব কম সময় উইকেট এ থাকবো। কারণ আমাদের কাছে সময়ের মূল্য অনেক। আপনারা যারা আমার আউট টি দেখেছেন তারা একটু খেয়াল করে দেখেন ঐটা আউট হওয়ার বলই ছিলো না। আমি ইচ্ছা করেই আউট হয়েছি। কোচও আমার উপর খুশি কারণ একটা বাজে বলে আউট হওয়ার মতো ভালো পারফরম্যান্স কয়জনে করতে পারে। আশা করি সামনের দিনেও এমন পারফরম্যান্স করতে পারবো।

শাহরিয়ার নাফিস: আজকে প্রথম দিকে বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। কারণ আমি অনেক সময় ধরে ক্রিজে ছিলাম যা কিনা বিপক্ষ দলের জন্য হুমকি জনক। এক সময় কোচের কাছ থেকে সতর্কবার্তা পাই এবং সুযোগবুঝে আউট হয়ে যায়।যাই হোক আমরা সফলভাবে ম্যাচ হেরেছি এতে এতে কোচ সহ বিরোধীদলের প্রত্যেক খেলোয়াড় আমাদের উষ্ম অভিনন্দন জানিয়েছেন।

আশরাফুল: ভাগ্য আসলেই আমাদের খুব ভালো। বলটা লেগ স্পিনের অনেক বাইরে ছিলো , এমন বলে আউট হওয়া খুব কঠিন কাজ। কিন্তু আউট তো আমাকে হতে হবেই। তাই আলতো করে ব্যাটে লাগিয়ে দিয়েছিলাম । তবুও চিন্তায় ছিলাম এই ভেবে যে, ফিল্ডার ক্যাচ ধরতে পারে কিনা? না অবশেষে আমি খুব কম সময়ে আউট হয়ে প্যাভিলনে ফিরেছি এতেই খুশি।

নাসির হোসেইন: পরিকল্পনা তেমন কিছু ছিলোনা আর থাকেও না । খুব লম্বা একটা সময় ধরে ক্রিজে ছিলাম এতে সবাই ক্ষিপ্ত ছিলো আমার উপর। কিন্তু কি করবো বলেন পাকিস্তানীরা এতো বাজে বল করে যে,নিজেকে আউট করাই যায়না। আবার বাজে বলে আউট হলে বিতর্কিত হতে হবে। তাই ভালো বলের আশায় থাকতে থাকতে অনেক সময় ক্রিজে কটে গেছে।

নাজিমউদ্দিন: আমি সব সময় আমার সিনিয়রদের অনুসরণ করি, আজকেও করেছি। তাদের আসা-যাওয়া দেখে ধরে নিলাম বেশি রান করে লাভ নেই।তাই রান-টান বেশি করি নাই। গা গরম করার জন্য ১০-২০ মিনিট ক্রিজে ছিলাম। এবং যথারীতিভাবে আউট হয়ে প্যাভিলনে চলে আসি।

সাকিব আল হাসান: আগে থেকেই আমার আত্মবিশ্বাস একটু কম ছিলো।তাই বাড়তি কিছু করার চেষ্টা করি নাই। সর্বোচ্চ চেষ্টা করেছি বিপক্ষ দলকে কিভাবে সাপোর্ট দেয়া যায়। তাই অনেক বাজে বল গুলোতেও জোরে শর্ট খেলতে যায় নাই। কি করলাম না করলাম সেটা বড় কথা না , আমরা ম্যাচ হেরেছি এতেই আমরা খুশি।

মুশফিকুর রহিম: সব দিক বিবেচনা করলে দেখা যায় যে, আজকের পুরো দিনটা ছিলো আমাদের হাতে। কিভাবে ইচ্ছাকৃতভাবে বাজে বোলিং, বাজে উইকেট কিপিং আর বাজে ব্যাটিং করা যায় তা বিশ্ববাসী আমাদের দেখে শিখতে পারে। ম্যাচ শেষে বিপক্ষ দলের ক্যাপ্টেন আমাকে মাবাইলে অভিনন্দন জানিয়েছেন। এবং আজকে রাতে তাদের পার্টিতে আমাকে আমন্ত্রণ ও জানিয়েছেন।

মাহমুদুল্লাহ রিয়াদ: যেহেতু আমি মূলত বোলার তাই আমার উপর নির্দেশনা ছিলো কিভাবে বিপক্ষ দলের ব্যাটসম্যানকে রান করে দেয়ার সুযোগ দেয়া যায়। আপনারা হয়তো দেখেছেন, আমি প্রত্যেকটা বল স্ট্যাম্প এর বাইরে রেখেছি। যাতে ব্যাটসমানদের মারতে সুবিধা হয়। সর্বোপরি আমরা চেয়েছি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। কে হারলো কে জিতলো সেটা বড় কথা না , খেলায় অংশগ্রহণ করাটাই মূল লক্ষ্য আমাদের কাছে।

আমার এ লেখাটি আজ রস+আলো তে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৫
৫২টি মন্তব্য ৫২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×