somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীকে গ্রামীণফোন ;) বাংলাদেশে আর নাকি ব্যবসা সম্ভব নয় :D

১৬ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের পাওনা হিসেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা অর্থের বিষয়ে গ্রামীণফোনের আপত্তি কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালেন মোবাইল অপারেটরটির মূল প্রতিষ্ঠান টেলিনরের প্রধান নির্বাহী ফেবরিক গ্যাকসাস। ঢাকার নরওয়ে রাষ্ট্রদূত র‌্যাগনে বার্টি লুন্ড’কে সঙ্গে নিয়ে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাক্ষাত করে এ আপত্তির কথা জানানো হয়।



প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়,


সম্পূর্ণ অনির্ধারিত এ বৈঠকে রাষ্ট্রদূত সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন।

সূত্রটি জানায়, গ্রামীণফোনের নির্বাহী ও রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান, ‘বিটিআরসি’র পাওনা অযৌক্তিক। বিটিআরসি ভুল হিসাবের পর মাত্রাতিরিক্ত পাওনা দাবি করছে।

“এতে বাংলাদেশে আর ব্যবসা করা সম্ভব হবে না বলে গ্রামীণফোন সংশয় প্রকাশ করছে”- প্রধানমন্ত্রীকে বলেন রাষ্ট্রদূত।

তবে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন। শেখ হাসিনা এ সময় বলেন, “বাংলাদেশে তাদের ব্যবসা নিয়ে শঙ্কা প্রকাশের কিছু নেই। তবে এটা মনে রাখবেন, বিদেশী বিনিয়োগকারীদের অবশ্যই বাংলাদেশের আইন মেনেই ব্যবসা করতে হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও নরওয়ে দূতাবাস ও টেলিনরের একজন করে কর্মকর্তা।

বৈঠকের পর গ্রামীণফোনের পরিচালকদের উচ্চপর্যায়ের বৈঠক চলছে। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল। এ বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি নন গ্রামীণফোনের কর্মকর্তারা।

সম্প্রতি বিটিআরসি একটি নিরীক্ষা প্রতিবেদনের কথা উল্লেখ করে গ্রামীণফোনের কাছে তিন হাজার ৩৪ কোটি টাকা বলে চিঠি পাঠায়। গ্রামীণফোন বিটিআরসিকে জানায়, নিরীক্ষাটি ‘ভুল ধারণার’ ভিত্তিতে করা হয়েছে।

এ নিয়ে বিটিআরসি আলোচনার প্রস্তাব দিলেও গ্রামীণফোন চিঠি প্রত্যাহার না করা হলে আলোচনায় অস্বীকৃতি জানায়। বিটিআরসি বলেছে, গ্রামীণফোনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সূত্র

আমার নিজের মনে হয় নরওয়ে এই টেলিকম প্রতিষ্টান ( টেলিনর ) বাংলাদেশ থেকে যে সব সুবিধা পাই( বৈধ ভিওআইপি তাদের জন্য সরকার অবৈধ করেছে... যাতে তাদের বৈদেশিক আয় বেশী হয়) আর যে বিনিয়োগ ইতিমধ্য করে ফেলেছে যা তাতে তারা সহজে বাংলা ছেড়ে যাবে না ... অবশ্য ইন্ডিয়াতে তারা সুবিধা করতে পারে নাই... আবার আমাদের হাসিনা খালাম্মা এয়ারটেল কে বেশী লাইক করে কিনা ;)
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৩
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×