আম্মু তোমাকে অনেক ভালবাসি
১১ ই মে, ২০১৪ সকাল ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন ক্লাস ওয়ানে পড়তাম তখন ক্লাসরুমে ভয়ে থাকতে পারতাম না। আম্মু চোখের আড়াল হলেই ক্লাসরুমে কান্নাকাটি শুরু করে দিতাম। ক্লাসরুম থেকে বের হয়ে দৌড়ে আম্মুর কাছে চলে যেতাম। আম্মুর কাছে যেয়ে ফোঁপাতে ফোঁপাতে বলতাম, তোমাকে না দেখলে আমার বুকের মধ্যে কেমন জানি করে। আম্মু তখন হাত ধরে আবার ক্লাসরুমে নিয়ে যেত আর রুমের দরজার সামনে ৩টা ঘন্টা ঠাই দাঁড়িয়ে থাকতো যাতে আমি ক্লাস করার সময় তাকে দেখতে পাই।
ডিফেন্সের স্কুলে পড়তাম। সেখানে সবকিছুতেই বেশি কড়াকড়ি, নিয়মকানুন। ক্লাস চলাকালীন এভাবে কোনো অভিভাবকের ভেতরে দাঁড়িয়ে থাকার নিয়ম ছিল না। কিন্তু প্রিন্সিপাল স্যার একটু নরম-সরম ছিলেন বিধায় কিছু বলেন নি। তারপরেও স্কুলের অনেক টিচারের কাছে আম্মুকে অনেক কথা শুনতে হয়েছে এই কারনে।
এখন অনেক বড় হয়েছি। কিন্তু আগের মত তোমার সামনে সেইভাবে আর বলতে পারিনা তোমাকে কতটা ভালবাসি। তবে বিশ্বাস করো আম্মু আগের থেকেও অনেক অনেক বেশি ভালবাসি তোমাকে। ছেলেরা বরাবরি তাদের মায়ের প্রতি দুর্বল হয় যে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন