আমার প্রিয় পোস্ট

দৈনিক প্রথম আলোর সাপ্তাহিক ম্যাগাজিন আলপিনে মহানবী হজরত মুহাম্মদ সা:-কে বিদ্রূপ করে কার্টুন প্রকাশ !

১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪৯

শেয়ারঃ
0 0 0

দৈনিক প্রথম আলোর সাপ্তাহিক ম্যাগাজিন আলপিনে মহানবী হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে বিদ্রূপ করে কার্টুন প্রকাশ এবং মহানবী সা:-কে অবমাননার প্রতিবাদে বিভিন্ন সংগঠন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। গতকাল বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষুব্ধ মুসল্লিরা প্রথম আলোর কপিতে অগ্নিসংযোগ করেন। এর আগে সেখানে এক স্বত:স্ফূর্ত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের প্রধান আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ফখরুল ইসলাম, সুলতান মহিউদ্দিন প্রমুখ।
খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেন, প্রথম আলোর ম্যাগাজিনে ‘নাম’ শিরোনাম দিয়ে কার্টুনে বিড়ালের নামে মুহাম্মদ সা:-কে ব্যঙ্গ-বিদ্রূপ করে মুসলমানদের অন্তরে চরম আঘাত হানা হয়েছে। ড্যানিশ পত্রিকার অনুকরণে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাংলাদেশে মহানবী হজরত মুহাম্মদ সা:-এর অবমাননা করা হয়েছে। এ ধরনের ধৃষ্টতাপূর্ণ অবমাননা সহ্য করা যায় না।
তিনি আরো বলেন, নবীপ্রেম ঈমানের অঙ্গ। মুসলমান মাত্রেই নবীর সা: মহব্বতে নামের আগে বরকতস্বরূপ মুহাম্মদ নাম ব্যবহার করে থাকেন। এ নিয়ে ব্যঙ্গ করার অধিকার কারো নেই। প্রথম আলো এই কার্টুন ছেপে মুসলমানদের অন্তরে চরম আঘাত করেছে।
সমাবেশে বক্তারা প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাওয়া এবং মহান আল্লাহর কাছে তওবা করার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সরকারের উচিত হবে এর সম্পাদককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া।

আমরাও এ ধৃষ্টতার জন্য প্রথম আলোর সম্পাদক, প্রকাশকসহ সংশ্লিষ্ট কার্টুনিস্টের শাস্তি দাবী করছি।

সুত্র

 

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫১
হাসিব বলেছেন: হাস্যকর, কোথাকার কোন পত্রিকা কি ছাপালো না ছাপালো তাতে কি নবীর সম্মান কমে যায় নাকি ? নাকি নবীর ফলোয়ারদের সম্মান কমে ?
২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫৩
অশ্রু বলেছেন: প্রথম আলোকে ব্যান করার জন্য কতৃপক্ষকে আহবান জানাই
৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫৮
ওবায়েদ বলেছেন: প্রথম আলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:০৫
অশ্রু বলেছেন: সারাদেশে প্রথম আলোকে নিষিদ্ধ করার জন্য আন্দলনের এই সুবর্ন সুযোগ নষ্ট করা উচিত হবেনা। ব্লগারদের আহবান জানাই সারাদেশে দুর্বার আন্দলন গড়ে তুলুন। ডেনিশদের কিছু করা যায়নি, কিন্তু এরা বাংলাদেশি। এদের করা যাবে
৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:০৭
ধারাভাষ্য বলেছেন: কোনদিনের পত্রিকা?
৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:২৪
অপূর্ব বলেছেন: প্রথম আলো সরকারের দালল তা মেনে নিয়েছিলাম কিন্তু ত্রই পত্রিকা যে ইহুদিদের দালালী করে তা আমাকে অবাক করেছে।
৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৩০
ধারাভাষ্য বলেছেন: হুমমম, দেখলাম। গতকালকেরই আলপিন। কার্টুনটা না পড়ে প্রতিবাদ করলেন কয়জন? একটু দেখে আবার মন্তব্য করবেন যে ওটা পড়ে মনে হয় কিনা কার্টুনিস্ট সরাসরি মহানবীকে বিদ্রূপের উদ্দেশ্যেই কার্টুনটা এঁকেছেন। সেটা কেন করতে যাবে, কি প্রসংগে করতে যাবে বুঝতে পারছি না। বেচারা "আরিফুর রহমান"। কম জানা আর হুজুরদের কার্টুন এঁকে মজা করা একসাথে ডাবল বিপদ!
@অশ্রু
চিন্তা করবেন না। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের বিক্ষুব্ধ মুসল্লিরা "সুবর্ণ সুযোগ"টা গতকালই নগদে কাজে লাগিয়েছেন। তবে আমার মনে হয় প্রথম আলো দ্রুত ক্ষমা প্রকাশ করে "সুবর্ণ সুযোগ"টা বানচালও করে দিতে পারে।
১০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪০
আবদুল্লাহ বলেছেন: "একটু দেখে আবার মন্তব্য করবেন যে ওটা পড়ে মনে হয় কিনা কার্টুনিস্ট সরাসরি মহানবীকে বিদ্রূপের উদ্দেশ্যেই কার্টুনটা এঁকেছেন। "

সরাসরি বিদ্রূপ না করে ,কার্টুন এঁকে কি বুঝাতে চেয়েছেন!!
প্রথম আলো নাস্তিকদের দালাল, সরকারের কাছে উপযুক্ত বিচার আশা করছি।
১১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪৬
ত্রিভুজ বলেছেন: এর আগেও বিডিনিউজ২৪ এর এক সাংবাদিক (অমি রহমান পিয়াল) এই ব্লগে রাসুল (সা:) এর কাটুর্ন ব্যবহার করেছিলো। বাংলাদেশী সাংবাদিকদের এহেন ইসলাম বিদ্বেষী আচরনের তীব্র নিন্দা জানাই।


প্রথম আলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।



১২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪৬
সুমি বলেছেন: আসলেই প্রথম আলো নাস্তিকদের দালাল----
সরকারের কাছে উপযুক্ত বিচার আশা করি না আমি----
১৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪৯
সোনার বাংলা বলেছেন: আপনারা যে কি কন! আপনারা কি বুঝেন....
অবমাননা শুধু তারা বুঝে.......
উন্নত মুক্তমনা হইতে হইলে এই সব করতে হয়!
তারপরে বিদেশী গাঁজা খাইয়া দেশী গান্জার বদনাম
করলে গনতন্ত্রের দেহ উন্নত না হইলে ও তেনাদের
দেহ উন্নত হয়। কবে তোরা মানুষ হইবি হোঙগুলের
বাচ্চারা?
১৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪৯
নুর3ডিইডি বলেছেন: এ ধৃষ্টতার জন্য প্রথম আলোর সম্পাদক, প্রকাশকসহ সংশ্লিষ্ট কার্টুনিস্টের শাস্তি দাবী করছি।

১৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫০
এস্কিমো বলেছেন: এটাতো নয়া দিগন্তের খবর।
প্রথম আলোর কোন সংখ্যায় ছেপেছে সেটা কি দেওয়া যাবে।

অনলাইনেও প্রথম আলো দেখা যায় - নয়া দিগন্তের কথা বিশ্বাস করার আগে নিজের চোখে সেটা দেখা কি ভাল হবে না!
১৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫৯
বিষাক্ত মানুষ বলেছেন: কেউ কি লিংকটা দিতে পারবেন ??

যদি খবরটা সত্যি হয়ে থাকে তবে এদের শাস্তি হওয়া উচিত।
আর যদি ব্যাপারটা সেরকম কিছু না হয়ে থাকে তবে যারা এটাকে সুবর্ন সুযোগ বলে কাজে লাগাতে চেয়েছে তাদের দোর্রা মারা উচিত।
১৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:০৯
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: এটা একটা নিখাদ জোকস।
এখানে মহানবীকে পচানোর তো কিছু দেখী না!!!
২০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:১১
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আর এটা তো প্রথম আলোর কারো কৌতুক না, আমার মনে হয় এটা একজন পাঠকের দেওয়া কৌতুক।
২১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:১২
কণা বলেছেন: এ ধৃষ্টতার জন্য প্রথম আলোর সম্পাদক, প্রকাশকসহ সংশ্লিষ্ট কার্টুনিস্টের শাস্তি দাবী করছি!



২২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:১২
নুর3ডিইডি বলেছেন: এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্বে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা প্রকাশ করার দাবী জানাচ্ছি।
২৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:১৭
এস্কিমো বলেছেন: নিজের চোখে সেই বিষয়টা দেখেছেন এমন কি কেহ নেই?

ক্ষমা মনে হয় জামাতীদের অভিধানে নেই। ওরা ক্ষমা নিজেরাও চায় না - ক্ষমা চাইলে কি করতে হয় জানে না।
২৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:২১
ইবনে সালাম বলেছেন: হাসিব মিয়ার ভন্ডামীপূর্ণ চিন্তাভাবনার সাথে প্রথম আলোর চিন্তাভাবনার দারুণ মিল !
২৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:২৩
কার্টুনিস্ট বলেছেন: এস্কিমো-খবরের সত্যতা যাচাই করার পর ৫ দিয়েন। আপনারা তো আবার জঘন্য কণ্ঠ ছাড়া কাউকে বিশ্বাস করেন না!
২৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:২৩
প্রান্তর বলেছেন: আমি পড়েছি, এস্কিমো। http://www.prothom-alo.com এ যেয়ে আলপিন দেখুন। registered user হতে হবে। প্রথম আলোর সম্পাদক, প্রকাশকসহ সংশ্লিষ্ট কার্টুনিস্টের শাস্তি দাবী করছি। ৫
২৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:২৬
রাজনীতিক বলেছেন: দাবীর প্রতি সহমত । পোস্টের জন্য ৫। যারা প্রথম আলোর দালালী করছে এদেরকে ব্যান করার দাবী জানাই।
২৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:২৭
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আমিও পড়েছি।
তবে এটা ইচ্ছাকৃত বলা যায় না বলেই আমার ধারণা।
তারপরও এই ধরনের জোকস প্রকাশ করা উচিত নয়।
৩০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৩৩
মাহমুদ রহমান বলেছেন: টেস্ট কেস!

ঠিক, তারা টেস্ট করে দেখল কি প্রতিক্রিয়া হয়। এখন তো আবার মিছিল মিটিং করা নিষেধ। এই তো সময়।

সাহস কত! বাংলাদেশের মাটিতে বসে তাও রমযান মাসে এরকম কার্টুন আঁকে! কিছু লোক আবার উল্টা সাফাই গেয়ে যাচ্ছে।

পুরা কমেন্টই করলাম আলপিন না পড়ে। আলপিন টা পেলে আরও ক্লিয়ার হতাম।

পিন মারতে মারতে কই গিয়ে হাত দিয়েছে এরা!

ভুলেও আর টাকা দিয়ে প্রথম আলো কিনব না একান্ত ঠেকায় না পড়লে, এটিই আমার প্রদিবাদ।
৩১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৩৮
প্রান্তর বলেছেন: যা কিছু ভাল তার সাথে প্রথম আলো। এই বুঝি নমুনা? ভাল যদি এই হয়, খারাপ তবে কি?
৩২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৩৮
উদাসীপথিক বলেছেন: ঈমান বজায় রাখতে হলে কার্টুন দেখতে হবে আর কার্টুন দেখতে হলে নিবন্ধিত হতে হবে। ধর্ম ব্যবসার কি উতকৃষ্ট উদাহরণ! প্রথম আলো এই তরিকায় নতুন নয়। তার আগে আরো অনেকে এই তরিকায় নিজেদের ব্যবসা এবং নামকে রওশন করিয়াছেন।
-------------------------------------------
মোল্লাদের এই এক দোষ। তারা ডাইরেক্ট এ্যাকশন চান। মাঝে মাঝে ভুলে যান আল্লাহ একজন আছেন। এমন একটি ঘটনার জবাব দেবার জন্য পত্রিকা পুড়ানো কিংবা পত্রিকা বন্ধের শ্লোগান কোনভাবেই কাম্য নয়। কারণ, এই পত্রিকার সাথে অনেকের রুটি রুজির বন্দোবস্ত সম্পর্ক। প্রথমে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো যেতে পারে। অন্যান্য জাতীয় দৈনিকে এর বিরুদ্ধে প্রেস রিলিজ ছাপানো যেতে পারে। তাতেও যদি কর্তৃপক্ষ না মানেন তাহলে তাদের বিরুদ্ধে আরো বাস্তবসম্মত কোন কঠোর পদেক্ষপ নেয়া যেতে পারে। কিন্তু তা না করে শুধু শুধু মাঠ গরম করার কোন কারণ দেখি না।
৩৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৪২
উম্মু আবদুল্লাহ বলেছেন: প্রথম আলোর ইসলাম বিরোধিতা নিন্দনীয়।

খবরটি আমি দেখি দিনকালে।

কিছু ব্লগারের মানসিকতা অদ্ভুত। কোনো সংবাদের সাথে ধর্ম গ্রন্থের ছবি এটাচ করাকে অসংগত মনে করে (যদিও সংবাদটা ঐ গ্রন্থকে নিয়ে) আর রাসুল নিয়ে টিটকারীতে খারাপ কিছু দেখে না।
৩৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৪৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: এখন প্রথম আলোর ক্ষমাটা দেখলাম। শুভবুদ্ধির উদয় হয়েছে।
৩৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৪৭
উদাসীপথিক বলেছেন: সহমত @ নূর৩ডিইডি
৩৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৪৮
আহমাদ মুজতবা বলেছেন: কোন মালাউনের বাচ্চা এই পোস্টের রেটিং কমাইছে?
৩৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৪৮
ইবনে সালাম বলেছেন: আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী

গতকাল সোমবার প্রথম আলোর সাময়িকী আলপিনের ৪৩১তম সংখ্যার ষষ্ঠ পৃষ্ঠায় অসাবধানতাবশত ‘নাম’ শীর্ষক অমনোনীত, অপ্রাসঙ্গিক ও সম্পুর্ণ অগ্রহণযোগ্য একটি কার্টুন-কাহিনী ছাপা হয়েছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি। আমরা কার্টুন-কাহিনীটি প্রত্যাহার করছি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি, পাঠক বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

প্রথম আলো ক্ষমা চাইলেও এস্কিমোর মত কিছু ইসলাম বিদ্বেষী খবরের সুত্র নিয়ে প্রশ্ন তুলেছে। এবার তার বক্তব্য কি জানতে ইচ্ছে করে।
৩৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৫১
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: গতকাল সোমবার প্রথম আলোর সাময়িকী আলপিনের ৪৩১তম সংখ্যার ষষ্ঠ পৃষ্ঠায় অসাবধানতাবশত ‘নাম’ শীর্ষক অমনোনীত, অপ্রাসঙ্গিক ও সম্পুর্ণ অগ্রহণযোগ্য একটি কার্টুন-কাহিনী ছাপা হয়েছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি। আমরা কার্টুন-কাহিনীটি প্রত্যাহার করছি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি, পাঠক বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

শুভবুদ্ধি উদয়।
৩৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৫৭
প্রান্তর বলেছেন: শুভবুদ্ধি উদয়।আর যেন কেউ এই সাহস না করে। কিন্তু এটা কি যথেষ্ট?
৪০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০০
নুর3ডিইডি বলেছেন: কেউ দোষ না করলে ক্ষমা চায়না, প্রথম আলো ভুল শিকার করেছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্বে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
কিন্তু কিছু ব্লগার এখনো এর সত্যতা যাচাই করছেন!! এবং তারাই এই পোষ্টের রেটিং কমিয়েছেন। মোল্লারা ডাইরেক্ট এ্যাকশনে না গেলে আজকে ক্ষমাচাওয়া হতো না। এবং আগামীতেও এরকম কাজ করার সাহস পেতো। কিছু ব্লগারের মানসিকতা ঠিক ঐ পত্রিকার মতোই, তারা চতুরতার সাথে ইসলামের বিদ্রুপ করতে চান! নিজেকে মুসলমান বলে দাবী করেন কিন্তু অন্যধর্মের কিতাবের ছবি প্রকাশের প্রতিবাদ করেন। ( যা কোন দোষের কিছু নয়) কিন্তু নিজের ধর্মের বেলায়, কি ভাবে প্রতিবাদ না করা যাবে , সেই সুযোগ খুজেন।
৪১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০০
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: প্রথম আলো= শেষ অন্ধকার !
৪২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০১
উদাসীপথিক বলেছেন: প্রথম আলো যদি সত্যিই ক্ষমা চেয়ে থাকে তাহলে ক্ষমা মঞ্জুরের জন্য শর্ত দেয়া উচিত। কারণ, আজ ২ ইঞ্চির একটা প্রেস রিলিজ দিয়ে ক্ষমা চেয়ে পার পেয়ে গেলেন কাল যে এমনটি আবার করবেন না তার নিশ্চয়তা কি? তার পত্রিকার ঐ ২ ইঞ্চির প্রেস রিলিজে তার আর কি লাভ ক্ষতি। কিন্তু এমন এক একটি ঘটনা যে কোটি মানুষের হৃদয়ে আঘাত করে, তাদের ধর্ম বিশ্বাসে আঘাত করে তার সুরাহা তিনি কি দিয়ে করবেন। আমি সার্টিফায়েড অপেশাদার সাংবাদিক (নিতান্তই শখ)! আমি জানি একজন সংবাদকর্মীর উসুল কি। কারো ধর্ম বিশ্বাসে আঘাত না করার ব্যাপারে কি কঠোর নির্দেশনা দেয়া হয় একজন সংবাকর্মীকে। আর যেখানে বিশ্বব্যাপী এরকম কিছু ঘটনা সমসাময়িক সময়ে আলোড়ন তুলেছিল সেহেতু পত্রিকা কর্তৃপক্ষ ভুল করে তেমন আরেকটি ঘটনার জন্ম দেবেন তা কোনভাবেই মেনে নেয়া যায় না। শুধুমাত্র এই ইস্যুতে প্রথম আলোর বিরুদ্ধে অনায়াসে মামলা হতে পারে।

তাই বলছিলাম, প্রথম আলোকে শর্ত দেয়া হোক কর্তৃপক্ষকে এই মর্মে মুচলেকা দিতে হবে যে, ভবিষ্যতে এ ধরণের কোন ঘটনা ঘটলে তাকে আইন অনুযায়ী শাস্তির মুখোমুখী হতে হবে এবং এ বিষয়ে তার কিছুই বলার থাকবে না।
--------------------------------------------
একজন অপোগন্ড মতিউরের ইচ্ছা-অনিচ্ছার চেয়ে কোটি মানুষের বিশ্বাস-ভালোবাসা অনেক দামী। আমরা একটা অসুস্থ শিশুর জীবন বাঁচাতেও বহু কিছু করি। চাঁদা তুলি, গান বাজনা করি এটচেটরা এটচেটরা। কিন্তু কোটি মানুষের হৃদয়ের ব্যথা সারানোর ব্যাপারে আমাদের সম্মানিত ব্লগাররা কি চমতকার উদাসীন। সেইসব ব্লগারদের মুখে....
৪৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৩
উদাসীপথিক বলেছেন: !!!!!!!!প্প্ব্যপ্প্মূপ্প্বক্কপ্পর্্মপ্প্ব্বপ্প্ব্ত্রপ্প্বপ্প্ব্বেপ্প্ব্ত্র!!!!!!! :)
৪৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৫
উদাসীপথিক বলেছেন: !!!!প্প্ব্যপ্প্মূপ্প্বক্কপ্পর্্মপ্প্ব্বপ্প্ব্ত্রপ্প্বপ্প্ব্বেপ্প্ব্ত্র!!!!! :)
৪৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৮
উদাসীপথিক বলেছেন: আগের দু'টি কমেন্টে যা' বলতে চেয়েছিলাম...
@ নূর৩ডিইডি :)

ইবনে সালাম, আগের কমেন্ট দু'টি মুছে দেবেন প্লিজ?
৪৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২১
সংসারে এক সন্ন্যাসী বলেছেন: বিশ্বাস ব্যাপারটা কি এতোই ঠুনকো যে, একটা কার্টুন তা নড়বড়ে করে দেবে? কার্টুনিস্ট আর সংশ্লিষ্টরা যদি পাপ করে থাকে, তার ফল তারা ভোগ করবে পরকালে। অন্তত ইসলাম তো তাই বলে।

মুসলমানরা যে কবে সহনশীল হতে শিখবে! খ্রিষ্টানরা এমনকি ইহুদিরাও তাদের নিজেদের নবী, ঈশ্বর আর ধর্ম নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতে পারে বলেই তাদের সহনশীলতার পরিধি আমাদের চেয়ে অনেক ব্যাপক। আর আমরা পারি না বলে বিশ্বে আমাদের পরিচিতি জঙ্গি হিসেবে।
৪৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:০০
বিবেক সত্যি বলেছেন: হায়রে এস্কিমো, নির্লজ্জের মত এইখানেও জামাত টেনে আনলেন, ধিক আপনার মানসিকতাকে...
কি মনে করেন আপনি, মুসলমান মানেই জামাত, অসুস্থ চিন্তার প্রতিবাদকারী মানেই জামাত...
ছিহ্...




এ ধৃষ্টতার জন্য প্রথম আলোর সম্পাদক, প্রকাশকসহ সংশ্লিষ্ট কার্টুনিস্টের শাস্তি দাবী করছি ....

৪৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১৭
শাহরীয়ার বলেছেন: হায়রে এস্কিমো, নির্লজ্জের মত এইখানেও জামাত টেনে আনলেন, ধিক আপনার মানসিকতাকে...
কি মনে করেন আপনি, মুসলমান মানেই জামাত, অসুস্থ চিন্তার প্রতিবাদকারী মানেই জামাত...
ছিহ্...
তথা কথিত প্রগতীশীল দের আসল চেহারা দেখে নেন
৪৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১৯
শাহরীয়ার বলেছেন: প্রথম আলো র মুরতাদ দের ফাসি চাই
৫০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:২৭
নাম্বারহীন বলেছেন: মুজতবা নীচের মন্তব্য সাম্প্রদায়িক আর করা অন্যায় তুমি যেহেতু ছোট, তাই আশা করি ভবিষ্যতে সাবধানে থাকবে এ ধরনের ভুল করার থেকে।
৫১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:২৮
নাম্বারহীন বলেছেন: আহমাদ মুজতবা বলেছেন :
২০০৭-০৯-১৮ ০৫:৪৮:১৫
কোন মালাউনের বাচ্চা এই পোস্টের রেটিং কমাইছে?

৫২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:৪৫
ইছামতীর পাড়ে বলেছেন: শুধুমাত্র ৫ দেয়ার জন্য লগ ইন করলাম। গুড যব্‌!
৫৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:৪৭
নাম্বারহীন বলেছেন: হ নবী নির্ঘাত রাগ করসে কে কোতায় তার ছবি আকছে বইলা, আবালের দল
৫৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:৫৪
নাম্বারহীন বলেছেন: শালারা যীশু খ্রীষ্টের যৌন সিন পর্যন্ত মুভিতে দেকাইসে। ৫০০ বছর আগে নবীর ছবি ইরানে আকা হইসে। কেমনে কি?
৫৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:১৪
কৌশিক আহমেদ বলেছেন: প্রথম আলো পোড়ানো প্রত্যেককে চিন্থিত করে রাখুন। এরাই মানবতার শক্রু। এরা ইসলামী শাসনের প্রত্যাশী। সাধারণ ধর্মানুভূতিসম্পন্নদের অনুভূতি নিয়ে এরা রাজপথ গরম করে। চোদ্দশ বছরে এখন পর্যন্ত মাথার টুপি, দাড়ী আর বোরখা থেকে মুক্তি লাভ করতে পারে নি, কি কঠিন শৃংখলে নিত্যদিন যাপন করে, তাদের হাতে মানবতা নিরাপদ নয়।
৫৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২৬
শাহরীয়ার বলেছেন: মানবতা কৌশিক আহমেদ গং দের কাছে নিরাপদ আশেন দলে দলে এই গং এ জোগ দেন।
৫৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২৯
নাম্বারহীন বলেছেন: শাহরীয়ার কৌশিকরে মালাউন গালিটা দাও নাইলে ডেভিড কও
৫৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৩
আরণ্যক যাযাবর বলেছেন: এইখানে যে আবালেরা সুর মিলাইছে, তাদের কয়টা সেই পত্রিকাটা পড়সে?

শালার ব্লগ ভরিয়া গেলো হরিদাস পালে...
৫৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৫
অবজারভার বলেছেন: আমি জন্মসূত্রে একজন মুসলিম। কার্টুনটি আমি দেখেছি ও পড়েছি। আমার একবারও মনে হয় নি যে ওখানে হযরত মোহাম্মদকে অপমান করা হয়েছে। ওখানে আক্রমণ করা হয়েছে সেই উদ্ভট প্রবণতাকে, যে প্রবণতা মুসলমানমাত্রের নামের আগে 'মোহাম্মদ' যুক্ত করবার পরামর্শ দেয়।

নামের আগে 'মোহাম্মদ' যুক্ত করে একজন খুন, ধর্ষণ, চুরি করল, আর 'মোহাম্মদ' যুক্ত না করে একজন ধর্মচর্চা করল ; তো আপনারা কাকে সমর্থন করবেন?
৬০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৭
কৌশিক আহমেদ বলেছেন: শাহরীয়ার, যোগ দেয়ার জন্য ক্যাম্পেইন করার দরকার নেই বাছা। যার যার তার মত অভিমত প্রকাশ করতে দাও। ধর্ম ছাড়া আর কোন ক্যাম্পেইন করতে পারো না, যেমন ধরো তোমার বাসের কাজের ছেলেটি! সে কি পড়াশুনা করছে?
৬১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৭
শাহরীয়ার বলেছেন: নাম্বারহীন ওস্তাদ আফনে হালি আমার দুশ দেখেন কেন? ডেভিডে যে মুহাম্মদ খুজলো অরে কিছু কইছেন?
৬২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৪৭
আবূসামীহা বলেছেন: প্রথম আলোর ক্ষমা চাওটা উচিত ছিল এবং তারা চেয়েছে।
পোস্টের জন্য ৫।
৬৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫০
সংস্থাপক বলেছেন: হাস্যকর। নবির ছবি কোথায় পাওয়া যাবে?
৬৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৮
অবজারভার বলেছেন: জনাব মোহাম্মদ ইবনে সালাম, মোহাম্মদ শাহরীয়ার আপনারা ইসলামকে আগে ভালো করে জানেন-বোঝেন, তারপরে মাতামাতি করেন।
৬৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৭
অন্যরকম বলেছেন: পোস্টের জন্য ৫!
৬৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৪
অশ্রু বলেছেন: বামরামপন্থী এস্কিমেরা এরকমই। সবকিছুতে জামাত দেখেন, দড়ি দেখলেই সাপ ভাবেন তবু ভাল মুক্তিযুদ্ধ নিয়ে আসেনি। নাস্তিকতার গুরু কৌশিক সম্পর্কে কিছু বলার নেই, ত্রিভজ ভাই তাকে ব্যান করেছেন কেন এখন বুঝতে পারছি
৬৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৮
সত্য বাদী বলেছেন: ৫। এই ইসলাম বিরোধীদের এই ব্লগ থেকে বের করে দেয়া হোক।
৬৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৭
মো: খায়রুল বাসার বলেছেন: ৫ দিলাম ।
আমার মতে আলপিন টাইপের প্রতিপক্ষের চরিত্রহরনকারি ম্যাগাজিন বন্ধ করা উচিত ।
আর প্রথম আলো এগুলো বেশী করে ।
ইদানিং প্রথম আলো বেশী বিতর্কিত হচ্ছে ।
অশান্ত পরিবেশ তৈরীর জন্য যদি সিএসবি বন্ধ হতে পারলে প্রথম আলো কেন বন্ধ হবে না ?
৬৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২২
কৌশিক আহমেদ বলেছেন: ইসলাম বিরোধীদের ব্লগ থেকে বের করে দিতে চান, কিন্তু ইসলাম যে অন্য ধর্মের বিরোধীতা করে তৈরী হয়েছে, তাদেরকে কারা বের করে দেবে! আর এটাকে ইসলাম বিরোধীতা কেন বলছেন?
.
যারা প্রথম আলো পুড়িয়েছে তারা কিসের প্রতি ভালোবাসা দেখালো? ধর্মের গুরু সেই মোহাম্মদ সাঃ এর প্রতি ভালোবাসা দেখিয়ে এমন আচরণ কি নবী সমর্থন করতেন? কোন ধর্ম কি জোর করে বিশ্বাস করাবার জিনিস?
.
বুদ্ধদেব তার ধর্মপ্রচারের জন্য কোন যুদ্ধ না করেও সারাবিশ্বে এখনও সবচেয়ে বেশী মানুষের পুজারী। ধর্ম তো মানুষের কাছে ভালোবাসায় পৌছে যাওয়ার কথা, ইসলামের সেই রূপটা এতে কি স্পষ্ট হচ্ছে?
৭০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৯
মো: খায়রুল বাসার বলেছেন: কৌশিক, আপনার লেখা আপনি নিজে ভালো করে পড়ে দেখুন । আপনি ইসলামকে প্রতিপক্ষ করেছেন ।
যদি তাই হয় তা হলে নিন্দা জানাই ।
৭১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪০
কৌশিক আহমেদ বলেছেন: খায়রুল বাসার, ধরেন আমি ইসলামকে প্রতিপক্ষ করেছি, সেজন্য আপনি নিন্দা জানাবেন কেন? প্রতিপক্ষের সাথে কি সবসময় যুদ্ধ করতে হবে? প্রতিপক্ষ মানেই কি ফাঁসি দিয়ে দেয়া যদি সে ধর্মমতের ক্ষেত্রে যুক্তি দিয়ে আলোচনা করে, সেটা কি নিষিদ্ধ হওয়া উচিত মনে করেন? আমার কথা যদি বুঝতে না পারেন, তবে অপ্রাসঙ্গিক কিছুও বলতে পারেন।
৭২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৪
সত্য বাদী বলেছেন: ইসলাম বিরোধী কোন কাজ এই দেশে চলতে দেয়া হবে না।
৭৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৪
মো: খায়রুল বাসার বলেছেন: নিন্দা জানাই মানবতার শত্রু বলার জন্য ।
৭৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫২
কৌশিক আহমেদ বলেছেন: খায়রুল বাশার, যারা প্রথম আলো পুড়িয়েছে তাদের মানবতার শত্রু বলেছি, সেটা নিন্দার কাজ কিভাবে হলো? যারা পুড়িয়েছে তারা কোন মানবতা কে তুলে ধরেছে? তাদের বিশ্বাস আঘাতপ্রাপ্ত বলে জোট বেধে যাদের বিরুদ্ধে লেগেছে তারা কি মানব নয়, তাদের মত, চিন্তার কি স্বাধীনতা নেই, আপনার মত স্বাধীণতা ভোগ করার?
.
উপরন্তু সে পত্রিকায় লিখেছে, সমালোচনামুখর একটা অবস্থান থেকে। কিন্তু ঐ লোকগুলো রাস্তায় নেমেছে, পত্রিকা পুড়িয়েছে। তাদের ক্ষোভকে সংগঠিত করেছে, পত্রিকায় বিবৃতি দিয়েছে। প্রথম আলোতে যেভাবে প্রকাশ করেছে, সেভাবে তাদের পছন্দের আর অপছন্দ প্রকাশের সুযোগ ও মাধ্যম কি তাদের ছিল না?
.
নিন্দা জানাচ্ছেন যে নিন্দনীয় কাজকে সমালোচনা করেছে তাকে!
.
ইসলামী বিরোধী কাজ এদেশে কেন হবে না? এদেশে যারা ইসলাম পালন করে না তারা কি তাদের কাজ করতে পারবে না! মুর্তিপুজা তো ইসলামে নিষিদ্ধ, আপনি কি সেটা বন্ধ করে দেবেন?
৭৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৪
স্বপ্নশিকারী বলেছেন: আমি আজকে থেকে প্রথম আলো পড়ব না।
@কৌশিক ভাই, ধরেন আপনার প্রতিপক্ষ আপনার মা কে নিয়ে ব্যঙ্গ করল , আপনি কি করবেন ?
তার সাথে যুক্তিতক্ করবেন?
৭৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০০
কৌশিক আহমেদ বলেছেন: মার প্রতি একধরণের অনুভূতি, ধর্ম নিয়ে একধরণের অনুভূতি, দুটো কি একই রকম? নাকি সবার একই রকম হতে হবে?
৭৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০১
কৌশিক আহমেদ বলেছেন: ইবনে সালাম, আপনার পোস্টের চরিত্র আর আগুণে পোড়ানো লোকদের উগ্রতার মধ্যে কোন পার্থক্য নাই বলে এক দিলাম। তবে ভাল একটা বিতর্ক হয়েছে বলে শোকেসে রেখে দিলাম।
৭৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৫
মুজিব মেহদী বলেছেন: সত্যবাদী, 'ইসলাম বিরোধী কোন কাজ এই দেশে চলতে দেয়া হবে না' মানে কী? যতদূর বুঝি, এটা তো আপনি একটা অনৈসলামিক কথা বলে ফেললেন। ইসলাম কি এটা সমর্থন করে?

আপনার মনে রাখা দরকার এদেশে মুসলিমের বাইরেও রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ৪৫টি আদিবাসী সম্প্রদায় এবং অসংখ্য নাস্তিক ও সংশয়বাদী মুসলিম। এদের কি আপনি বাংলাদেশের নাগরিক মনে করেন না? যদি তারা বাংলাদেশের নাগরিক হন তবে তারা কি তাদের মতের চর্চা ও প্রচার করতে পারবে না? বাধা কোথায়?
৭৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৬
মো: খায়রুল বাসার বলেছেন: আজ প্রথম আলো বলেছেন: কার্টুন-কাহিনীটি সম্পূর্ন অগ্রহণযোগ্য, তাই দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি ।
আপনার কাছে কার্টুনটি গ্রহনযোগ্য হয়ে গেলো ? মানবতাবাদি হয়ে গেলো ?
যারা প্রতিবাদ করেছে তারা মানবতা বিরোধী হয়ে গেলো ? তারা পত্রিকা পুড়েছে শুধু, বৈঠা দিয়ে তো মানুষ মারে নাই ।
৮০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১০
দ্বিধা বলেছেন: আমি আগেই কার্টুনটা দেখছি । আমার কাছে এমন কিছু মনে হয়নি । এরকম জোকস আমরাও করতাম বন্ধুদের সঙ্গে । পত্রিকায় দেয়া ঠিক হয়নি । একটা প্রতিবাদপত্র পাঠালেই মনে হয় ব্যাপারটা শেষ হয়ে যেত । কিন্তু ঐ কিছু ধর্ম রাজনীতিবীদ এ জিনিসটাকে এভাবে তাদের স্বার্থে ব্যাবহার করছে । আমাদের মাথা এতো গরম কেন? ঠান্ডা মাথায় তো এটার সমাধান সম্ভব ছিল ।
৮১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১০
নিশাত শাহরিয়ার বলেছেন: প্রথম আলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

৮২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১১
মো: খায়রুল বাসার বলেছেন: আমার লেখাটি কৌশিক আহমেদের উদ্দেশ্য ।
৮৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৪
বিবেক সত্যি বলেছেন: কৌশিকদা, লোকগুলারে চিনবার পারতেছিনা....

আচ্ছা, খাড়ান, খাড়ান...

থুতনিতে টুপি..

আর...আর..

মাথায় দাঁড়ি..

আররেহ্....

এইবার ডিরেকশান দ্যান বস,

রাস্তাঘাটে দাঁড়ি-টুপিঅলা কাউরে পাইলে কি মাইর দিমু...

ছ্যাঁচা মাইর নাকি ডাইরেক্ট শ্যূট...
৮৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৫
কৌশিক আহমেদ বলেছেন: খায়রুল বাশার, আপনার সাথে কথা বলার জন্য আবার গোড়া দিয়ে শুরু করতে হবে। সম্ভবত আপনি এখনও উত্বেজিত বলে বুঝতে পারছেন না। যে কার্টুনটা প্রকাশ করেছে সেটা মোহাম্মদের বলেছে ঐ আন্দোলনরতরাই। লেখাটার উদ্দেশ্য ছিল মানুষের চিন্তার জগতকে পরিশীলণ, আর যারা এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে তারা এজন্য ফাঁসিও দাবী করেছে। আপনি মানবতা কিভাবে মাপেন, কোন নিক্তিতে?
.
প্রথম আলো বাধ্য হয়েছে ক্ষমা প্রার্থনার করার জন্য।
.
অবশ্য এরপরেও আপনি বুঝবেন না, কারণ বোঝার জন্য আপনাকে মানবতার মধ্যে সবাইকে নিয়ে আসতে হবে।
৮৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৯
কৌশিক আহমেদ বলেছেন: বিবেক সত্যি, চোদ্দশ বছর ধরে যারা এখনও মোহগ্রস্থ হয়ে আছে সেটা ঠিক এমন সরল নয়। যে ছেলেটিকে পরিবার থেকে একটা বিশ্বাস ধরিয়ে দিয়ে সেটাতে হাত পা বেঁধে দেয়ার কথা বলা হয়, তার এমন প্রতিক্রিয়া ব্যক্ত হবার কথাই। চিনতে হবে জানতে হবে। এরাই দেশের ইসলামী শাসনের নীল নকশা করে। মানুষের মননশীলতা বাড়ানোর পথে অন্তরায়। যুক্তির পথে অন্তরায়। যখনই এমন আন্দোলণ দেখবেন, তখনই বুঝে নেবেন, আপনাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।
৮৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৪
বিবেক সত্যি বলেছেন: ঠিকাছে কৌশিকদা,

এইবার ডিরেকশান দ্যান বস,

রাস্তাঘাটে দাঁড়ি-টুপিঅলা কাউরে পাইলে কি মাইর দিমু...

ছ্যাঁচা মাইর নাকি ডাইরেক্ট শ্যূট...
৮৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৫
সাইফ সামির বলেছেন: প্রথম আলোর ধৃষ্টতার তীব্র নিন্দা করি!
৮৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৫
মো: খায়রুল বাসার বলেছেন: কোশিক, প্রথম আলো ক্ষমা প্রার্থনা করেছে বাধ্য হয়ে না বোধগম্য হয়ে না সারকুলেশন কমে যেতে পারে - সেটা তাদের বিষয় ।
আপনিও মানবতা মাপেন কি দিয়ে ?
আমার দৃষ্টিতে আপনাকে মানবতা বুঝাতে হলে, আপনাকে প্রথমে উগ্রতা পরিহার করতে হবে । তারপর ...
৮৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪০
শামসুন নাহার বলেছেন: এত সহজে ক্ষমা করা যায় না। অপরাধ খুবই গুরুতর।
সুতরাং, শাস্তি না হয়ে ক্ষমা করা যায় না।
৯০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৪
অজানা একজন বলেছেন: প্রথম আলো শুরু থেকেই ইসলাম এবং মুসলিম পরিপন্থী । কিন্তু গতকাল যে নিকৃষ্ট কাজ করা হয়েছে তা হ্মমার অযোগ্য । এটা শুধু অবমাননাই নয় . সমগ্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করা হয়েছে । আমি মনে করি হ্মমা চাইলে কার কার কাছে হ্মমা চাবে তারা । তাই প্রথম আলোকে সারা দেশে নিষিদ্ধ করা হোক এবং এর প্রকাশনা ব্ন্ধ করা হোক ।

আর যেসব ব্লগারদের মনে হচ্ছে এটা কিছুইনা তাদের মাথা কোন (?????) জিনিসে ভর্তি তাই সন্দেহ ।
৯১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৮
কৌশিক আহমেদ বলেছেন: খায়রুল বাশার, উগ্রতা পত্রিকার লেখা একটা আর্টিকেল নাকি রাস্তায় ফাঁসির দাবী করে পত্রিকা পোড়ানো?
.
আসলে আপনার এই দৃষ্টিভংগীই সমাজের একটা বিশাল গোষ্ঠীদের। আপনার সাথে কথা বলার কারণ হচ্ছে স্রেফ কৌতুহল নেভানো। জানিই তো এমন কথা বলবেন, এমন অন্ধই থাকবেন। কোন যুক্তি বুঝবেন না, চোখেও দেখবেন না। তারপরেও কথা বলা আপনার সাথে যুক্তিযুক্তি খেলার জন্য নয়, চক্ষুস্মানদের কারো যদি উপকার হয়, কেউ যদি এই অন্ধত্ব থেকে ফিরে আসে সেজন্য।
.
ফাইনালী, আপনার যুক্তিবোধের উপরে আমার ঘোরতর সন্দেহ আছে। আপনার উগ্রতা বোঝার মত সময় এখনও হয়নি। সে পর্যন্ত এমন আলাপ করতে থাকুন, একদিন হয়তো আলোতে চলে আসবেন।
৯২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৭
জ্বিনের বাদশা বলেছেন: বলি, নামের আগে মুহাম্মদ না লাগালে কি বাংলাদেশের জি.ডি.পি বেড়ে যাবে নাকি দ্রব্যমূল্য কমবে?
যেকোন জাতি বা ধর্মের একটা কালচারকে আঘাত করাকে আমি বার্মিয়ানের সেই মূর্তিকে আঘাত করার মতই দেখি ...
আমাদের এই অঞ্চলে নবীর প্রতি শ্রদ্ধা রেখে অনেক মানুষ সন্তানের নামের আগে মুহাম্মাদ যোগ করে ... এটা কোন ধর্মীয় বিধিনিষেধ না ... হলেও এতে কারও লাভ বা ক্ষতি কিছুই হয়না ... এই সংস্কৃতিকে কটাক্ষ করাটা আমার কাছে সেই বার্মিয়ানের সাংস্কৃতিক হেরিটেজে আঘাত করারই প্রতিশব্দ হয়ে দেখা দেয়

তবে এটা নিয়ে মোল্লারা যে উগ্রতা দেখায় সেটা তাদের ক্ষোভ প্রকাশে সফিস্টিকেশনের অভাব বলেই মনে করি ... সেটাকে জঙ্গিবাদের সাথে মেশানোর চেষ্টা করাটাও একরকম নীচতা, কুটনামো
৯৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১১
মো: খায়রুল বাসার বলেছেন: কৌশিক, পত্রিকা পুড়িয়েছে তাই পত্রিকার লোক(আমার ধারনা ) হয়ে আপনার খারাপ লেগেছে ।
আমার কাছে এটা প্রতিবাদ বলে মনে হয়েছে ।
প্রতিবাদস্বরুপ আমি যেমন ডেনিশ প্রোডাক্ট কিনি না, ঠিক তেমনি প্রথম আলো কিনবো না ও আমার যত বন্ধু-বান্ধব, আত্বিয়স্বজন সবাই না কিনতে বলবো ।
৯৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১২
সোহানের রোজনামচা বলেছেন: যে মানুষটিকে আমি বিশ্বের শ্রেষ্ট মানুষ মনে করি, যাকে মহানবী, শেষ নবী হিসেবে, সেরা মানুষ হিসেবে ভালবাসি, তাঁকে কেউ অপমান করলে আমি প্রতিবাদ করবোনা?
বাংলাদেশে এখন যদি কোন রাজনৈতিক নেতার ছবি নিয়ে কোন পত্রিকা কাটু'ন করে, আমি শিওর দেশে লন্কা কান্ড বেঁধে যাবে, কিন্তু মহানবী (সা:) কে অপমান করার প্রতিবাদ করলে আমরা হয়ে যাব জামাতী, রাজাকার, শিবির, কাঠমোল্লা মানবতার শত্রু, আরো কতকি!!!মানবতার ধ্বজাধারী কিছু ভন্ড, ভোগবাদী, নোংরা, নেশাখোড় মানসিকতার লোকের লেখা পড়লে আমার অবাক লাগে, সব দোষ ইসলামের আর মানবতাবাদী হয়েছেন ওনারা যারা নোংরা, নষ্ট জীবনযাপন করেন।হায়রে!!!
৯৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১৭
ফজলে এলাহি বলেছেন: প্রথম তাহলে ইয়াহূদীদের চর হিসেবে নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে ইদানিং!

সেই কার্টূনিষ্টের এবং কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল। মনে রাখা উচিত যে, এদেশের প্রায় পঁচাশি ভাগ মানুষের হৃদয়স্পন্দন নিয়ে খেলায় নেমেছিল তারা। তীব্র নিন্দা জানাই তাদের এই ঘৃণ্য ধৃষ্টতার।

আরেকটা ব্যাপার খুব লক্ষ্য করছি-
ইসলামের পক্ষে কেউ কথা বললেই সে জামায়াত-শিবিরের হয়ে যায় একটা গোষ্ঠীর নিকট। ঠিক সেই ঘটনাটার মত, যেখানে ঢাবির সামনে এক হিন্দু ছেলেকে পিটিয়ে আধমরা করা হলো শিবির মনে করে, অথচ বেচারা আদতেই হিন্দু। অপরাধ ছিল শুধু রবি বাবুর ভক্ত বলে কি না জানি না, মুখে দাড়ী রেখেছিল।

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যেন একটা গোষ্ঠী এটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যে, বাংলাদেশে ইসলামের প্রচার-প্রসার সবটাই জামায়াত-শিবিরের অবদান। এটা কি আদৌ ঠিক?

অনেক ব্লগারকে কাকুতি মিনতি করতেও দেখা যায় যে, তিনি জামাত নন। অর্থাৎ, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে বেচারা বিরোধীদের কোপানলে পড়লেন আর কি?

এসব থেকে কি অর্থ দাঁড়াচ্ছে?
অর্থ একটাই তা হলো- যদি তারা শুধুমাত্র জামায়াতের বিরোধিতা করতো, তাহলে জামায়াতের কর্মকাণ্ডেরই বিরোধিতায় সীমাবদ্ধ থাকতো।
কিন্তু ইসলামের কোথাও কিছু দেখলেই সেখানেই জামায়াত-শিবির খুঁজে বিরোধিতায় লেগে যাওয়ার একটাই অর্থ হতে পারে, তা হলো সুস্পষ্টরূপে "ইসলামের বিরোধিতা"।

এই কথাগুলো জামায়াত-শিবিরের বাইরের ইসলাম প্রিয় মুসলমানদের বুঝা উচিত। অনুরোধ করবো যে, সময় এসেছে ইসলামের শত্রু-মিত্র চেনার। তাই এই পরিচিতিতে ভুল করবেন না কোনভাবেই। আল্লাহ্ তৌফিক দিন।
৯৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৫
অন্যরকম বলেছেন: প্প্বষপ্প্ব্যপ্প্ম প্প্বমপ্প্ব্লপ্প্ম প্প্বসপ্প্মপ্প্বেক্ক প্প্ব্লপ্প্ব্বপ্প্বক্ষ্মপ্প্ম েপ্প্ব্রপ্প্ম্কপ্প্বগুপ্প্ম প্প্ব্ব প্প্ব্বপ্প্ব্ত্রপ্প্বন্প্প্ব্ত্র (প্প্বষপ্প্ব্যপ্প্ম প্প্বমপ্প্ব্লপ্প্ম প্প্বসপ্প্মপ্প্বেক্ক প্প্বপ্প্বেঙ্প্প্বজ্জপ্প্বক্কপ্প্ম েপ্প্ব্বপ্প্ব্ত্রপ্প্বক্ষ্মপ্প্ম েপ্প্বৃপ্প্ব্যপ্প্মপ্প্বেঙ্ প্প্ব্লপ্প্ম্ন প্প্বগ্গপ্প্ম্বপ্প্ম েপ্প্বসপ্প্বজ্জপ্প্ম্ব)

যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/নষড়ম/ড়হহড়ৎড়শড়সনষড়ম/28731954
৯৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৮
আজাইরা বলেছেন: সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া উচিত প্রথম আলোর বিরুদ্ধে ।
৯৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৯
অন্যরকম বলেছেন: মন্তব্য না করে পূর্ণ পোস্ট দিলাম
এইখানে,
Click This Link
৯৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪৬
ঠোটকাটা ব্লগার বলেছেন: প্রথম আলোর এই কাজটি অবশ্যই নিন্দনীয়।
যথাযথ শাস্তি দাবী করি।
১০০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫০
কৌশিক আহমেদ বলেছেন: যেকোন ধর্মের বিরোধিতা করাও মানুষের মৌলিক অধিকার। ইসলামবিরোধীদের যখন বিরোধিতা করবেন তখন সেটাই ইসলাম বিরোধীতা করার অধিকার দিয়ে দেয়। আজকে যদি আমি ইসলামের বিরোধিতা করতে চাই, সেক্ষেত্রে সেটা আমার যুক্তিবোধের দিয়ে হতে হবে। তেমনি ইসলামীরা যদি বিরোধিতা করতে চায় তাও হতে হবে যুক্তির মাধ্যমে। ইসলামের বিরোধিতা করেছে বলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়টা আসলে কোন যুক্তির কথা নয়। এটা আবেগের, বিশ্বাসের একটা গালভরা বুলি। এটা মানবতার কথাও বলে না। মুসলিমদের আঘাত দেয়ার জন্য যা যা করা হয় বলে দেখানো হয় তাতে তাদের আঘাত পাবারই কোন কথা নয়। মুসলিমরা এখন স্রেফ আর একটা ধর্মের মতই প্রতিক্রিয়াশলী ভন্ড চরিত্রের হয়ে গেছে।
.
এই প্রতিক্রিয়াসর্বস্ব ধর্মের বিরোধিতা করা আর ইসলামের বিরোধিতা করা এক কথা নয়। তারপরে কেউ যদি ইসলামের বিরোধিতা করে, কুৎসা রটনা করে, কার্টুন আঁকে - সেটা নিয়ে হৈচৈ বা অনুভূতির আহতায়নের গল্প একদমই একটা বর্বর আচরণ, একে উৎসাহ বা সমর্থন দেয়া উচিত নয়। এইসব লোকদের দৃষ্টিভংগি পরিবর্তন করতে হবে, তাদের এখন যে মনোভব সেটাকে পুঁজি করে চলাটা ধর্মের জন্য জরুরী নয়, দরকার ধর্মভিত্বিক শাসন কায়েম করার জন্য।
১০১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৪
অচেনা বাঙালি বলেছেন: মুরতাদ কৌশিকের কল্লা চাই।
১০২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৪
বিবেক সত্যি বলেছেন: ফজলে এলাহি ভাইয়ের সাথে একমত...
এই পোষ্টে এস্কিমো কাজটা করেছে...

এর আগে একবার দেখেছিলাম, মাহমুদ রহমানের চমতকার একটি পোষ্টে হঠাত ডাঃআইজুদ্দিন বলে বসলো, "শাইরি সাবধান, মাহমুদ রহমান শিবির করে"..

অমনি শাইরি বিভ্রান্ত হয়ে চমতকার পোষ্টে উল্টা-পাল্টা প্রশ্ন করে পোষ্টের সৌন্দর্য নষ্ট করে ফেললো..

ইসলাম-বিদ্বেষী চক্রের এটা একটা টেকনিক..
১০৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৪
ঠোটকাটা ব্লগার বলেছেন: যে কোন ধর্মের বিরোধিতা করা কারো মৌলিক অধিকার হইতে পারে না@কৌশিক।

ধর্ম বিশ্বাসের সাথে থাকবেন কি না সেটা অধিকার হতে পারে।আমি মানলাম না সৃষ্ঠিকর্তা আছেন,সেটা অধিকার হতে পারে।কিন্তু আরেকজন মানলো,তার বিরোধিতা করা মৌলিক অধিকার না,অন্যের অধিকারে হস্তক্ষেপ ।
১০৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৬
ইকারুস বলেছেন: আমি উগ্রতার পক্ষে নই ।
কার্টুনিস্ট বেচারার দোষ আছে বলে মনে হলনা।

তবে মুহম্মদ{যেহেতু এটি রাসুল(স:) এর নাম} নিয়ে ফাযলামী করা উচতি হয়নি।

তার উপর আবু/ বিড়াল (যার আরবী হুরায়রা, যা সম্ভবত কার্টুনিস্ট বেচারার জানা ছিলনা ).......


very bad

আবার এ বিষয় নিয়ে মুসলমানদের বাড়াবাড়িও দৃষ্টিকটু।


এখানে আমি নিন্দা জানাচ্ছি ,
যারা তাদের উগ্রতার বহীপ্রকাশ ঘটাচ্ছেন.......

প্রগতিবাদের আড়ালে,......

আর @ কৌশিক আহমেদ >>>

আপনি যদি কোন ধর্মের অনুসারী হয়ে থাকেন তবে,

ধর্মীয় মহাপুরুষদরে অবমাননা কত কষ্টদায়ক তা বুঝে থাকবেন।

কথাটা এখানে..... মা বা ধর্ম নিয়ে নয়। সেন্টিমেন্ট নিয়ে। আপনার কথাটি বোঝা উচিত।
১০৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৯
দ্বিধা বলেছেন: শাস্তি!! আমি একটা কথা বলার জন্য শাস্তি পাব ? তাহলে তো অন্য ধর্মের সবাইকেই শাস্তি দিতে হবে ! নাস্তিকদের ফাসি দিতে হবে ! অন্য ধর্মের সব দেশের সাথে যুদ্ধ করতে হবে !
এই দেশের বেশিরভাগ লোক মুসলমান বলে একটা অন্য মতবাদের লোককে শাস্তি দিতে হবে । এখন এই ব্লগেই অনেকেই বলেন সৃষ্টিকর্তা এক । তাহলে যদি বহুসৃষ্টিকর্তায় বিশ্বাসী কেউ যদি বলে, আমার বিশ্বাসে আঘাত করা হয়েছে । তাই তার ফাসি চাই । তাহলে ?
একটু মাথা ঠান্ডা করে আমাদের চিন্তা করা উচিত ।
১০৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৩
ইকারুস বলেছেন: [অচেনা বাঙালি বলেছেন :
২০০৭-০৯-১৮ ১৩:৫৪:১৪
মুরতাদ কৌশিকের কল্লা চাই।]

ছি ছি আপনি কি মুসলমান.................

নাকি

A team.............

১০৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২১
জ্বিনের বাদশা বলেছেন: দ্বিধা, আপনার সাথে একমত যে এরকম একটা বিষয়ের জন্য শাস্তি হওয়াটা ঠিকনা ...
তবে প্রতিবাদ বা নিন্দা জানাতেই পারে ... সেটাও অধিকার ...

এখন কথা হচ্ছে এরকম প্রতিবাদকে অনেকেই 'উগ্রতা' নামক ছিলছাপ্পড় মেরে দেন ... আবার অনেকে উড়ে এসে জুড়ে বসে ফল খাইতে চান ...

তবে কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে একটা কালচারকে কটাক্ষ করে, তখন সেই কটাক্ষটা 'একটা কথা' হলেও সেজন্য নিন্দা প্রাপ্য হতে পারে

তবে প্রথম আলো কর্তৃপক্ষ যেহেতু ক্ষমাপ্রার্থনা করছে সেহেতু বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি না করাই ভাল ..
১০৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৫
দ্বিধা বলেছেন: একমত জ্বিনের বাদশা।
১০৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৯
কৌশিক আহমেদ বলেছেন: ধর্মের বিরোধিতা যদি মৌলিক অধিকার না হয় তাহলে মতপ্রকাশের বিরোধীতা কি অধিকার? একজন মানুষ তার মত করে যদি তার ধর্মকে ব্যাখ্যা করে, সেটা একান্তই তার নিজস্ব ধর্মদর্শন। সেটাতে অন্য কেন আহত হয় মনে করেন? এটা উসকে দেয়া ধর্মানুভূতির একটা সুড়সুড়ি।
.
ডেনিস কার্টুন হয়েছে, সেই কার্টুন ক'জন মানুষকে মেরেছে? সেই কার্টুনের কি হাত পা আর অস্র ছিল যা মানুষের ঘাড়ে ছুরি চালাতে পারে? যারা ভেঙেছে, মেরেছে, তারা এটার ফায়দা নিয়েছে। সুড়সুড়ি দিয়েছে কিছু মানুষকে, বুঝিয়েছে গেল তোমার ধর্ম বলে।
.
যে ব্যক্তি ধর্ম মেনে থাকে সে আসলে কি মানে? কতজন কতভাবে মানে? একমাত্র ধর্মের গুরু বিষয়ে সেন্টিমেন্ট দেখানোটা আবার কোন ধরণের সেন্টিমেন্ট? সারবত্বাহীন সেন্টিমেন্ট দেখানোটাই তো একটা ভুল, অসত্য আর বর্বর চর্চা। সেটাকে বাতাস দেয়ার কোন মানে হয় না। তাদের এই মর্মে আঘাত লাগাটাই অযৌক্তিক। সেটা নিয়ে আহত হওয়া, বা তাদের সাথে সমব্যাথী বোধ করাটার কোন মানে হয় না।
.
আপনার মা আপনার নবীর চেয়ে অনেক বেশী ভালবাসার। একবার পরীক্ষা করে দেইখেন। অথচ ধর্মে তো এটা বলা হয়েছে নবীকে ভালবাসতে হবে সবার চেয়ে বেশী।
১১০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৩
তীরন্দাজ বলেছেন: যারা মানবিকতায় বিশ্বাসী, তারাই মানুষ, আর মানুষেরই আছে ধর্মের অধিকার। যারা কথায় কথায় অন্যের কল্লা চায়, তাদেরকে আমি মানুষ বলি না, তাদের কোন ধর্মের অধিকারও নেই। তাদের ভেতরটি ফাকা বলেই বাইরের বুলি বেশী ভরাট। কথায় কথায় উন্মাদনা! একে মার, ওকে মার! এদের আত্মার ভেতরটি অতি ক্ষুদ্র বলেই আঘাত লাগে বেশী। নাহলে অতি সাধারণ এক কার্টুনে তাদের ধর্ম নাশ হতোনা।

- মানবিকতার সামান্য মুল্যও এদের কাছে নেই। এদের আবার ধর্ম কি? এরা মুসলিম হলে যা, হিন্দু হলে তা, খ্রীষ্টান হলেও এদের চেহারা একই রকম। এরা যুগে যুগে মানুষের ক্ষতি করেছে, মানবতাকে বিনষ্ট করেছে। এদের কোন ধর্ম নেই, মানবতাবোধ তো নেই ই!

কৌশিক আহমেদ, ইকারুস ও দ্বিধা র সাথে সহমত!
১১১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫১
ঠোটকাটা ব্লগার বলেছেন: মত প্রকাশের অধিকার আর অন্যের মতকে নিয়ে টিটকারি করার অধিকারকে সমান মনে করছি না।
১১২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৩
মো: খায়রুল বাসার বলেছেন: দ্বিধা, জ্বিনের বাদশার সাথে একমত নই ।
১১৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৭
তাহসিন সাঈদা মুন বলেছেন: আশার আলো, মাহমুদ রহমানের সাথে একমত। এটা ছিল টেস্ট কেস।
উদাসীপথিকের সাথে একমত যে এরকম ভুল করাটাই প্রশ্নবিদ্ধ। এরকম ভুল করাটা সাংবাদিকদের উসুলের বিপক্ষে যায়।
ফজলে এলাহী ভাইয়ের সাথে একমত। সত্যিকথার চমৎকার উপস্থাপন।
ইবনে সালাম ভাইয়াকে অনুরোধ এই মন্তব্যগুলো কে মূল পোস্টে স্থান দিতে নয়ত অন্য নতুন আরেকটি পোস্টে দিতে। (মূল পোস্টে স্থান দিতে হলে মাথায় রাখবেন যে লিংক দিতে সা.ই.ব আমরা যেই ট্যাগ ব্যবহার করি তা পোস্টের পর পরিবর্তিত হয়ে যায় এবং বাংলা ছাড়া অন্য ভাষার উপস্থিতি পুরো পোস্টের ভাষা বদলিয়ে দেয়। সুতরাং ট্যাগ ঠিকমতো ব্যবহার করা হয়েছে কিনা তা দেখে নিন।)

ওবায়েদ, অপূর্ব, আবদুল্লাহ, ত্রিভুজ, সুমি, নুর৩ডিইডি, কণা, প্রান্তর, উম্মু আবদুল্লাহ, আবূসামীহা - সহমত।


অন্যরকমের পুরো পোস্টের সাথেই সহমত।
এই পোস্টে ও অন্যরকমের পোস্টে ৫।
১১৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫২
অসি বলেছেন: এতোদিন শুধু শুনেছি, ব্লগ জামায়াতের পাবলিকে ভরে গেছে। আজ বিশ্বাস হলো নাহ, মিথ্যা শুনি নাই।সত্যিই ব্লগ জামায়াতের পাবলিকে ভরে গেছে। নইলে যা নিয়ে আপনারা এতো কাদা ছুড়াছুড়ি করছেন সেটা আদৌ কতটা কাদা ছুড়াছুড়ির যোগ্য তা যাচাই করা উচিত ছিলো। আমার কাছে মোটেও মনে হয়নি কার্টুনটা নবীকে নিয়ে করা হয়েছে। এটা ছিল নির্দোষ একটা কার্টুন। আর আজ এটা কাটুর্ন আকারে দেখলাম। কিন্তু ছোট বেলায় এই কৌতুক তো অহরত শুনেছি। বা শুনিয়েছি। কই কাউকে তো প্রতিবাদ করতে দেখিনি। তবে এখন কেন এতোকিছু। তবে কি এটা কোন ষড়যন্ত্র? ঈর্শান্বিত হয়েই কি তারা এই ষযেন্ত্রে মেতেছে।
১১৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৮
নতুন বলেছেন: """কৌশিক আহমেদ বলেছেন :
২০০৭-০৯-১৮ ১১:২২:৩৪
যারা প্রথম আলো পুড়িয়েছে তারা কিসের প্রতি ভালোবাসা দেখালো? ধর্মের গুরু সেই মোহাম্মদ সাঃ এর প্রতি ভালোবাসা দেখিয়ে এমন আচরণ কি নবী সমর্থন করতেন? কোন ধর্ম কি জোর করে বিশ্বাস করাবার জিনিস""""

--- যারা এই আন্দলোন করেছেন.... তাদের ৯০% লোকই কা`টুনটি পড়ে নাই.... এদের কান সব সময়ই চিলে নিয়ে যায়...

আর আমি ১০০% বিশ্বাস করি... যদি এই আন্দলোন রত লোক গুলি..এই কাট`ুনিস কে বা এর সাথে যুক্ত কোন লোক কে তখন পেতো...তাকে ও পুড়িয়ে মেরে ফেলতো.....

--- আর্ ইতিহাস বলে... যারা রাসুল(স:) কে হত্যার পরিক্লপনা ও করেছলো.. তাদের কে তিনি ক্ষমা করেছিলেন.....
১১৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০০
মো: খায়রুল বাসার বলেছেন: অসি, ইসলামকে জামায়াতের সাথে এক করবেন না ।
আপনারা তা করেন কারন সহজে রাজাকার বলা যায় ।
১১৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১১
অসি বলেছেন: @খায়রুল, আমি ইসলামকে জামায়াতের সাথে এক করছি না। কিন্তু আপনারা জামায়াতের সাতে ইসলামকে এক করে ফেলেন। যেন বিষয়টা এমন ইসলাম কেবল জামায়াতের বাপ-দাদার সম্পদ। আর যে রাজাকার তাকে রাজাকার বলতে কোনো দ্বিধা নেই। এবং কারা রাজাকার সেটাও পাবলিকের কাছে স্পষ্ট। এ নিয়ে আর নতুন করে জল ঘোলা করার দরকার নেই।
১১৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩২
শিউলি বলেছেন: এই প্রতিবাদের দরকার ছিল, ইসলাম বিরোধীদের সাবধান করার জন্য। ৫
১১৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৩
শাওন বলেছেন: হাসিব কথা সেটা না । এই কাজের দ্বারা শুধু শুধু মুসলিমদের উসলিয়ে দেওয়া । পরে কিছু হলে মুসলিমরা টেরোরিস্ট ?!?

কোরান পুড়িয়ে দেওয়া , অবমাননা করা । ইত্যাদি ইত্যাদি বিষয় গুলো শুধুই উস্কানীমুলক । আপনি অন্য ধর্মকে ছোট করে কতটা মুসলিম এগুলা করে বলেন তো ??

আপনি এই ব্লগ দিয়েই চিন্তা করেন । দীক্ষক সহ আরো কিছু ব্লগার আছে শুধু শুধুই প্যাচাল পাড়ে । হ্যান হয়েছে ত্যান হয়েছে । কিন্তু কয়টাকে দেখছেন যে ত্রিভুজ , ফজলে এলাহী , সন্ধ্যাবাতি অথবা যে কেও অন্য ধর্মকে ছোট করে পোস্ট দিয়েছে ??? মনটা আরেকটু খুলুন । একটু বড় করুন । বয়সের দিকটা চিন্তা করে ভাবুন । দেখবেন সব কিছুই ভালো । মানুষকে ছোট করতেও মন চাইবে না । অন্যকে ক্ষতি করে নিজের বড় হওয়াটাও মনে আসবে না ।

আর প্রথম আলোর জন্য ঘৃণা ।
১২০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৫
সারওয়ারচৌধুরী বলেছেন: বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু ধর্মের ব্যাপারে হাইপারসেনসিটিভ। সেই ক্ষেত্রে প্রথম আলো'র ওই কার্টুন শান্তি শৃঙ্খলা ভঙ্গে উস্কানীমুলক। এমনটি করা অনুচিত।
১২১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৬
বিবেক সত্যি বলেছেন:


"টেষ্ট কেস"


হয়তোবা গা-গরমকারী আন্দোলনের কারনেই টেষ্টের ফলাফল পাশ মার্ক পাইলনা ...


কার্টুনটা দোষনীয় নয় যদি অনিচ্ছাকৃত ভাবে "আবু" এবং "বিড়াল" শব্দ ব্যবহৃত হয়..

কিন্তু ছোটবেলা থেকে শুনে আসা "মো টাকি মাছ " এর গল্প হঠাত করেই একই সাথে "আবু" এবং "বিড়াল" শব্দ নিয়ে আবির্ভূত হওয়া ইচ্ছাকৃত টেষ্টকেস বলেই মনে হয়..
১২২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৫
তেলাপোকা বলেছেন: মি. এক্স একটা মাদারচোদ।












উপরের গালিটা আমি প্রত্যাহার করে নিলাম। এজন্য দায়ী সংশ্লিষ্ট কুবুদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে ;)

/*
কৌশিক আহমেদ এর কমেন্টকে সাধুবাদ জানালামঃ

কৌশিক আহমেদ বলেছেন :
২০০৭-০৯-১৮ ১১:২২:৩৪
ইসলাম বিরোধীদের ব্লগ থেকে বের করে দিতে চান, কিন্তু ইসলাম যে অন্য ধর্মের বিরোধীতা করে তৈরী হয়েছে, তাদেরকে কারা বের করে দেবে! আর এটাকে ইসলাম বিরোধীতা কেন বলছেন?
.
যারা প্রথম আলো পুড়িয়েছে তারা কিসের প্রতি ভালোবাসা দেখালো? ধর্মের গুরু সেই মোহাম্মদ সাঃ এর প্রতি ভালোবাসা দেখিয়ে এমন আচরণ কি নবী সমর্থন করতেন? কোন ধর্ম কি জোর করে বিশ্বাস করাবার জিনিস?
.
বুদ্ধদেব তার ধর্মপ্রচারের জন্য কোন যুদ্ধ না করেও সারাবিশ্বে এখনও সবচেয়ে বেশী মানুষের পুজারী। ধর্ম তো মানুষের কাছে ভালোবাসায় পৌছে যাওয়ার কথা, ইসলামের সেই রূপটা এতে কি স্পষ্ট হচ্ছে?
*/
১২৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪১
তেলাপোকা বলেছেন: আরেকটা কথা, হুজুরদের দৌড় ঐ পর্যন্তই। টানা কয়েক মাস তাদের বিরুদ্ধে যেসব সত্য খবর প্রকাশ করে প্রথম আলো যে নামযশ কামিয়েছে তার বদলা এই কার্টুনের বদৌলতে নিতে পারবে, যদি গন্ডমুর্খগুলো এমনটা ভেবে থাকে তবে, তারাই সত্যিকার মাদারচোদ।

তবে,
ধর্মকে অবমাননা করার জন্য প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পক্ষপাতি আমি। কোনো ধর্মই ফেলনা নয়।
১২৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৮
বহুরুপি বলেছেন: আসলেই এই দেশে শস্যের চেয়ে টুপি বেশি।
১২৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৮
নুর3ডিইডি বলেছেন: কৌশিক আহমেদকে তার পোষ্ট এবং মন্তব্য গুলো মনোযোগ দিয়ে পড়ে একটু নিরবে বসে চিন্তা করার জন্য অনুরোধ করছি। কারন, আমার মনেহচ্ছে তিনি জানেন না, তিনি কি লিখছেন !
১২৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫০
অসি বলেছেন: বহুরুপির সঙ্গে সম্পূর্ণ একমত।
১২৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৪
বসুরহাট বলেছেন: খবরে শুনেছি প্রথম আলোর ওই কাটুনিষ্ট গ্রেফতার ও আলপিন ওই সংখ্যা সরকার বাজেয়াপ্ত ঘোষণা করেছে। উদ্যোগটা ভালো তবে যারা ওই কার্টুনকে সমর্থন করে প্রথম আলোর সাথে তাদেরও গ্রেফতার দাবি করছি।

'আল্লাহ তুমি সকলকে তুমি এবং তোমার রাসুল(স:) কে বুঝার এবং জানার তৌফিক দান কর'। আমীন।
১২৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৭
সংসারে এক সন্ন্যাসী বলেছেন: ফাটাফাটি বলেছেন বহুরুপি!
১৩০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫২
নাম্বারহীন বলেছেন: মোহাম্মদ নাম নিয়া যারা চুরি করে, ডাকাতি করে, খুন করে ধর্ষন করে। দেশের সাথে গাদ্দারি করে তারা কি নবীর নামরে আর নবীরে অসম্মান করে নাকি ? শুধু বিড়ালরে মোহাম্মদ নাম রাখলে নবীর অসম্মান হয়, চোর ডাকাত খুনীর নাম মোহাম্মদ হইলে হয়না
১৩১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৯
সংসারে এক সন্ন্যাসী বলেছেন: নাম্বারহীন,
দুর্দান্ত!
১৩২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৫
কৌশিক আহমেদ বলেছেন: বসুরহাট, যখন বললেন 'আল্লাহ তুমি সকলকে তুমি এবং তোমার রাসুল(স:) কে বুঝার এবং জানার তৌফিক দান কর'। তখন দায়িত্বটা তার হাতেই ছেড়ে দিন না, প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেন? নিশ্চয়ই আল্লাহ তার দ্বীনকে হেফাজত করবেন।
.
এখন আবার বলে বইসেন না, আল্লাহই বলেছে তাদের গ্রেফতার করতে!
১৩৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১৯
আমি মাহমুদ বলেছেন: প্রথম আলোর বর্তমান পলিটিকাল স্ট্যান্ড কম বেশি আমরা সবাই বুঝতে পেরেছি। তবে কার্টুন নিয়ে যা হলো, তা স্পষ্টতই ঘরোয়া রাজনীতিতে জামাতের "গৃহ প্রবেশ" অনুষ্ঠান। ফালতু একটা কার্টুনকে বিদ্বেষ-বোম হিসেবে তুলে ধরা তাদের চিরদিনের অভ্যাস - ধর্ম বেঁচে খাওয়ার-ই প্রমাণ।
কার্টুনে কোথাও না তো মহানবীকে বেড়াল বলা হয়েছে আর নাতো কোথাও তাঁর কার্টুন আঁকা হয়েছে।
নিছক শিশুদের সরস সরলতা-ই কার্টুনে এসেছে।
যারা বলছেন যে বেড়ালের আগে মোঃ থাকায় মহানবী কে অপমান হয়েছে তাদের জন্য তথ্য হলো - আসাদ মানে সিংহ। "মোঃ আসাদ" নামের অনেক মানুষ আছে। এখন ভাবুন - বিষয়টা দাঁড়ালো - মোঃ সিংহ। তার মানে কি এই যে সিংহকে মহানবী বলা হয়েছে ?
১৩৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২০
শাপলা বলেছেন: প্রথম আলোর 'আলপিন'টাই-
নানান বিষয়ে খোঁচা মারার ম্যাগাজিন-
মোহাম্মদ ব্যবহার করাটা শাস্তিযোগ্য অপরাধ।
১৩৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২০
ঘাস-ফড়িং বলেছেন: অনেক পরে আসলাম
আফসোস!!!
১৩৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০৫
বড় ভাবী বলেছেন: হুজুরে হুজুরে পুরা গজব হই যাইতেছে দ্যাশে!!

১৩৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫০
মানবী বলেছেন: ইবনে সালাম, শাস্তি দাবী করার আগে জানতে চাই 'কার্টুনটি' কেমন ছিলো? কিভাবে মু্হম্মদ (সঃ) কে অপমান করেছে? ওনার ছবি ছিলো বা নবী/রাসুল নিয়ে কোন কটাক্ষ ছিলো?
আমি সত্যি জানতে চাইছি। এমন হৈ চৈ অথচ, প্রকৃত ঘটনা জানা নেই :(
ছোট বাচ্চা বিড়ালের নাম বলেছে এমন শুনেছি, শুধু তাই না অন্য কিছু জানা নেই!
১৩৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৪৫
নাম্বারহীন বলেছেন: চোর, ডাকাত, ধর্ষক, খুনী আর দুর্নীতি বাজদের নামে মোহাম্মদ থাকাও অন্যায়। বাংলাদেশে এটা একটা নাম, মোহাম্মদ হইলে নবী রাসুল মীন করেনা। এটা বহুল ভাবে জেনারালাইজেসন আর রাজনীতির খেলা
১৩৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৭
নিশাত শাহরিয়ার বলেছেন: সোহানের রোজনামচা বলেছেন :
যে মানুষটিকে আমি বিশ্বের শ্রেষ্ট মানুষ মনে করি, যাকে মহানবী, শেষ নবী হিসেবে, সেরা মানুষ হিসেবে ভালবাসি, তাঁকে কেউ অপমান করলে আমি প্রতিবাদ করবোনা?
বাংলাদেশে এখন যদি কোন রাজনৈতিক নেতার ছবি নিয়ে কোন পত্রিকা কাটু'ন করে, আমি শিওর দেশে লন্কা কান্ড বেঁধে যাবে, কিন্তু মহানবী (সা:) কে অপমান করার প্রতিবাদ করলে আমরা হয়ে যাব জামাতী, রাজাকার, শিবির, কাঠমোল্লা মানবতার শত্রু, আরো কতকি!!!মানবতার ধ্বজাধারী কিছু ভন্ড, ভোগবাদী, নোংরা, নেশাখোড় মানসিকতার লোকের লেখা পড়লে আমার অবাক লাগে, সব দোষ ইসলামের আর মানবতাবাদী হয়েছেন ওনারা যারা নোংরা, নষ্ট জীবনযাপন করেন।হায়রে!!!
@

১৪০. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩২
ইবনে সালাম বলেছেন: মানবী- কার্টুনটি দেখলে আপনি বুঝবেন যে, এটা উদ্দেশ্যমুলকভাবে করা হয়েছে। সেখানে তিনটি ছবি ছিল ১.মোল্লা, ২. একটি শিশু ৩. একটি বিড়াল।

এখানে কার্টুনিস্ট উদ্দেশ্যমুলকভাবে বাবুকে জিজ্ঞেস করেছে তোমার কোলে ওটা কি ? মোল্লা জানে যে, বাবুর কোলে বিড়াল । তারপরও এ প্রশ্ন করে সে শিশুটি কাছ থেকে মোহাম্মদ বিড়াল কথাটি শোনার জন্য এ প্রশ্নটি করেছে। কার্টুনিস্ট যদি মোল্লাকে দিয়ে ঐ শিশুকে প্রশ্ন করাতো যে, তোমার বিড়ালের নাম কি তখন কিন্তু এ সমস্যা হতো না। আশাকরি কার্টুনিস্টের উদ্দেশ্য বুঝতে পেরেছেন।
১৪১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৬
নাম্বারহীন বলেছেন: ইবনে সালাম মোহাম্মদ বিড়াল তো নাম তাতে রাসুলের কেমনে অসম্মান হয়? আর মোহাম্মদ নামে তো চোর, ডাকাত, ধর্ষক, খুনী আচে জেলে তারাও কি রাসুলকে অসম্মান করতেসে
১৪২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২১
নাজিরুল হক বলেছেন: আলপিনকে একেবারে বন্ধ করে দেওয়া হোক।
১৪৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৩৮
সফদর আলী বলেছেন: বোঝা গেল। এখানে যারা মন্তব্য করেছেন, তাদের বেশিরভাগই !@@!1678870 !@@!1678871টি দেখেননি। তাদেরকে আরেকটা অনুরোধ করব, কষ্ট করে !@@!1678880 !@@!1678881 !@@!1678882তেও একবার চোখ বুলিয়ে আসার জন্য
১৪৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৮
ইছামতীর পাড়ে বলেছেন: @ বড় ভাবীর সমস্যাটা কোথায়? হুজুরদের ডর লগেন কেন?
১৪৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩৮
সফদর আলী বলেছেন: কার্টুনটি সংক্রান্ত প্রথম পোস্ট এটি, লেখা হয়েছে মঙ্গলবার ভোররাতে। কার্টুনটি প্রকাশিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ব্লগের আর কোন সদস্যের মনে হয়নি এটিতে ইসলামকে আক্রমণ করা হয়েছে!!!

আমার প্রশ্ন হচ্ছে, এইসব ব্লগারদের বিবেক কি ছবির মানুষদের থেকে ধার করা?
১৪৬. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৪৪
বিবর্তনবাদী বলেছেন: কার্টুনটা একদমই সাধারণ। আমি কোন দোষ দেখি না। ডেনমার্কের কার্টুন আর প্রথম আলোর কার্টুনের আকাশ পাতাল তফাৎ। সরকার অহেতুক পরিস্থিতি সামাল দেবার জন্য বেচারা, আরিফুল ইসলামকে ধরল।

আসলে সমস্যাটা মজ্জাগত। আমরা সবাই বিদেশীদের ফোলো করতে চাই। মোল্লারাও তাই বিদেশী মুসলিমদের ফোলো করছে। কিন্তু, জ্ঞানের অভাব কি আর এভাবে পূরণ হয়। আসলেই অল্প বিদ্যা ভয়ঙ্করী!!! কিন্তু, বেচারা আরিফুল সাহেব ধরা খাইলেন।
১৪৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৪:১০
স্বাধীন বাংলা বলেছেন: কোথাকার কোন পত্রিকা কি ছাপালো না ছাপালো তাতে কি নবীর সম্মান কমে যায় নাকি ?
বিবর্তনবাদী'র সাথে সহমত।
১৪৮. ৩০ শে মে, ২০০৮ দুপুর ২:২১
হাসিব মাহমুদ বলেছেন: বহুত কিছু বায়রায় আইছিলো এখান থিকা
১৪৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১২
নিবিড় অভ্র বলেছেন: ব্যাপারটা এরকম করে দেখার আগে ভাবা উচিৎ যে কার্টুনিস্ট আরিফ আইডিয়াটা নিয়েছেন একটা কমন কৌতুক থেকে..........নবী(সা০ কে অপমান করা তার উদ্দেশ্য ছিল না।

আমি আগে শিবির সমর্থিত পত্রিকা "কিশোর কন্ঠের একজন নিয়মিত পাঠক ছিলাম...... ওখানে ঠিক একই রকমভাবে পুঁটি মাছের সাথে নবিজী(সা) এর নাম জুড়ে দেওয়া হয়েছিল।তাহলে কিশোর কন্ঠ কেন নিষিদ্ধ হবে না!!???

আমি একজন মুসলমান। নবীজি(সা) এর অবমাননা আমি মেনে নিতে পারিনা। কিন্তু ইসলাম অনেক উদার ধর্ম..... সেই সাথে বজ্র কঠোর..... ইসলাম সবার জন্য সমান...... প্রথম আলো কি কিশোর কন্ঠ!!

তাই কেউ ফায়দা লোটার জন্য ইসলামকে ব্যবহার করলে তারও সমুচিত শাস্তি হওয়া দরকার!
১৫০. ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৮
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: হাসিব মাহমুদ বলেছেন: বহুত কিছু বায়রায় আইছিলো এখান থিকা

 

মোট সময় লেগেছে ১.০৭৮৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিত্য সজীব যৌবন যার, এসো এসো সেই নও-জোয়ান,
সর্ব্বক্লৈব্য করিয়াছে দূর তোমাদেরই চির আত্ম-দান!
ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে-ওদের অস্ত্র নিন্দাবাদ
মোরা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই