আমার প্রিয় পোস্ট
- নিজামীর জেলে যাওয়া । আহা , কতো তুচ্ছ কারনেই না মানুষ খুশী হয়ে ওঠে - আরিফ জেবতিক
- জামায়েত নেতাদের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ! - পান্জেরী
- কুরআনের অত্যাশ্চর্য প্রভাব ও প্রাথমিক কুরআনিক প্রজন্ম - ২ - আবূসামীহা
- ১৯৫৮ সালে আয়ুব ক্ষমতা গ্রহনের পরে শেখ মুজিবুর রহমানকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে!! উইকিপেডিয়ার যোচ্চুরী!! - এহহামিদা
- @ধর্মনিরপেক্ষতা নয়; ইসলামই বাংলাদেশের ভবিষ্যত - ফজলে এলাহি
মার্কিন একচ্ছত্রবাদ জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করছে : ড. লারিজানি
১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
Click This Link
ইরানের সংসদ স্পিকার বলেছেন, মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র নীতির ব্যর্থতা প্রমাণ করেছে।
ড. আলী লারিজানি বলেছেন, আফগানিস্তান ও ইরাক দখল করার পর মার্কিন সরকার ভেবেছিল বিশ্বের আর কোন দেশ তার আগ্রাসন প্রতিহত করতে পারবে না। কিন্তু ওয়াশিংটনের সে মোহ কাটতে সময় লাগেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলো কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করার পর গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে এবং বিশ্বকে আরো বেশী অনিরাপদ করে ফেলেছে। আফগানিস্তানে হামলা চালিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, তালেবান বা আলকায়দার সাথে যাদের কোন সম্পর্ক ছিল না। বিন লাদেনকে ধরার লক্ষ্যে আফগানিস্তানে হামলা চালানো হলেও এখন পর্যন্ত তার আস্তানা খুঁজে পায়নি মার্কিন বাহিনী। ইরাকের গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের অজুহাতে ঐ দেশে হামলা করা হলেও সেখান থেকে কোন গণবিধ্বংসী অস্ত্র খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ইসরাইলকে দিয়ে লেবাননের হিযবুল্লাহকে ধ্বংস করে মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশের ওপর হামলার ক্ষেত্র সৃষ্টির কাজেও ওয়াশিংটন ব্যর্থ হয়েছে বলে জনাব লারিজানি মন্তব্য করেন।#

















