"আমি আলবদর ছিলাম । একাত্তরের সিদ্ধান্ত আমার নিজস্ব । আমার বিবেকের সাথে পরামর্শ করে এ সিদ্ধান্ত আমি নিয়েছিলাম । কোন দল বা গোষ্ঠী অথবা কোন ব্যক্তি এ সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেয়নি । আবেগ দ্বারা তারিত হয়ে অথবা কোন কিছুতে প্রলুব্ধ হয়ে এ সিদ্ধান্ত আমি নিয়েছিলাম একথা সত্য নয় ।বন্দুকের নলের মুখে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তাও নয় ।
২শ' বছরের গোলামীর ইতিহাস, সমসাময়ীক হিন্দু চক্রান্ত, ফ্যাসিষ্ট আওয়ামী লীগের অতীত কার্যকলাপ, তথাকথিত সমাজতন্ত্রীদের দূরভিসন্ধি সব মিলে ২৫ মর্চের পর আমার বিবেকে একটা ঝড়ো হাওয়া বইতে থাকে । আমার তারুণ্যকে পরিস্থিতির সুলভ শিকারে পরিণত হতে মন সায় দেয়নি । বার বার মনকে প্রশ্ন করেছি : এ দেশে ইট কাঠ দালানগুলো ও অন্যান্য জড় পদার্থের মত আমি নিরব দর্শক হয়ে বোবার মত দাঁড়িয়ে থাকব? এই আত্মঘাতী ষড়যন্ত্রের শেষ কোথায় । যে হিন্দুস্থান তার নিজের দেশে হাজার হাজার সাম্প্রদায়ীক দাঙ্গা সৃষ্টি করে মুসলমানদের নিধন করেছে, সেই ভারত কী স্বার্থে পূর্ব-পাকিস্তানের আট কোটি মুসলমানদের জন্য দরদে উচ্ছাসিত হয়ে উঠল ?
আওয়ামী লীগের তৎকালীন........"
১৯৮৮ তে প্রকাশিত কে.এম. আমিনুল ইসলাম রচিত "আমি আলবদর বলছি" শিরোণামে বইটি পড়ছিলাম ।
উপরের লেখাটুকু এই বইয়ের ভূমিকার প্রথমাংশ । ১৯২ পৃষ্ঠার এই বইয়ের ভিতরের অংশ থেকে অনেক না জানা কথা জানলাম ।
সবকিছু যেন কেমন কেমন লাগছে । বইটা আগেও একবার পড়েছিলাম ।
প্রকৃত ইতিহাস আসলে কোনটা তা বুঝতে হিমশিম খাচ্ছি ।
আসলে বিশ্বাস করা যায় কাদেরকে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



