somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

|||| এয়ারটেল (!) বলদ বনাম আমি ||||

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু আগে এয়ারতেল (!) কাস্টমার কেয়ার সেন্টারে ফোন লাগাইছিলাম। কারণটা হইলো, আমার ইন্টারনেট প্যাকেজের মেয়াদ থাকা সত্ত্বেও ডাটা ভলিয়াম ২০০ কিলোবাইটে চলে আসছিলো। তাই নতুন করে প্যাকেজ নিবো। ফোন দেয়ার আগে একবার প্যাকেজের জন্য এসএমএস করছিলাম, কিন্তু কয়েক ঘন্টা চলে যাওয়ার পরও প্যাকেজ একটিভ হওয়ার কোন নাম গন্ধ নাই। বলা হয়ে থাকে, এ অবস্থায় অফিসে ফোন দিয়ে প্যাকেজ কিনতে হয়।তাই ফোন দিলাম,ফোন রিসিভ করলো এক মাইয়া>>> ঃঃ

এয়ারটেল বলদঃ শুভ সন্ধ্যা, এয়ারটেল থেকে বলদ বলছি। আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? (বেটির আসল নাম খেয়াল নাই) ।
আমিঃ স্লামুলাইকুম।
এয়ারটেল বলদঃ জ্বি ওয়ালাইকুমস্লাম। বলুন স্যার।
আমিঃ আমার রানিং প্যাকেজের ডাটা এন্ড হয়ে গেছে, তাই আমি নতুন করে প্যাকেজ নিতে চাচ্ছি।
এয়ারটেলঃ দুঃখিত স্যার বুঝলাম না।
আমিঃ নতুন করে ইন্টারনেট প্যাকেজ নিবো।
এয়ারটেল বলদঃ আবারও দুঃখিত স্যার। আমাদের এখান থেকে এমন কোন সার্ভিস দেয়া হয়না। প্যাকেজটা আপনাকে এসএমএস এর মাধ্যমে কিনে নিতে হবে।

( গেলো আমার মাথা গরম হইয়া! মাইয়া কয় কী? মনে মনে এই মাইয়ারে কইসসা একটা থাপ্পর দিলাম)

আমিঃ কী বললেন? বাট, আমিতো জানি এই প্রেক্ষিতে কেয়ারে ফোন করেই প্যাকেজ কিনতে হয়।
এয়ারটেল বলদঃ দুঃখিত স্যার, আপনি ভুল জানেন। আমরা এমন কোন সার্ভিস দিয়ে থাকিনা।

(এবার আমার ঠাণ্ডা মাথার চান্দি গেলো পুরাপুরি গরম হইয়া, এমনিতেই গত চারদিন আগে মাথা মুন্ডাইসিলাম)

আমিঃ কী কইলেন?? এয়ারটেলের ভাত মারার লেইগা বইসেন নাকি? আলতু ফালতু তথ্য দেন ক্যান? এয়ারটেল সার্ভিস নিয়া আগে পড়াশুনা করেন,তারপর সার্ভিস দিয়েন।
এয়ারটেল বলদঃ উত্তেজিত হবেন না স্যার। আমি আপনাকে সঠিক তথ্য দিয়েছি।
আমিঃ রাখেন আপনার তথ্য। ভুয়া তথ্য দিয়া ঝামেলা বাড়ান ক্যান? বাড়ি গিয়া জামাইর সেবা করেন, না হয় ভালো সেবা দেন।
এয়ারটেল বলদঃ দুঃখিত স্যার, আমি অবিবাহিত।

(বলদের কথা হুইন্না আমার বেশ হাসি পাইলো, হাসি চাইপা রাইখা......)

আমিঃ তাইলে বয়ফ্রেন্ডের সেবা করেন। ভবিষ্যতে কাজে লাগবো।
এয়ারটেলঃ স্যার আপনি এভাবে বলতে পারেন না ??

(মনে মনে ভাবি, শালি সার্ভিসের নামে কাস্টমারের লগে ফাইজলামি করতে বইসে নাকি ওইটা একটা খাঁটি বলদ)

আমিঃ তাইলে কেমনে কইতে পারি?
এয়ারটেল বলদঃ বাদ দেন স্যার। স্যার, আমি দেখতে পাচ্ছি আগামি চার তারিখ আপনার প্যাকেজের মেয়াদ শেষ হবে, তার আগে আপনি কোন প্যাকেজ কিনতে পারবেন না।
আমিঃ মানে? ফাইজলামির একটা সীমা থাকে কিন্তু। এয়ারটেলের জানেন কিছু?
এয়ারটেল বলদঃ স্যার আমি সব কিছু জানি।
আমিঃ দেখেন, মাথা গরম কইরেন না। আপনি কচু জানেন।

(এমন সময় আমার মোবাইলে একটা ম্যাসেজ আসলো, আমি লক্ষ্য করলাম, আমার নতুন প্যাকেজ একটিভ হইয়া এমন একটি ম্যাসেজ এটি।)

আমিঃ আপনি না বললেন চার তারিখের আগে আমি আর প্যাকেজ নিতে পারবোনা, এখন প্যাকেজটা আসলো কোন আসমান থেকে?

এয়ারটেল বলদঃ কই স্যার! এটাতো পসিবল না। আপনি হয়তো ভুল দেখছেন।

(আমি কিছু একটা কমু,এমন সময় মাইয়া কলটা দিলো কাইটা)

~~~এইসব (!?) গুলারে কি করা যায় কনতো...~~~


(ঘটনাটি কিছুদিন আগের,এবং তা প্রকাশিত হয় এখানে । )
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:১৬
৩৫টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×