somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুনা-রত্নার বিয়ে আজ গণভবনে :: একটি প্রশংসনী উদ্যোগ

০৯ ই জুন, ২০১০ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরান ঢাকার নবাব কাটরার রুনা-রত্নার বিয়ে আজ। বিয়ের অনুষ্ঠান হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে। ‘মা’ হিসেবে প্রধানমন্ত্রী কনে রুনা ও রত্নাকে তুলে দেবেন বর জামিল ও সুমনের হাতে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে গতকাল রাতেই বিয়ের সব কেনাকাটা শেষ হয়েছে।
গতকাল সন্ধ্যায় লালমাটিয়ায় মহিলা অধিদপ্তরের আশ্রয়কেন্দ্রে রুনা-রত্নার গায়েহলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাদের কয়েকজন আত্মীয় এতে অংশ নেন। আয়োজন হয় প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে। কনে দুই বোন দেশবাসীর কাছে দোয়া চান। আর তাঁরা কামনা করেন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু।
রুনা-রত্নার মায়ের ইচ্ছা ছিল দুই বোনকে একই দিনে বিয়ে দেবেন। বড় বোন রত্নার বিয়ে আগেই ঠিক ছিল। ছোট বোন রুনার পানচিনির দিন ঘটে সেই ভয়াবহ অগ্নিকাণ্ড। পারলারে সাজতে গিয়ে বেঁচে যান দুই বোন। আর বাসায় রুনার মাসহ নিকটাত্মীয় আর হবু বর জামিলের পরিবারের সদস্যসহ মোট ২১ জন আগুনে পুড়ে মারা যায়।
অনিশ্চয়তার অথৈ সাগরে পড়ে যাওয়া এতিম দুই বোনের অভিভাবকের দায়িত্ব নেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান করে গয়নাগাটি দিয়ে বিয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। দুই বরের বিয়ের যাবতীয় পোশাক-পরিচ্ছদ দেবেন তিনি। দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বরদের চাকরিরও ব্যবস্থা করছেন প্রধানমন্ত্রী। বরযাত্রীদের জন্য গণভবনে খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়েছে।
বিয়ের প্রস্তুতি নিয়ে দিনভর ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, বিয়ের সব আয়োজন সম্পন্ন। আজ সন্ধ্যায় দুই বোনের বিয়ে হবে।
সোমবার রাতে গণভবনে রুনা-রত্না, তাঁদের হবু বর এবং পরিবারের সদস্যদের ডেকে নেন প্রধানমন্ত্রী। কথা ছিল, বড় বোন রত্নার বিয়ে হবে আজ। রুনার হবু বরের প্রবাসী ছোট ভাই দেশে ফিরলে তাঁর বিয়ে সম্পন্ন হবে বলে কথা ঠিক হয়। কিন্তু প্রধানমন্ত্রীর অভিভাবকত্ব বলে কথা। গতকাল দুপুরে রুনার বর জামিলের পরিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এবং সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদের কাছে আজই বিয়ের প্রস্তাব দেয়। খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আলহামদুলিল্লাহ’ বলে বিয়েতে সম্মতি দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে রুনা-রত্না আর জামিল-সুমনের বিয়ের বাজার করেন এম এ আজিজ ও শাহ আলম মুরাদ। বায়তুল মোকাররম মার্কেটের গ্রামীণ জুয়েলার্স থেকে দুই বোনের জন্য আট ভরি করে ১৬ ভরি স্বর্ণের গয়না কেনা হয়। কনে ও বরদের জন্য বিয়ের সব কাপড় কেনা হয়। এমনকি বরদের জন্য দ্রুততার সঙ্গে স্যুটও বানানো হয়। গত রাতে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় শাহ আলম মুরাদ মিরপুর বেনারসিপল্লী থেকে কনের জন্য বেনারসি শাড়ি কিনছিলেন।
এম এ আজিজ প্রথম আলোকে জানান, ছোট বোন রুনার আজ কাবিন হবে। জামিলের পরিবারের কয়েকজন সদস্য মারা যাওয়ায় ৪০ দিনের শোক শেষে রুনাকে উঠিয়ে নেওয়া হবে। তবে রত্না আজই স্বামীর বাড়িতে চলে যাবেন।
গত শুক্রবার সকালে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী রুনা-রত্নার করুণ কাহিনি জানতে পারেন। রুনার বিয়ের পানচিনির দিনে অগ্নিকাণ্ডে দুই পক্ষের নিকটাত্মীয়রা মারা যান। প্রধানমন্ত্রী সেদিনই দুই বোনের সব দায়িত্ব কাঁধে তুলে নেন।
গত সোমবার গণভবনে দুই বোনকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমিও এক দিন ঘুম থেকে উঠে শুনি, আমার পরিবারের কেউ নেই। তোমাদের দুঃখ, কষ্ট, বেদনা আমার থেকে আর কে ভালো বুঝবে!’

সূত্রঃ প্রথম আলো।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১০ সকাল ৮:১৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×