somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুষ্টিবিদ সিদ্দিকা কবীর আর নেই

৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুষ্টিবিদ ও টেলিভিশনে রান্না বিষয়ক অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক সিদ্দিকা কবীর মারা গেছেন।


তার ছেলে সাঈদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা সোয় ১২টার দিকে মারা যান সিদ্দিকা কবীর। তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

স্কয়ার হাসপাতালের আইসিইউ’র ইনচার্য ডা. মির্জা নাজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই পুষ্টিবিদ হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

সাঈদ জানান, গত দুই মাস ধরেই তার মা অসুস্থ ছিলেন। পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর দুদিন আগে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

সিদ্দিকা কবীরের জন্ম পুরান ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ই রেডিওতে খণ্ডকালীন চাকরিতে যোগ দেন এই গণিতের ছাত্রী। স্নাতক ডিগ্রি পাওয়ার পর প্রথমে ভিকারুননিসা নূন স্কুল এবং পরে ইডেন কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে মাস্টার্স করার পর দেশে ফিরে তিনি সহকারী অধ্যাপক হিসাবে যোগ দেন গার্হস্থ্য অর্থনীতি কলেজে। সেখান থেকেই ১৯৯৩ সালে তিনি অবসরে যান।

তবে পুষ্টিবিদ হিসেবে সাধারণের কাছে তার পরিচয় পৌঁছাতে শুরু করে রান্না বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে। ১৯৬৫ সালে তখনকার পাকিস্তান টেলিভিশনে ‘ঘরে বাইরে’ নামে একটি রান্নার অনুষ্ঠানের মাধ্যমে তার টিভি উপস্থাপনার শুরু। দেশে বেসরকারি টেলিভিশনগুলোর প্রসারের সঙ্গে সঙ্গে সিদ্দিকা কবীর ও তার রান্নার আনুষ্ঠানের জনিপ্রিয়তাও বাড়তে থাকে।

তার লেখা ‘রান্না খাদ্য পুষ্টি’ বইটিও দেশে ব্যাপক খ্যাতি পায়। এছাড়া ইংরেজিতেও রান্নার ওপরে একটি বই লিখেছেন তিনি।

সাঈদ জানান, তার বোন বিদেশ থেকে ফিরলে তাদের মায়ের দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান অথবা বনানী কবরস্থানে বৃহস্পতিবার তাকে দফন করা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৬
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×