আমার প্রিয় পোস্ট

সুন্দর ও শান্তিময় পৃথিবী চাই

দেশে কি দ্রুত কোনো অঘটন ঘটতে যাচ্ছে?

০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৫

শেয়ার করুন:                   Facebook

আর্মি রুল্‌স এন্ড রেগুলেশনের তোয়াক্কা না করে এক্সিজস্ট্যান্স মেজর জেনারেলের গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রথম আলো কার্যালয়ে গিয়ে আলোচনায় অংশগ্রহন, মাইনাস টু ফর্মূলার আবারো গুঞ্জন, একসাথে এত্ত বিদেশি ‘মেহমান’দের উপস্থিতি ...........এসব কিসের আলামত?

আপনাদের কি মনে হয়????

উল্লেখ্য, মেজর জেনারেল আমিনুল করিম জরুরি অবস্থা নিয়ে আসার নাটের গুরু এবং প্রেসিডেন্টের সামনে ফাইল ছুড়ে মারার জন্য খ্যাত, আর গোয়েন্দা সংস্থা কর্তৃক লন্ডন থেকে নিয়ে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বসানোর জন্য সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে খোদ নিজের দলের মধ্যেই বিতর্ক রয়েছে।


প্রথম আলোর আজকের লীড নিউজের একাংশঃ

নিজস্ব প্রতিবেদক
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হলে দেশ ও জাতি গভীর অন্ধকারে পড়বে। এই সরকারকে সফল হতে হলে এখনই রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে নির্বাচন, সংস্কার-এসব বিষয়ে ব্যাপকভিত্তিক আলোচনা শুরু করতে হবে।
বর্তমান সরকার দুর্নীতি দমন অভিযানসহ যেসব সংস্কারমূলক কাজ হাতে নিয়েছে, তা অব্যাহত রাখতে ও স্থায়ী করতে হলে নাগরিক সনদ তৈরি হতে হবে। নাগরিক সনদ বাস্তবায়নে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যম ভূমিকা পালন করতে পারে।
রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করতে হলে সংস্কার অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যেও কিছু পরিবর্তন করতে হবে।
গতকাল শনিবার প্রথম আলো আয়োজিত ১১ জানুয়ারিঃ নির্বাচন, গণতন্ত্র ও ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা এসব কথা বলেন। প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্‌ফর আহমদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক চার উপদেষ্টা ড• আকবর আলি খান, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, এম হাফিজউদ্দিন খান ও সুলতানা কামাল, বিএনপির অস্থায়ী মহাসচিব মেজর (অব•) হাফিজউদ্দিন আহাম্মদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আমিনুল করিম, ইন্টারন্যাশনাল চেম্বার অ্যান্ড কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি ব্যবসায়ী মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আলী রীয়াজ। গোলটেবিল বৈঠক পরিচালনা করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। (অসমাপ্ত)

 

 

  • ৩৪ টি মন্তব্য
  • ৫০৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৬
comment by: ইছামতীর পাড়ে বলেছেন: অপ্রাসংগিক মন্তব্যসমূহ মুছে ফেলা হল।
২. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৭
comment by: এস্কিমো বলেছেন: আপনি ভাল আছেন..মন্তব্যটা প্রাসংগিক ছিলো কিন্তু।
০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩২

লেখক বলেছেন: আমি চাই আপনি আপনার মত করে লিখে যান। তৃতীয় কাউকে টেনে এনে কথা না বললেই চলত। তাকে নিয়ে আলাদা পোষ্ট দেন। আমার তাতে একটুও যায় আসে না।

আপনি আবার এসে মন্তব্য করায় ধন্যবাদ।

৩. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩২
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হলে দেশ ও জাতি গভীর অন্ধকারে পড়বে। '

কোন গ্রহনযোগ্য নির্বাচন না করাটাই হবে ব্যর্থতা। আর কাউকে বলপ্রয়োগে মাইনাস করে গ্রহনযোগ্য নির্বাচন হবে না।
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: ভালো বলেছেন।

৪. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৫
comment by: কেএসআমীন বলেছেন: সত্যের কাছাকাছি বলেছেন। দেশটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়...
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৫. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৯
comment by: আওরঙ্গজেব বলেছেন: সালাম,
আমারও তাই মনে হয়। মিডিয়ায় যতই গণতন্ত্র পূন:প্রতিষ্ঠার কথা বলা হোক না কেন, এখন পাকিস্তানের সামরিক সরকারের আপডেটেড ভার্সন (সুশীল সমাজ ইন ফ্রন্ট, আর্মি ইন ব্যাক) বাংলাদেশে চলছে। এটি তথাকথিত গণতন্ত্র ফেরিওয়ালা আমেরিকা ফর্মূলা, সমর্থনে ইইউ ও ভারত।

এই ভারসনের শেষ না দেখে (পাকিস্তানের মতো অবস্হা) ঐগুরুরা ছাড়বেনা, তার মানে গুরুরা চাননা বাংলাদেশে গণতন্ত্র পূন:প্রতিষ্ঠা হউক। এদিকে আর্মি চিফ মঈন ই.ইউ. আহমেদ ও তত্ত্বাবধায়ক চিফ ফখরুল যতই ২০০৮ সালে নির্বাচনের আশ্বাসের কথা বলুক না কেন।
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: সেই রকমই কিছু হতে যাচ্ছে মনে হয়।

৬. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৩
comment by: এস্কিমো বলেছেন: সালাম,
আমারও তাই মনে হয়। মিডিয়ায় যতই গণতন্ত্র পূন:প্রতিষ্ঠার কথা বলা হোক না কেন, এখন পাকিস্তানের সামরিক সরকারের আপডেটেড ভার্সন (সুশীল সমাজ ইন ফ্রন্ট, আর্মি ইন ব্যাক) বাংলাদেশে চলছে। এটি তথাকথিত গণতন্ত্র ফেরিওয়ালা আমেরিকা ফর্মূলা, সমর্থনে ইইউ ও ভারত।

এই ভারসনের শেষ না দেখে (পাকিস্তানের মতো অবস্হা) ঐগুরুরা ছাড়বেনা, তার মানে গুরুরা চাননা বাংলাদেশে গণতন্ত্র পূন:প্রতিষ্ঠা হউক। এদিকে আর্মি চিফ মঈন ই.ইউ. আহমেদ ও তত্ত্বাবধায়ক চিফ ফখরুল যতই ২০০৮ সালে নির্বাচনের আশ্বাসের কথা বলুক না কেন।


- এবার কি মুছবেন?
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: অন্যের ভাষায় তো কথা বললেন, তার নামও তো কোট করলেন না! যাকগে, মুছলাম না।

৭. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৫
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: "সুশীল সমাজ ইন ফ্রন্ট, আর্মি ইন ব্যাক) বাংলাদেশে চলছে।"

আওরংজেবের সাথে একমত। আমারও কেন যেন মনে হয় সু্ষ্ঠু কোন নির্বাচন আসলে হবে না।
৮. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০২
comment by: আবাবিল বলেছেন: পাকিস্তানের মত ভুল আর্মীরা বাংলাদেশে করবেনা বলেই বিশ্বাস। তবে ইতিহাসের পুনরাবৃত্তি হতেই থাকে।

'হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশু পক্ষির দিকে।'
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: তাই যেন হয়।

৯. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৫
comment by: কেএসআমীন বলেছেন: প্রথমআলোর গোলটেবিলে এই কথাডাই বলার চেষ্টা করছে সবাই। ইলেকশন যেন হয় সময়মত, কমটিমেন্টমত। ইলেকশনে ফেইল মারলে দেশটা কোথায় যাইবো একবার ভাবছেন নি। দুই বড় দলতো কামড়া কামড়ি লাগাইয়া দিব। মাঝখান দিয়া জামায়াত সুযোগ নেওনের চেষ্টা করবো...

সুতরাং গোলটেবিলের সাফল্য কামনা করছি...
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৪

লেখক বলেছেন: কামনা করি গনতন্ত্র যেন ফিরে আসে।

১০. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৭
comment by: বাঙাল যুবক বলেছেন: স্থানীয় প্রতিনিধি সম্মেলন হয়েছে গতকাল। হয়তো কিছুদিন পর দেশের বৃহত্তম একটি পার্টি ওপেন হবে।

এরপর আরো কত কি হবে।

ইতিহাসবিদরা সতর্ক থাকতে পারেন। কোন আইটেম বাদ পড়ে যায় কিনা কে জানে।

আমরা শুধুই দেখব এবং পড়তে থাকব।
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: হুম্‌ম! বড্ড চিন্তার ব্যাপার।

১১. ০৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৯
comment by: নুর3ডিইডি বলেছেন: গণতন্ত্র কি?
কোন বিশেষ শ্রেনীর পছন্দ, নাকি জনগণের পছন্দ।
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: এইটা এক বিরাট প্রশ্ন!!

১২. ০৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৯
comment by: মদনবাবু বলেছেন: আমারটা তো অপ্রাসংগিক মন্তব্য হইবে । কি করবো । গ্রিন লাইট পাইলে মন্তব্য পেশ করি ।
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: আপনি নিজেই তো জানেন কেমন হওয়া উচিত!

১৩. ০৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৬
comment by: অভিযাত্রী বলেছেন: দেশ নিয়া খুবই শংকায় আছি বাহে। :(
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: আমিও!

১৪. ০৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৪
comment by: শান্ত বলেছেন: অাওরঙ্গজেব বলেছেন: সালাম,
আমারও তাই মনে হয়। মিডিয়ায় যতই গণতন্ত্র পূন:প্রতিষ্ঠার কথা বলা হোক না কেন, এখন পাকিস্তানের সামরিক সরকারের আপডেটেড ভার্সন (সুশীল সমাজ ইন ফ্রন্ট, আর্মি ইন ব্যাক) বাংলাদেশে চলছে। এটি তথাকথিত গণতন্ত্র ফেরিওয়ালা আমেরিকা ফর্মূলা, সমর্থনে ইইউ ও ভারত।

এই ভারসনের শেষ না দেখে (পাকিস্তানের মতো অবস্হা) ঐগুরুরা ছাড়বেনা, তার মানে গুরুরা চাননা বাংলাদেশে গণতন্ত্র পূন:প্রতিষ্ঠা হউক। এদিকে আর্মি চিফ মঈন ই.ইউ. আহমেদ ও তত্ত্বাবধায়ক চিফ ফখরুল যতই ২০০৮ সালে নির্বাচনের আশ্বাসের কথা বলুক না কেন।
১৫. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৭
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: লেখাটি খুব সময়োপযোগী। এটা বলতে ভুলে গিয়েছিলাম।
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৬. ০৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০৩
comment by: কেএসআমীন বলেছেন: দুই বড় দলের নেতা নেত্রীরা জেলে। এরই মধ্যে যদি ইলেকশন হয়, তাহলে কী হবে রেজাল্ট? এই দুই দলের কেউই স্বাধীনতা বিরোধী নয় কিন্তু তাদের খাওয়ার আর শেষ হয় না।

বেশী খাওয়ার জায়গা নাই,
তবু কর খাই খাই
এ খাওয়ার রাস্তা একদিন বন্ধ হয়ে যাবে
জন্মিলি মরিতে হবে....

একটি গানের কয়েকটি লাইন মনে পড়লো...

এই সুযোগটা যদি জামায়াতকে দেয়া হয় অথবা জামায়াত এটা কাজে লাগায় তবে এই দেশটার কী হবে এটা নিয়ে আমার একটা পোস্ট আছে... দয়া করে পড়ুন...

Click This Link
১৭. ০৯ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০৯
comment by: ইছামতীর পাড়ে বলেছেন: আপনাদের সবাইকে কমেন্ট করার জন্য ধন্যবাদ।
১৮. ০৯ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৪
comment by: আবূসামীহা বলেছেন: আজ যে কয়েকজন উপদেষ্টা গেলেন তাকে কিভাবে দেখছেন?
১০ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২৬

লেখক বলেছেন: দেশে অস্থিরতা বাড়বে বৈ কমবে বলে তো মনে হয় না! তবে সফলতা অবশ্যই কামনা করি। পূর্বতন উপদেষ্টাদের অপকর্মের কথা যেভাবে পেপারে আসছে তাদেরও বিচার দাবী করি।

১৯. ১০ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১১
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: "আজ যে কয়েকজন উপদেষ্টা গেলেন তাকে কিভাবে দেখছেন?"

হাওয়া বাতাস কিছুই বুঝতে পারছি না।
১০ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: দেশ কেমন যেন অস্থিতিশীলতার মধ্যে পড়ে যাচ্ছে। এর সুযোগ যে কে নিবে তা বুঝা মুশকিল! মোশাররফ আসার আগের মত অবস্থা সৃষ্টি হচ্ছে কি না তা ভেবে দেখতে হবে। আমাদের পোড়া কপাল কখনো ভাল কিছু আশা করতে পারিনা।

রাতের খাবার খেতে যাচ্ছি, পরে কথা হবে ইনশাহ্‌আল্লাহ।

২০. ১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৯
comment by: বিবর্তনবাদী বলেছেন: বাংলা একটা টাইম ইন্টারভেল নিয়ে অশান্ত হয়ে আছে। ১৮৫৭ এর সিপাহী বিপ্লব, ১৯০৫ এর বংগভঙ্গ, ১৯৪৭ এর পাকিস্তান আন্দোলন, ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ, ১৯৯১ এর গনতন্ত্রের জন্য আন্দোলন। প্রতিটি আন্দোলন আমাদের দেশের গতিধারায় ব্যাপক পরিবর্তন সাধিত করছে।

আমরা এমনই এক পরিবর্তনের দোর গোড়ায় দাঁড়িয়ে।

 

 


আসুন সবাই সংযত হয়ে কথা বলি, সুন্দর ও সহনশীল পরিবেশ তৈরি করি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬৪২৩