আমার প্রিয় পোস্ট

Mind is like water, when its agiated it becomes difficult to see but if you allow it to settle, the answer becomes clear

অল্প বিদ্যা ভয়ংকরী

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৮

শেয়ারঃ
0 0 0

মনে করেন আপনি একটা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে দেখলেন এক জায়গায় লেখা

1+1=10
ABC+DEF=18AB

স্বাভাবিক পড়াশুনা জানা মানুষের অনেকেই নিশ্চিতভাবে বলে দেবে বইয়ের লেখক নিশ্চয় গাজা খেয়ে বই লেখেছে।

কিন্তু যারা বাইনারী এবং হেক্সাডেসিমাল সম্পর্কে জানেন তারা বুঝবেন যে লাইনগুলা ঠিক আছে।

অনেকেই বলে কোরআনে অসংগতি আছে। আমরা নিজে কিছু না বুঝলে বইয়ের ওপর দোষ চাপাই।

ভেবে দেখেন অংক করতে যেয়ে উত্তর না মিললে প্রথমে ভেবেছেন কিনা বইয়ে উত্তর ভুল আছে। পরে দেখা যেত বইয়ে উত্তর ঠিকই আছে।
এটাই আমাদের বৈশিষ্ট্য।

 

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৪
দ্রীঘাংচু বলেছেন: কুরান বৈলে সহজ কৈরা নাজেল হৈছে? সব্বে যাতে ইজিলি বুজ্বার্পারে? তৈলে আম্নের বাইনারি+হেক্সডেসি ইস্টাইল্তো মাঠে মারা গেলো বাইছাব?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫১

লেখক বলেছেন: হিসাব করতে গেলে তো অংক শিখতে হবে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫০
ত্রিভুজ বলেছেন: দারুণ উদাহরণ দিয়েছেন...


একটু অট: বছর তিনেক আগে আপনার এই পোস্টের মতই একটা মন্তব্য করেছিলাম। ঐটা নিয়া ব্লগের বিজ্ঞ নাস্তিক সমাজে বেশ কিছু স্যাটায়ারও হয়েছিলো। ...
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫১
সৈকত৮৫ বলেছেন: এই যুক্তি সব ধর্মগ্রন্থ এবং আজে-বাজে গ্রন্থকেও কাভার করে। ধর্মগ্রন্থগুলো হাস্যকর, এগুলোকে এভাবে ডিফেন্ড করতে যাওয়া আরো হাস্যকর।
হ্যা, অল্প বিদ্যা ভয়ংকরী
৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৩
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: আমি জাকির নায়েক সম্পর্কে খুব বেশি জানিনা আর উনি যে সবজান্তা নন তাও জানি। আসলে সবচেয়ে বড় কথা কি জানেন? ইসলাম কে জানতে হলে আর বুঝতে হলে আপনাকে জাকির নায়েক এর ভাষন শোনার প্রয়োজন নেই। তার PEACE TV দেখার ও প্রয়োজন নেই। কুরআন আর সহি শুদ্ধ হাদিস পড়লেই চলবে। কারণ আপনি হয়তো জাকির নায়েক এর কোন অনুষ্ঠানে গেলেন আর তাকে কোন প্রশ করলেন, আপনার কোন প্রশ্নের উত্তর ই হয়তো জাকির নায়েক বলবেন না যে আমি জানি না। উনি না জানলেও একটা উত্তর বানিয়ে বলে দেবেন। কারণ উনি নিশ্চয়ই বলবেন না যে, আমি আপনার প্রশ্নের উত্তর জানি না। কারণ এটা হবে তার জন্য অপমানজনক। তাই তিনি একটা উত্তর বানিয়ে দিয়ে দেবেন,। তাই ইসলাম কে জানতে হলে জাকির নায়েক শরাপন্ন না হয়ে কুরআন আর সহি শুদ্ধ হাদিস এর শরাপন্ন হতে হবে। তবে হাঁ এটা ও আমি অস্বীকার করিনা যে জাকির নায়েক অনেক জানেন কিন্তু তিনি অবশ্যই সব জানেন না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: একমত

৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৪
মায়া নেকড়ে বলেছেন: আপনারই তো ভয়ংকরী সিনড্রোম দেখতে পাচ্ছি।
কোরানেই যেখানে উল্লেখ করা আছে যে কোরান সবার বুঝার উপযোগী করে নাজিল করা হয়েছে, সেখানে অল্প কিছু মানুষের বুঝার মতো বাইনারী বা হেক্সাডেসিমেল সংকেতে কিছু লেখা থাকবে কেনো? এতে কি আল্লাহর স্ববিরোধী মনোভাব প্রকাশ পায় না?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: কেউ যদি ইচ্ছা করে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় না

৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৬
সত্যান্বেষী বলেছেন: দ্রীঘাংচু বলেছেন: কুরান বৈলে সহজ কৈরা নাজেল হৈছে? সব্বে যাতে ইজিলি বুজ্বার্পারে? তৈলে আম্নের বাইনারি+হেক্সডেসি ইস্টাইল্তো মাঠে মারা গেলো বাইছাব?

কোরান সহজ করে নাজিল হয়েছে এটা আসলে সত্য। কেননা কোরান তো আর বাঙ্গালী, গ্রীক, ইংরাজ কিংবা হিন্দীঅলাদের জন্য নাজিল হয় নাই। নাজিল হইছে কতিপয় বর্বর আরবগো সিধা করবার লাইগা, তাদের শব্দে, তাদের ব্যকরণে, তাদেরই পটভূমিতে, আরেকজন অগ্রসর আরব কর্তৃক।
৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৬
সিউল রায়হান বলেছেন: উদাহরণটা চমত্‍কার দিয়েছেন৷ আমি আস্তিক হলেও এর প্রেক্ষিতে ওদের জবাবটা দিয়ে যাই৷

ওরা বলবেন: "যতক্ষন পর্যন্ত হেক্সাডেসিমাল সংখ্যা আবিস্কার না হচ্ছে অতক্ষন পর্যন্ত ABC+DEF=18AB ব্যাপারটা ভুল বলেই স্বীকৃতি দিতে হবে", তাইনা ??

সুতরাং অসংগতিকে পুরো ক্লিয়ার করা না হলে সেটাকে ভুল বলেন তারা এটাতে দোষের কিছু নাই৷ দোষটা হল অন্যের বিশ্বাস নিয়ে হাসাহাসি করাতে
১০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৬
ত্রিভুজ বলেছেন: @মায়া নেকড়ে
কোরআনে এটাও লেখা আছে "এর কিছু আয়াত উপদেশ কিছু রুপক। যারা বিভ্রান্ত হতে চায় তারা রুপকগুলো নিয়ে বাড়াবাড়ি করে..."

কোরআন মনোযোগ দিয়ে পড়ুন, স্ববিরোধীতা বের করার জন্য হলেও পুরোটা একবার পড়ে দেখুন।
১১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৯
দ্রীঘাংচু বলেছেন: তৈলে যেই বেটারা কোরান শিখাইছে সেরা আস্লে অংক শেকে নাই কৈতেছেন?
১২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৩
সত্যান্বেষী বলেছেন: দ্রীঘাংচু বলেছেন: তৈলে যেই বেটারা কোরান শিখাইছে সেরা আস্লে অংক শেকে নাই কৈতেছেন?

ঝাজা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: আমি এখানে বুঝাতে চেয়েছি যে প্রত্যেকটা জিনিস বুঝতে গেলে কিছু প্রিরিকুইজিট লাগে

১৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৪
কাঠের খাঁচা বলেছেন: @দ্রীঘাংচুঃ এই নিকটা কোথায় পাইলেন? আমার মোস্ট ফেভারিট। আমার ব্লগের হেডিং দেইখা আইসেন।
১৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৬
কালের কুতুব বলেছেন: কিন্তু সেই বইএর ব্যপারে কি বলবেন যে বইএ বাইনারি যোগ দেখানো হয়েছে 1+1=11. যারা ওই বইএর অন্ধ ভক্ত তারা বাইনারি জ্ঞান ছাড়াই ঘাড়তরামি কইরা কয় ঠিক আছে। আর যাদের বাইনারি জ্ঞান আছে তাদের গাত্রদাহ হওয়াটাই স্বাভাবিক।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: সেই বই এখানে আলোচনার বিষয় না

১৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৭
সত্যান্বেষী বলেছেন: ইহা এমনি এক সহজবোধ্য গ্রন্থ যে আজ পর্যন্ত তার 'আলিফ লাম মিম' টাই কেউই ধরতে পারল না।
১৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৮
মায়া নেকড়ে বলেছেন: @ত্রিভুজ- আপনার কি ধারণা আমি একবারও কোরান পড়ি নাই?
খুবই দুঃখিত যে আপনার ধারণা ভুল প্রমাণিত হলো।
আমি ক্লাস এইটে থাকতে প্রথম কোরান খতম দেই। তারপর এইচএসসি লেভেলে আসতে আসতে দুই অনুবাদকের কোরানের বংগানুবাদ পড়ি। এখন পর্যন্ত আমি পাঁচ-ছয় অনুবাদকের ইংরেজী অনুবাদ কয়েকবার করে পড়েছি।

এবার বলেন রূপক আয়াত গুলো নিয়ে কারা বেশি বাড়াবাড়ি করে? আস্তিকরা? না ধর্মে অবিশ্বাসীরা?
এই ব্লগে যদি দেখেন তাহলে দেখবেন আপনারা আস্তিকরাই এসব নিয়ে বেশী ঘাটেন। যার প্রেক্ষিতে ধর্মে অবিশ্বাসীরা কাউন্টার পোস্ট দিতে বাধ্য হয়।
১৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১০
নাজিম উদদীন বলেছেন: আপনার তো অনেক জ্ঞান, কোরান অনুযায়ী জ্বীন আবিষ্কার করে দেখান সব্বাই চুপ মেরে যাবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: আপনি কি জানেন "দুনিয়ার প্রায় ৯৬% জিনিস আমরা দেখতে পাই না এবং পাবও না" এই নিয়ে বিজ্ঞানীদের বিতর্কের শেষ নাই। তাহলে এমন কিছু থাকাটা অস্বাভাবিক নয় যেটা কেউ দেখতে পাই না এবং পাবেও না।

১৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৩
দ্রীঘাংচু বলেছেন: @কাঠের খাঁচা- এই নিক্টা আমি নিজৈ বানাইছি। কেউ আম্রারে দান্করেনাই ;)

@নাজিম- টিবুজ বাইছাবে কৈছেন অনেক রুপকায়াত আছে। জ্বেনও এক্প্রকার রুপকায়াত ;) :P
১৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৫
সত্যান্বেষী বলেছেন: ইহা এমনি এক সহজবোধ্য গ্রন্থ যে একজন মেধাবী অনারবের সারা জীবন ত্যানা ত্যানা হয়ে যায় শুধু সেই প্রাচীন আরবী শব্দ আর ব্যকরণের মাথামুন্ডু উদ্ধার করতে। আর এদের মধ্যে যারা তারপরও একে সহজ বলে তাদের একজনও বুকে হাত দিয়ে বলতে পারবে না তারা এর সব বুঝে, এবং তার বুঝাটা আরেকজনের সাথে কনফ্লিক্ট করবে না। কেবল সেই ছাত্রের মতো যে শিক্ষকের 'কেডা কইছে তর জ্বর আইছে?'র উত্তরে বলেছিল 'মায় কইছে', তার মতো বলে যাবে 'কোরান বলেছে কোরান সহজ আর তাই কোরান সহজ।
২০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৮
ত্রিভুজ বলেছেন: @মায়া নেকড়ে
যদি পড়েই থাকেন তাহলে আপনার প্রথম মন্তব্যটা ঠিক মেলে না... আপনি একটি আয়াতের কথা বলবেন কিন্তু অন্য আয়াতটার কথা বলবেন না সে কি করে হয়?

রুপক আয়াত নিয়ে আস্তিকদের একটা অংশ (বিশেষ করে আধাধার্মিকরা) ও নাস্তিকদের প্রায় পুরোটা অংশ বাড়াবাড়ি করে। কোন আস্তিকের বাড়াবাড়ির জবাবে নাস্তিকও যদি বাড়াবাড়ি করে তাহলে সে ঐ আস্তিকের সমালোচনা করার অধিকার রাখে না।
২১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৯
মায়া নেকড়ে বলেছেন: @ত্রিভুজ- আমার কথাটা এসেছিলো এই পোস্টের প্রসংগে। যেখানে লেখক বাইনারী বা হেক্সাডেসিমেলের মতো কোনো কোডেড ওয়েতে কোরান নাজিল হয়েছে সেটাই বুঝাতে চেয়েছেন। সে প্রসংগে আমার কেবল একটা আয়াতই উল্লেখ করা জরুরী মনে হয়েছে। আপনাদের হয়রান ভাই, জেমসভন্ড ভাই সিটিজি৪বিডি ভাইয়েরা যখন ইসলাম ও বিজ্ঞান জাতীয় পোস্ট দেয় বা আরো অনেক দ্বীনি ভাইয়েরা যখন এরকম আবাল টাইপ পোস্ট দেয় তখন কিছু বলার থাকে না আপনার মতো পুরো ধার্মিকের। শুধুমাত্র ধর্মে অবিশ্বাসীরা এগুলোর কাউন্টার করে পোস্ট দেয় তখনই আপনার মতো পুরো ধার্মিকদের অনুবুটি চাগাড় দিয়ে ওঠে? এমন কি এমন পুরো ধার্মিকও দেখেছি, যিনি পোস্টে মাইনাস দিয়ে নেকী কামিয়েছেন বলে ঘোষণা দেন। ধন্য ধন্য আপনাদের।
২২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৭
ত্রিভুজ বলেছেন: @মায়া নেকড়ে
লেখক সেরকম কিছু বোঝাতে চায়নি... পোস্টটা আপনি ধরতে পারেন নাই সম্ভবত। আর সরলীকরণ করা ভাল না... ইসলাম ও বিজ্ঞান জাতীয় পোস্টের কারণেই নাস্তিকরা নাস্তিক হইছে এইটা ভাবাও ভুল। কোন আস্তিক কি ভুল করলো তা দেখাইয়া ধর্মরে গাইলপাড়া মূর্খতার লক্ষণ। একটা পোস্ট দেই, সময় থাকলে মনোযোগ দিয়া পড়তে পারেন- Click This Link
২৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:০০
লাল সাগর বলেছেন: যুদ্ধ কি আবার শুরু হৈলো? অনেক দিন দেখি না :)

কেডা কি কয় দেখি।


তয় নাস্তিক হওয়ার সুবিধা অনেক। B:-/ B:-/
২৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩৮
শেলী বলেছেন: কুরআন সহজ লোকদের জন্য সহজ আর পেচানো লোকদের জন্য কঠিন . আর আরবদের অনেক ভালো গুন আছে যা আমরা জানিনা. ওরা প্রচন্ড স্বাধীন চেতা . এমনকি মহিলারাও . আমরা এদেশের মহিলারা শিক্ষিত হলেও মনে মনে ভীত থাকি স্বামী কি ভাববে,শাশুড়ি কি ভাবে , কিন্ত তারা এত ভাবেনা . তারা যেটা right মনে করে তা তারা করে. আর তারা খুব কষ্ট সহিষ্ণ .
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ

২৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১০
ডট কম ০০৯ বলেছেন: আইচ্চা কুরান ছাড়া বেদ গীতা বাইবল নিয়া কেউ একটা পুষ্ট দিতারেন না ।
দেখতাম চাই তহন নাস্তিক রা কিরাম কিরাম করে।
২৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৫
সত্যান্বেষী বলেছেন: শেলী বলেছেন: কুরআন সহজ লোকদের জন্য সহজ আর পেচানো লোকদের জন্য কঠিন।

এই কথা আপনি কোন আয়াতে পেলেন? কোরানে তো সোজাসাপ্টা বলা হয়েছে 'সহজ করে রচনা করা হয়েছে'। 'সহজ লোক', 'পেচানো লোক' এসব কিছু নাই। আপনি কি নতুন নতুন কোরানের আয়াত লেখেন নাকি?
২৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৭
সত্যান্বেষী বলেছেন: ডট কম ০০৯ বলেছেন: আইচ্চা কুরান ছাড়া বেদ গীতা বাইবল নিয়া কেউ একটা পুষ্ট দিতারেন না । দেখতাম চাই তহন নাস্তিক রা কিরাম কিরাম করে।

কুরান ছাড়া বেদ গীতা বাইবল - সবই মানুষের নির্মান। কোন কোন দিক থেকে এগুলো কোরানের চেয়েও বেশী নির্মম।
৩০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১২
তায়েফ আহমাদ বলেছেন: সবার বক্তব্য বোঝার চেষ্টা করছি।:|
৩১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৫
কালের কুতুব বলেছেন: @লেখক.....
আপনি ঐ বই এর কথাই বলছেন, সেটার আর সব অন্ধ ভক্তের মত।
৩২. ১৯ শে মার্চ, ২০১০ রাত ২:২০
খাতাকলম বলেছেন: পোস্টটা ভালো লেগেছে। +

যারা এই পোস্টটের বিরুদ্ধাচারণ করছে, তারা যে এটার মুল অর্থটাই বুঝতে পারছে না সেটাই যা আফসোস।

আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত করুন ও সঠিক পথে চলার তৌফিক দান করুন।

(দেরিতে মত প্রকাশের জন্য দুঃখিত। আজই প্রমশোন হলো। হিঃ হিঃ হিঃ)
১৯ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: আপনার হাসিটা শুনে ভাল লাগলো :D

২৩ শে মার্চ, ২০১০ রাত ৯:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ...

০৫ ই জুন, ২০১০ রাত ৮:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ...

 

মোট সময় লেগেছে ১.০৬৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সে(অদ্ভুত) কখনো সিরিয়াস পোস্ট দিয়া ভাত পায় নাই - ধীরে বৎস

পত্র পাঠাতে পারেনঃ oodvut এট ইয়াহু ডট কম

নিচে ইনবক্সের লিংক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই