জাহানারা ইমামের একাত্তরের দিনগুলির বদৌলতে শহীদ মুক্তিযোদ্ধা সাফি ইমাম রুমি এখন আর আমাদের কাছে অপরিচিত কেউ নয়া। কোনোদিন না দেখা এই মানুষটিকেই এখন মনে হয় আমাদের পরিবারের কোন সদস্য। যুদ্ধক্ষেত্র থেকে তাহমিদ সাঈদকে এই চিঠিটি লিখেছিলেন রুমী। সম্পর্কে তিনি রুমীর মামা। মূল চিঠিটি ইংরেজীতে লেখা, এখানে মূল চিঠিটি অার তার বাংলা অনুবাদ দুটিই দেয়া হল।
(অনুবাদটি একাত্তরের চিঠি বইয়ের ২৬ নম্বর পৃষ্ঠায় রয়েছে, অার মূল ইংরেজি চিঠিটি রয়েছে ২৫ নম্বর পৃষ্ঠায়।
আগরতলা
১৬ জুন, '৭১
প্রিয় পাশা মামা,
অবাক হয়ো না! এটা লেখা হয়েছে আর তোমার কাছে পৌছেছে। আর পড়ার পর চিঠিটা নষ্ট করে ফেলো। এ নিয়ে আম্মাকেও কিছু লিখোনা। তাহলে তাদের বিপদে পড়তে হবে। তারাহুড়া করে লিখলাম। আমার হাতে সময় খুব কম। বেস ক্যাম্পের উদ্দেশে কাল এখান থেকে চলে যেতে হবে।
আমরা একটা ন্যায়সঙ্গত যুদ্ধ লড়ছি। আমরা জয়ী হব। আমাদের সবার জন্য দোয়া কোরো। কী লিখব বুঝতে পাড়ছি না--কত কী নিয়ে যে লেখার আছে! নৃশংসতার যত কাহিনী তুমি শুনছ, ভয়াবহ ধ্বংসের যত ছবি তুমি দেখছ, জানবে তার সবই সত্য। ওরা আমাদের নৃশংসতার সঙ্গে ক্ষতবিক্ষত করেছে, মানব ইতিহাসে যার তুলনা নেই। আর নিউটন আসলেই যথার্থ বলেছেন, একইধরনের হিংস্রতা নিয়ে আমরাও তাদের উপর আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেব।
জানি না আবার কখন লিখতে পারব। আমাকে লিখ না। সোনার বাংলার জন্য যা পারো কর।
এখনকার মত বিদায়।
ভালোবাসা ও শ্রদ্ধাসহ
রুমী
মূল ইংরেজি চিঠি:
Agartala, June 16,'71
Dearest Pasha Mama,
Don't be surprised! It was written and has come to pass. And after you read this letter, destroy it. It will put them in danger.
This is a hurried letter. I don't have much time. I have to leave tomorrow for my base camp.
We are fighting a just war. We shell win . Pray for us all. I don't know what to write...there is so much write about. But every tale of atrocity you hear, every picture of terrible destruction that you see is true. They have torn into with us with savagery unparalleled in human history. And sure as Newton was right, so shall we too tear into them with like ferocity. Already our war is far advanced. When the monsoons come we shell intensify our operation.
I don't know when I shall write again. Please don't write to me. And do your best for SONAR BANGLA.
Bye for now. With love and regards.
Rumi
একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলির বদৌলতে শহীদ মুক্তিযোদ্ধা সাফি ইমাম রুমি এখন আর আমাদের কাছে অপরিচিত কেউ নয়া। কোনোদিন না দেখা এই মানুষটিকেই এখন মনে হয় আমাদের পরিবারের কোন সদস্য। যুদ্ধক্ষেত্র থেকে তাহমিদ সাঈদকে এই চিঠিটি লিখেছিলেন রুমী। সম্পর্কে তিনি রুমীর মামা। মূল চিঠিটি ইংরেজীতে লেখা, এখানে মূল চিঠিটি অার তার বাংলা অনুবাদ দুটিই দেয়া হল।
(অনুবাদটি একাত্তরের চিঠি বইয়ের ২৬ নম্বর পৃষ্ঠায় রয়েছে, অার মূল ইংরেজি চিঠিটি রয়েছে ২৫ নম্বর পৃষ্ঠায়।
আগরতলা
১৬ জুন, '৭১
প্রিয় পাশা মামা,
অবাক হয়ো না! এটা লেখা হয়েছে আর তোমার কাছে পৌছেছে। আর পড়ার পর চিঠিটা নষ্ট করে ফেলো। এ নিয়ে আম্মাকেও কিছু লিখোনা। তাহলে তাদের বিপদে পড়তে হবে। তারাহুড়া করে লিখলাম। আমার হাতে সময় খুব কম। বেস ক্যাম্পের উদ্দেশে কাল এখান থেকে চলে যেতে হবে।
আমরা একটা ন্যায়সঙ্গত যুদ্ধ লড়ছি। আমরা জয়ী হব। আমাদের সবার জন্য দোয়া কোরো। কী লিখব বুঝতে পাড়ছি না--কত কী নিয়ে যে লেখার আছে! নৃশংসতার যত কাহিনী তুমি শুনছ, ভয়াবহ ধ্বংসের যত ছবি তুমি দেখছ, জানবে তার সবই সত্য। ওরা আমাদের নৃশংসতার সঙ্গে ক্ষতবিক্ষত করেছে, মানব ইতিহাসে যার তুলনা নেই। আর নিউটন আসলেই যথার্থ বলেছেন, একইধরনের হিংস্রতা নিয়ে আমরাও তাদের উপর আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেব।
জানি না আবার কখন লিখতে পারব। আমাকে লিখ না। সোনার বাংলার জন্য যা পারো কর।
এখনকার মত বিদায়।
ভালোবাসা ও শ্রদ্ধাসহ
রুমী
মূল ইংরেজি চিঠি:
Agartala, June 16,'71
Dearest Pasha Mama,
Don't be surprised! It was written and has come to pass. And after you read this letter, destroy it. It will put them in danger.
This is a hurried letter. I don't have much time. I have to leave tomorrow for my base camp.
We are fighting a just war. We shell win . Pray for us all. I don't know what to write...there is so much write about. But every tale of atrocity you hear, every picture of terrible destruction that you see is true. They have torn into with us with savagery unparalleled in human history. And sure as Newton was right, so shall we too tear into them with like ferocity. Already our war is far advanced. When the monsoons come we shell intensify our operation.
I don't know when I shall write again. Please don't write to me. And do your best for SONAR BANGLA.
Bye for now. With love and regards.
Rumi
একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।