প্রধানমন্ত্রী যা বলছেন ঋন নিয়ে তা যদি সত্য হয় তাহলে, ম্যাডাম জিয়া এরকম ঢাক ঢোল নিয়ে কেন এইসব ফালতু বক্তেছেন? আর যদি মিথ্যা হয় তাহলে ঠিক আছে। এগুল নিয়ে কারোর যদি আরো অধিকতর জানা থাকে প্লিজ আওয়াজ দিয়েন।
প্রধানমন্ত্রী এর বক্তব্যঃ
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ভারতের সঙ্গে এই ঋণচুক্তিকে গোলামি চুক্তি বলে দাবি করার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সঙ্গে এই ঋণচুক্তির ফলে দেশের মানুষ উপকৃত হবে, এ কারণেই বিএনপি এর বিরোধিতা করছে।
সরকারে থাকার সময় ভারতের সঙ্গে পাঁচ শতাংশ সুদে ১৫ বছরের ঋণচুক্তি এবং বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্পের জন্য ৪ দশমিক ৫ শতাংশ সুদে আরও একটি ঋণচুক্তি করেছিল বিএনপি। বিএনপির শাসনামলে করা এই ঋণচুক্তিগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্র্রী বলেছেন, ‘তারাও ভারতের সঙ্গে দুই দফা ঋণচুক্তি করেছিল, কিন্তু গঙ্গার পানিবণ্টন ইস্যু নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমরা যখনই দেশের উন্নয়নের জন্য কাজ করি, তখনই বিএনপি বিরোধিতা করে।’
রেলওয়ে অবকাঠামো উন্নয়ন, আশুগঞ্জ নদীবন্দরের আধুনিকীকরণ, ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে পণ্য বহনে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট করার লক্ষ্যে নতুন রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণসহ ১৪টি প্রকল্পে এই টাকা ব্যবহার করা হবে।
এই চুক্তি সম্পর্কে বিএনপির সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের কল্যাণে এই ঋণ চুক্তি করা হয়েছে। এই অর্থ দিয়ে পানি সম্পদ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য ছয়টি ড্রেজার ক্রয়, আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার নৌবন্দর স্থাপন, বাংলাদেশ রেলওয়ের ১০টি ব্রডগেজ লোকোমোটিভ, ১২৫টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, জ্বালানি তেল পরিবহনের জন্য ৬০টি ট্যাংক ওয়াগন ও দু'টি ব্রেক ভ্যান সংগ্রহ এবং কন্টেইনার পরিবহনের জন্য ৫০টি মিটারগেজ ফাট ওয়াগন ও ৫টি ব্রেক ভ্যান সংগ্রহ, রেলওয়ে এপ্রোচসহ ২য় ভৈরব ও ২য় তিতাস সেতুন নির্মাণ, বিআরটিসি'র জন্য ৩শ'টি ডবল ডেকার এসি/নন-এসি বাস ও ৫০টি আর্টিকুলেটেড বাস সংগ্রহ, সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-সুলতানপুর-চিনইর-আখাউড়া-সেনারবাদি স্থলবন্দর সড়ক জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প, জুরাইন রেল ক্রসিংয়ে ওভারপাস ও মালিবাগ রেলক্রসিংয়ে ফাইওভার নির্মাণ প্রকল্প, রামগড়-সাবরুম স্থলবন্দর সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প, বাংলাদেশের ভেড়ামারা ও ভারতের বাহরামপুরের মধ্যে ৪০০ কেভি গ্রিড আন্ত:সংযোগ প্রতিষ্ঠা এবং বিএসটিআই'র চারটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



