somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রীমঙ্গলে হাইল হাওরের বাইক্কা বিলে

০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রীমঙ্গলে হাইল হাওরের বাইক্কা বিলে
চোখ জুড়ানো সবুজের সমারোহ

ইসমাইল মাহমুদ
কৃতজ্ঞতা : ভাস্করের মা'র পুলা
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় হাইল হাওরের বাইক্কা বিলে হিজল-করচসহ বিভিন্ন গাছের সবুজ বনায়নে হাইল হাওরের দৃশ্যপট বদলে যাচ্ছে। বাইক্কা বিলের চারদিকে এখন দিগন্তজুড়ে শুধু কেবল চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য আর সবুজের সমারোহ। হিজল করচের হাইল হাওরে যেমনি সবুজের প্রশান্তি এনে দিয়েছে তেমনি সবুজ রূপে সেজেছে। ২-৩ বছর ধরে হাওরের বাইক্কা বিলে আবারও লাল আর সাদা পদ্ম ফুলে ভরে উঠছে। মাঝে মাঝে দেখা যায় বিরল প্রজাতির নীল পদ্ম। ফুলে ফুলে ছেয়ে গেছে চারিদিক। এরই মাঝে ফুটে রয়েছে পদ্মটুনা। সাধারণত মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত এ দৃশ্য দেখা যায়। হাওরের হারানো ঐতিহ্য ফিরে পাওয়া এখনো যে সম্ভব তার একটি উদাহরণ এই হাইল হাওরের বাইক্কা বিল। ইউএসআইডি’র সহায়তাপুষ্ট বেসরকারি সংস্থা মাচ প্রকল্প ১৯৯৯ সালে বাংলাদেশের জাতীয় সম্পদ হিসেবে হাইল-হাওরের প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য সমন্বিত কার্যক্রম গ্রহণ করে হাইল হাওরের অতীতের পরিবেশ ফিরিয়ে আনার কাজ শুরু করে। বর্তমানে আইপ্যাক তার দেখভাল করছে। হাইল-হাওরের পাড়, ছড়ারপাড় ও রাস্তার পাশে প্রাকৃতিক বাদাবন পুন:প্রতিষ্ঠা করার জন্য হিজল আর করচ বনায়ন শুরু করে। একই সঙ্গে লাগানো হয় অর্জুন, দিজাম, বট, জারুল, কাইনজাম, ডুমুর, পিটালী ও মেরুল গাছের চারা। এ পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার চারা হাইল হাওরে লাগানো হয়েছে। পশু-পাখির নিরাপদ আবাসস্থল তৈরি এবং পরিবেশের ভারসাম্য রক্ষাসহ জীববৈচিত্র্য সংরক্ষণ এ প্রকল্পের কাজ। এছাড়া হাইল হাওরের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি মাটির ক্ষয়রোধ এবং পরিবেশের উন্নয়নের উদ্দেশ্যেই এ বনায়ন করা হয়েছে। হাইল হাওরে জীববৈচিত্র্য রক্ষার কাজে নিয়জিত আইপ্যাকের শ্রীমঙ্গল অফিসের সাইড কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম জানান, হাইল-হাওর থেকে হারিয়ে যাওয়া মাছ, গাছ ও পাখি মাত্র ৫-৬ বছরের ব্যবধানে হাওরে পুর্নবাসিত হতে শুরু করেছে তাছাড়া স্থানীয় মৎস্যজীবীসহ জলাভূমির অন্যান্য উপকারভোগীদের অবস্থার উন্নতি হচ্ছে। তিনি আরও জানান, হাওরের কাগাউড়াকান্দি অর্থাৎ বাইক্কাবিলের পূর্বপাড়, বড় গাঙ্গিনার খালের পাড়, সানন্দাবিলের পাড়, জেঠুয়া বিলের পাড়, খইয়া বিলের পাড়, মেদী বিলের পাড় ও রামাইবিলের পাড়সহ প্রায় ১২ কিলোমিটার স্থান এখন হিজল করচসহ এসব গাছের সবুজ আচ্ছাদন তৈরি করেছে। এসব গাছে এখন বাসা বেঁধেছে দেশীয় পাখি। এখানে ৯৮ প্রজাতির মাছের আবাসস্থল এবং ১৬০ প্রজাতির পাখির বিচরণ ক্ষেত্র। স¤প্রতি বার্ড লাইফ ইন্টারন্যাশনাল এ হাওরকে গুরুত্বপূর্ণ পাখি এলাকা হিসেবে আন্তর্জাতিক ভাবে তালিকাভুক্ত করেছে।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×