মুখ থুবড়ে পড়েছে লাউয়াছড়া পামঅয়েল চাষ প্রকল্প
সূত্র : যুগান্তর
মৌলভীবাজারের মাটি পামঅয়েল চাষ উপযোগী হলেও লাউয়াছড়ায় পরীক্ষামূলক প্রকল্প মুখ থুবড়ে পড়ে আছে। লাউয়াছড়া পামঅয়েল প্রকল্পে প্রতিবছরে লাখ লাখ টাকা যাচ্ছে জলে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকায় ব্যক্তিগত উদ্যোগে পাম চাষ করে হতাশায় পড়েছেন পাম চাষীরা। ১৯৮২ সালে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যোনের ভেতরে প্রায় ৩০ শতক পাহাড়ি জমিতে পরীক্ষামূলকভাবে পামগাছ লাগানো হয়। এই পাম বাগানকে কেন্দ্র করে বাগানটি দেখাশুনা ও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এখানে একজন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ প্রয়োজনীয় সংখ্যক স্টাফ নিয়োগ করা হয় সরকারি উদ্যোগে। হবিগঞ্জের সাতছড়ি পাম বাগান থেকে পামের চারা এনে রোপণ করা হয় প্রায় ২ শতাধিক চারা গাছ। মাত্র কয়েকটি চারা নষ্ট হলেও বাকিগুলো অক্ষতভাবে বেড়ে ওঠে। চারা রোপণের মাত্র কয়েক বছরের মাথায় গাছে পামের ফলন আসে। এরপর থেকে সবকটি গাছে পামের ফলন আসছে নিয়মিত। বর্ষাকালে অধিক বৃষ্টি প্রধান এলাকা হিসেবে পরিচিত মৌলভীবাজারে রোপিত পামগাছে বর্ষায় পানি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি গাছে একাধিক কাদি আসে এই কাদিগুলো কেটে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় বলে এক কর্মকর্তা জানান। তিনি আরও জানান, পামগাছে সারা বছর ফলন বা কাদি আসে ও পামকে বারো মাসি ফলন হিসেবে মূল্যায়ন করা যায়। কিন্তু লাউয়াছাড়া প্রকল্পটি যেহেতু পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে সেজন্য শুষ্ক মৌসুমে গাছে পানি দেয়া হয় না। তাই শীত মৌসুমে এখানের পামগাছে কাদি আসে না। লাউয়াছড়া পাম প্রকল্পের গাছগুলোতে প্রতি বর্ষা মৌসুমে বিপুল পরিমাণ কাদি আসে। কিন্তু পাম অয়েল উৎপাদনের প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় এবং ওপরের নির্দেশ না থাকায় লাউয়াছাড়া প্রকল্প থেকে বাণিজ্যিক ভিত্তিতে পামঅয়েল সংগ্রহ করা হচ্ছে না।
মুখ থুবড়ে পড়েছে লাউয়াছড়া পামঅয়েল চাষ প্রকল্প
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।