somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিবন্ধীকতাকে জয় করে এগিয়ে চলেছে ঝিনুক

২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবন্ধীকতাকে জয় করে এগিয়ে চলেছে ঝিনুক
ঝিনুক দেব (১১) জন্ম থেকেই শারিরিক প্রতিবন্ধী। তার দুই হাত ও পায়ের আঙ্গুলগুলো একত্রিত। একদিকে তার প্রতিবন্ধী জীবন অপরদিকে পিতৃহীন স্নেহ মমতায় মা আর ছোট ভাইকে নিয়েই তার জীবন। শ্রীমঙ্গল উপজেলার রূপসপুর আবাসিক এলাকায় অন্যের বাড়িতে তারা আশ্রিত জীবন কাটাচ্ছে। তার বাবা মৃত যতিন্দ্র্র্র দেব যতি ও মাতা অলি দেব। দুই বছর আগে চিকিৎসার অভাবে ঝিনুকের বাবার মৃত্যুর পর তাদের সংসারে নেমে আসে নানা দুর্দশা। সংসারের অভাব অনটনসহ বিভিন্ন ধরনের সামাজিক, মানসিক ও শারিরিক প্রতিবন্ধকতার মাঝেও ঝিনুক থেমে থাকেনি। নিজের মেধাকে ফুটিয়ে তুলতে তার ঐকান্তিক প্রয়াস আর মায়ের স্নেহ-ভালবাসাই তাকে নিয়ে যাচ্ছে সাফল্যের উচ্চতর শিখরে। ঝিনুকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার বলেন, “স্বাভাবিকভাবে বেড়ে ওঠা আর দশটা ছেলেদের সাথে তুলনা করলে লেখাপড়ায় ঝিনুক ছিল খুবই মেধাবী। কোন প্রতিবন্ধকতাই আটকে রাখতে পারেনি ঝিনুকের মেধাকে।” শ্রেণীকক্ষে তার রোল নম্বর ছিল ৩।
ঝিনুক সিলেট বিভাগের আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে ২য় বিভাগে উত্তীর্ণ হয়েছে। ছেলের ভাল ফলাফলের খবর শুনে মা খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। গতকাল বুধবার তিনি সাংবাদিকদের জানান, স্বামীহারা সংসারে তিনি তার ২ ছেলে লেখাপড়ার খরচ চালাতে পারেন না। ঝিনুকের ছোট ভাই একই বিদ্যালয় থেকে প্রতি বিষয়ে শতভাগ মার্কস পেয়ে প্রথম স্থান অধিকার করে। দু ছেলের লেখাপড়ার খরচ চালাতে গিয়ে নিঃস্ব তিনি। তবু তিনি ঝিনুককে বন্দি জীবনে বেঁধে রাখতে চান না। তিনি ঝিনুকের ভবিষ্যত পথচলাকে মসৃন করতে সমাজের বিত্তশালীদের কাছে সহযোগীতা কামনা করেন।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×