এক সময় নাকি টাকায় ১ মণ (৪০ সের ) চাল পাওয়া যেত।
মানুষ খুব খুশি ছিলনা। আমাদের মতোই সমালোচনা করতো। ব্লগ ছিলনা বলে ব্লগে লিখে ক্ষোভের কথা জানাতে পারতোনা এই যা।
নেতা বললেন: জনগন জাগো। চালের গায়ে আগুন (টাকায় মেলে ৪০ সের)। এ আগুন নিভাতে হলে তোমাদের জাগতে হবে।
জনগন বললো: জাগিলাম। আর জাগিয়া দেখিল চালের সের ৪০ পয়সা হয়ে গেছে।
মানুষ খুশি হলনা। শুরু করলো সমালোচনা।
নতুন নেতা এলেন, বললেন: জাগো, জনগন জাগো।
জনগন বললো: জাগিলাম। আর জাগিয়া দেখিল ৪০ পয়সার চাল সের প্রতি ৪ টাকা ।
মানুষ খুশি হলনা। শুরু হলো আবার সমালোচনা।
নতুন নেতা এলেন, বললেন: জাগো, জনগন জাগো।
জনগন বললো: জাগিলাম। আর জাগিয়া দেখিল ৪ টাকার চাল কেজি প্রতি ৪০ টাকা ।
মানুষ এবার বড়ই ক্ষেপা। সমালোচনা বন্যা বইতে লাগলো।
এখন কিন্তু ব্লগ আছে। তাই ব্লগে লিখেই ক্ষোভের কথা জানাতে শুরু করলাম আমরা।
ভয় হয় আবার নেতা আসবেন, বলবেন জাগো। জেগে দেখবো চালের কেজি ৪০০।
তার চেয়ে আসুন কূম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকি। ক্ষুধা টের পাবোনা। জাগলেই যেখানে বিপত্তি সেখানে ঘুম কি আসলেই এনে দিবে প্রশান্তি?
জবাবটা আমার অন্তত: জানা নাই। আপনাদের কারো জানা আছে কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

