somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষে রূপান্তর

১৭ ই জানুয়ারি, ২০১২ সকাল ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে চরপাগলা গ্রামে এক সন্তানের জননী রেহানা বেগম (২০) পুরুষে রূপান্তর হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেহানাকে নতুন নাম দেয়া হয়েছে রাসেল। পুরুষে পরিণত হওয়া রাসেলকে দেখার জন্য তার বাড়িতে এখন হাজারও মানুষের ঢল। মোবাইল ক্যামেরায় ছবি ও ভিডিও দৃশ্য ধারণ করছে উৎসুক মানুষ। রেহানার মা খুকি বেগম (৪৫) জানান, ছয় বছর আগে রেহানাকে উপজেলার তোরাবগঞ্জ এলাকার পণ্ডিত বাড়ির ফয়েজ আহমেদের ছেলে নাছিরের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের তিন বছর পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম রায়হান (৩)। সন্তান হওয়ার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল দেখা দেয়। গত এক বছর থেকে তার স্বামী তার কাছে আসেন না। সেও স্বামীর সংসার করে না। বর্তমানে রেহানার স্বামী নাছির চট্টগ্রামে ট্রাক চালান। রেহানার মা আরও জানান, ৭-৮ বছর বয়স থেকে রেহানা প্রায় বলতো আমি এক দিন ছেলে হয়ে যাবো। ছোটবেলা থেকেই রেহানা মেয়েদের চেয়ে ছেলেদের সঙ্গে বেশি বেশি মিশতো। ছেলেতে রূপান্তর হওয়া রাসেল জানান, গত শুক্রবার রাতে ঘুমের মধ্যে আমি পুরুষ হয়ে যাই। ওই সময় আমার খুব কষ্ট হয়েছে। এখনও আমার শরীর ব্যথা করছে। এর আগে আমি পুরুষ হবো স্বপ্নেও দেখেছি। রেহানার বোন রৌশনআরা বেগম (২৫) বলেন, যা হওয়ার তা আল্লাহর হুকুমে হয়েছে। ছেলে হয়ে গেলেও তার কণ্ঠস্বর আগের মতোই রয়ে গেছে। তার সন্তানকে এখন আমাদের দেখাশোনা করতে হবে। একই গ্রামের আবু বকর সিদ্দিক (৪৫) জানান, রেহানা মেয়ে থাকতেও ছেলেদের মতো আচরণ করতো। আমি সিগারেট পান করতেও দেখেছি। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মীর মো. আমিনুল ইসলাম মঞ্জু বলেন, সেক্স ক্রোমোজোম ও হরমনের পরিবর্তনে লিঙ্গ পরিবর্তন হতে পারে। তবে পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
২১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×