আমার লেখা না! সমকাল থেকে আনলাম। মন্তব্য প্রদান করুন।
আসল লিন্ক এইখানে
৫৮ রানে অলআউট। লজ্জায় আর অপমানে পুরো গ্যালারি হতভম্ব। সমর্থকরা যখন তাদের প্রিয় দলের পারফরম্যান্সে ব্যথিত, তখন অধিনায়ক সাকিবের মুখে হাসি! টেলিভিশনে সাকিবের হাসিমাখা মুখ দেখে কষ্ট
বেড়ে গিয়েছিল সমর্থকদের। পুরস্কার মঞ্চ থেকে শুরু করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলন। সবখানেই অধিনায়ক সাকিবকে দেখা গেছে আগের মতোই। মুখে চাপা হাসির সঙ্গে গরম গরম বক্তব্য। এমন হারের পরও যে অধিনায়ক বলছেন এর চেয়েও খারাপ দিন আসতে পারে। 'এটা ঠিক যে, আমাদের ক্রিকেটের একটি খারাপ দিন কাটিয়েছি। তবে এর চেয়েও খারাপ দিন আসতে পারে।' ৫৮ রানের চেয়েও খারাপ! কতটা অহং থাকলে এমন আস্ফালন করতে পারেন অধিনায়ক!
ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে সাকিবের এ আচরণ অনেকেরই কাঁটা দিয়েছে। যে দল তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে একটা দিন কাটিয়েছে, সেই দলের অধিনায়ক নিশ্চয় তার ব্যর্থতা আড়াল করতে পারেন না। অথচ সাকিব এদিনও সাংবাদিকদের বুড়ো আঙুল দেখিয়েছেন। 'আমাদের এই ম্যাচে একটা পরিকল্পনা ছিল। তবে সেই পরিকল্পনা সবাইকে বলা যাবে না।' ৫৮ রানে গুটিয়ে যাওয়ার জন্য কি কোনো পরিকল্পনার প্রয়োজন হয়? নিরুদ্বিগ্ন অধিনায়ক যেন এদিনও অনড় রইলেন তার গোয়ার্তুমিতে। 'এদিন টসে জিতে ব্যাটিং নেওয়াটা ঠিকই ছিল। তবে আমাদের ব্যাটসম্যানরা তাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি। দিনটি আমাদের ছিল না।' বহুদিন পর বাংলাদেশ অধিনায়কের মুখে এই দিনটি আমার ছিল না কথাটি শুনতে হয়েছে সাংবাদিকদের। সেই সঙ্গে এমন হারের পরেও নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছেন সাকিব। 'আমাদের এখনও কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। এখনও হাতে ৩ ম্যাচ রয়েছে। সবগুলো জিততে পারলে অবশ্যই শেষ আটে যাব আমরা।' অমন একটি ভয়ঙ্কর দিন কাটিয়ে ওঠার পর সাকিবের এ কথাগুলো কাঁটার মতো বিঁধছে। সংবাদ সম্মেলনের পর থেকেই কেউ একজন বলে উঠেছেন। ' ধন্য আশা।'
সত্যিই 'কোয়ার্টার ফাইনাল' এখন বাংলাদেশের জন্য অলীক একটি শব্দ। 'বি' গ্রুপে এ মুহূর্তে বাংলাদেশের অবস্থান ৬ নম্বরে। পেছনে কেবল নেদারল্যান্ডস। ৩ ম্যাচে ১ জয় আর ২ হার নিয়ে ২ পয়েন্ট নিয়ে কোয়ার্টারের স্বপ্ন দেখছেন সাকিব। শুধু পয়েন্টেই নয়, রানরেটেও বাংলাদেশ পিছিয়ে। তিন ম্যাচ শেষে বাংলাদেশের রান রেট _১.৭৬৪। সেখানে আইরিশদের রান রেট _০.২০৭। এই গ্রুপে ২ ম্যাচের দুটিতে জিতেই দক্ষিণ আফ্রিকা সবার শীর্ষে। ৩ ম্যাচে ২ জয় নিয়ে তার পরেই ওয়েস্ট ইন্ডিজ। ভারত ২ ম্যাচের একটি জয় আর একটি টাই নিয়ে রয়েছে তৃতীয়তে। আর ইংল্যান্ড ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থতে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ এ ইংল্যান্ডের সঙ্গে ১১ মার্চ চট্টগ্রামে। তারপর ১৪ মার্চ চট্টলাতেই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ; এবং গ্রুপের শেষ ম্যাচ ১৯ মার্চ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে যেতে চাইলে টানা এ তিনটি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশিদের অমন পারফরম্যান্স দেখার পর আর কট্টর সাকিব সমর্থকরাও অধিনায়কের আশ্বাসে ভুলছে না। তারা জ্বলছেন সাকিবের ম্যাচ হারার পরও অধিনায়কের মুখে চাপা হাসি দেখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


