
আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নারীনীতিতে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন নেই। তিনি বলেন, বিয়ের ক্ষেত্রে কোনো কাবিননামারও প্রয়োজন নেই। কুরআনে এর কোনো বিধান নেই। আইয়ুব খানের আমলে পারিবারিক আইনে বিবাহ বন্ধন রেজিস্ট্রেশন প্রথা চালু হয়।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ইসলামে নারীর অধিকার ও জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ শীর্ষক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এবং সংগঠনের মহাসচিব ইকবাল হোসেন।
কামরুল ইসলাম বলেন, নারী নীতিতে অর্জিত সম্পদ, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের সমান অধিকারের কথা বলা হয়েছে। যদি নারীদের কর্মসংস্থান না হয় তাহলে ঘরে ঘরে পতিতা সৃষ্টি হবে।
কামরুল বলেন, বিএনপির মদদেই আমিনী নারীনীতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, ইসলামে বিধবার সাজ-সজ্জার কোনো বিধান নেই। বিরোধী দলীয় নেত্রী বেগম জিয়া মুখেই শুধু ইসলামের কথা বলেন। কাজে তার প্রমাণ নেই। গতকাল যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় তার সাজ-সজ্জাই তা প্রমাণ করে। তিনি বেগম জিয়ার কঠোর সমালোচনা করেন। সুত্র:sheershanews

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





