আসুন আমরা আবার ফিরে আসি বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দিকে। টি-টুয়েন্টিতে যা হয়েছে তা ভুলে বাংলাদেশ যেন ওয়ানডে সিরিজে ফিরে আসে। দেখাক বাংলার মত্ততা। টাইগারদের গর্জন পাক-ক্রিকেট-হানাদারদের শিবিরে পৌছাক।

আগামীকাল (পহেলা ডিসেম্বর, ২০১১) বেলা ১:৩০ মিনিটে বাংলাদেশ-পাকিস্তান ১ম ওয়ানডে ক্রিকেট ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
পাকিস্তানের বিপক্ষে ১ম ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড কেমন হওয়া উচিত। আমার পছন্দের স্কোয়াড এটি:
১। তামিম ইকবাল (ব্যাটসম্যান), ২। শাহরিয়ার নাফিস (ব্যাটসম্যান), ৩। সাকিব আল হাসান (অলরাউন্ডার), ৪। (অলক কাপালি (অলরাউন্ডার) ৫। মুশফিকুর রহিম (উইকেটকিপার/ব্যাটসম্যান), ৬। নাসির হোসেন (অলরাউন্ডার), ৭। মাহমুদুল্লাহ রিয়াদ ( (অলরাউন্ডার), ৮। নাঈম ইসলাম ( (অলরাউন্ডার), ৯। আবদুর রাজ্জাক (বোলার), ১০। রুবেল হোসেন (বোলার), ১১। শফিউল ইসলাম (বোলার)
আর পাকিস্তানের স্কোয়াড যেমন হোক সমস্যা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

