somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন প্রতিবাদে উদ্বেল হই

১৩ ই মে, ২০১১ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন আগে জয়নাল হাজারি সুন্দরবনের হরিণ রক্ষার্থে সকল বাঘ মেরে ফেলার আহ্বান জানিয়েছিল।(অন্য সব দুঃষ্কর্ম বাদ দিলেও এই বক্তব্য থেকেই তাকে কিছুটা চিনে নেয়া যায়)। তার সেই স্বপ্ন বোধহয় সত্যি হতে চলেছে। কারন বাংলাদেশ সরকার বাণিজ্যিকভাবে খামারে হরিণ পালনের জন্য সুন্দরবন থেকে কয়েক হাজার হরিণ তুলে নেয়ার সিন্ধান্ত নিয়েছে। এই কাজের জন্য আইন পাশ করা হয়েছে এবং পুরো ব্যাপারটি ঘটানো হয়েছে যথেষ্ট গোপনীয়তার সাথে।

সু্ন্দরবনের হরিণ আমাদের অহংকার রয়েল বেঙ্গল টাইগারের একমাত্র খাবার। খাবার সংকটের কারনে প্রায়ই বাঘগুলোকে লোকালয়ে হামলা চালাতে দেখা যায়। এতে মানুষ ও গবাদি পশু ছাড়াও প্রতি বছর বেশ কিছু বাঘ নিহত হয়। বন থেকে হরিণ তুলে নিলে বাঘ আরো বেশি খাদ্য সংকটে পড়বে। যার ফলে বাঘের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এমনি সুন্দরবন থেকে বাঘ বিলুপ্ত হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।



যে কোন প্রাকৃতিক বাস্তুসংস্থান দীর্ঘদিনের পারষ্পরিক নির্ভরশীলঅতার উপর টিকে থাকে। ফলে যেকোন বাস্তুসংস্থানের প্রতিটি উপাদানই সেখানকার জন্য গুরুত্বপূর্ণ। এর যেকোন একটি উপাদান ক্ষতিগ্রস্থ হলে তার প্রভাব পুরো বাস্তুসংস্থানের উপর পড়ে। কোন এলাকার প্রাণবৈচিত্র্য রক্ষার সবচেয়ে ভাল উপায় যে যেভাবে আছে তাকে সেভাবেই থাকতে দেয়া, অস্বাভাবিক কোন কিছু সৃষ্টি না করা।

দুর্ভাগ্যের বিষয় হলো এবছরটিকে অর্থাৎ ২০১১ সালকে জাতিসংঘকর্তৃক বন বর্ষ হিসেবে ঘোষনা করা হয়েছে এবং বিভিন্ন দেশে বনবর্ষ উপলক্ষে বনভুমি এর পরিবেশ রক্ষার্থে সেসব দেশের সরকারের পক্ষ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। অথচ আমাদের দেশে ঠিক উল্টো ঘটনাটাই ঘটছে।

এছাড়াও সরকার মংলা বন্দর থেকে সুন্দরবনের পাশ দিয়ে রেল লাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এত করে সুন্দরবনের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রার ব্যঘাত ঘটবে। এর ফলে সুন্দরবনের বাস্তুসংস্থানের উপর বিরূপ প্রভাব পড়ার অশঙ্কা রয়েছে। যেমটা হয়েছে লাউয়াছড়ার বনে। সেখানে বনের ভিতর দিয়ে রেল লাইন তৈরি করায় বনের প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে রয়েছে।

আমরা সুন্দরবন থেকে হরিণ আহরনের এই ঘৃন্য, ন্যাক্কারজনক অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। তারই প্রাথমিক পদক্ষেপ হচ্ছে নিচের এই লিংক। এখানে সাইন করে আন্দোলনকে বেগবান করুন।

Click This Link

ফেসবুক গ্রূপ:
Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১১ রাত ১১:৩৪
৪৮টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×