somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রফেসর কাজী জাকের হোসেন আর নেই

২২ শে জুন, ২০১১ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের অন্যতম প্রখ্যাত প্রাণিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর কাজী জাকের হোসেন আর নেই। গতকাল দুপুর দুইটার দিকে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন।



অধ্যাপক কাজী মো. জাকের হোসেন ১৯৩১ সালের ১ জানুয়ারি কুমিল্লার নাঙ্গলকোটের পাটোওয়ার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৬ সালে চাঁদপুর জিএইচই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৪৮ সালে ঢাকা কলেজ থেকে আইএসসি, ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং ১৯৫৩ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন।
শিক্ষাজীবন শেষে তিনি ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্কালীন জীববিদ্যা বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। ১৯৭৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৯১ সালে চাকরি থেকে স্বাভাবিক অবসর গ্রহণের পর পুনর্নিয়োগপ্রাপ্ত অধ্যাপক হিসেবে পাঁচ বছর এবং সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে দুই বছর প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষকতা করেন। ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিষদের সুপারিশ অনুযায়ী অধ্যাপক কাজী জাকের হোসেনকে প্রফেসর ইমেরিটাস পদবিতে ভূষিত করা হয়। অধ্যাপক কাজী জাকের হোসেন ১৯৯০ সালে জাতিসংঘ প্রদত্ত গ্লোবাল ৫০০ রোল অব অনার এনভায়রনমেন্টাল অ্যাচিভমেন্ট লাভ করেন। তিনি ১৯৯২ সালে স্বাধীনতা পদক পান এবং ২০১০ সালে বন্যপ্রাণী সংরক্ষণে বঙ্গবন্ধু পুরস্কারে ভূষিত হন।

প্রফেসর জাকের হোসেন আমৃত্যু বন্যপ্রাণী সংরক্ষণের জন্য লড়াই করে গেছেন। বন্যপ্রাণীর উপর তাঁর প্রচুর লেখা প্রকাশিত হয়েছে। তাছাড়া বনায়নের নামে বিদেশীগাছের বাগান সৃষ্টির বিরুদ্ধেও তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। তাঁর প্রতি অনুসন্ধিৎসু চক্রের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×