১. সারা জীবন বনবাদাড়ে থাকার পরও টারজানের গাল কিভাবে ক্লিন শেভড হলো?
২. রিমোটের ব্যাটারি নষ্ট জানার পরও কেন তার সুইচ জোরে জোরে চাপি?
৩. 'তহবিল শূন্য' থাকার কারণে কেন ব্যাংক প্রতিবছর জরিমানা করে যখন তারা জানে অ্যাকাউন্টে কোনো টাকাই নেই?
৪. আলোর গতি জানি কিন্তু অন্ধকারের গতি কত?
৫. অ্যাকাউন্টে টাকা নেই জানার পরও আমরা কেন এটিএম কার্ড দিয়ে ব্যালান্স চেক করি?
৬. কেন মানুষ বলে, 'শিশুর মতো ঘুমাচ্ছে'। যেখানে সবাই জানে শিশুরা এক ঘণ্টা পরপর ঘুম থেকে উঠে চিৎকার-চেঁচামেচি করে?
৭. কেন ফ্রিজের নিচের অংশে লাইট আছে কিন্তু ডিপ ফ্রিজে নেই?
৮. কত বাজে জানার জন্য মানুষ এক হাতের আঙুল দিয়ে অন্য হাতের কব্জির দিকে ইশারা করে, কিন্তু টয়লেট কোথায় জানার জন্য কেন আঙুল দিয়ে পেছন দিকে ইশারা করে না?
৯. নারিকেল তেল যদি নারিকেল থেকে হয়, সয়াবিন তেল যদি সয়া বীজ থেকে হয় তবে বেবি অয়েল কোথা থেকে হয়?
১০. বারবার টিপলেও লিফট তাড়াতাড়ি আসবে না জানার পরও আমরা কেন সেটা বারবার চাপতে থাকি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


