অভিশাপ......
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐ নেতারা মর,
যাদের রেষানলে পড়ে
রাস্তা-ঘাটে মানুষ মরে,
নির্বাচনের আগে যারা
বিলায় টাকা অঝর,
ঐ নেতারা মর।
ঐ নেতারা মর,
জনগনের টাকা খেয়ে
দেশটাকে ধ্বংস করে
করছে নতুন গাড়ি-বাড়ি
পড়ছে দামি কাপড়,
ঐ নেতারা মর।
ঐ নেতারা মর,
যাদের কথা শুনে শুনে
সন্ত্রাসীরা বুলেট গুনে
গডফাদার সেজে যারা
করাচ্ছে মারধর,
ঐ নেতারা মর।
ঐ নেতারা মর,
যারা লোক দেখানো নামাজ পড়ে
আল্লাহ ডাকে, জিকির করে
দিচ্ছে গায়ে নিত্য-নতুন
পাঞ্জাবী - আতর,
ঐ নেতারা মর।
ঐ নেতারা মর,
যারা আপন স্বার্থ টানে
এখানে-ওখানে, যেখানে-সেখানে
করছে দখল নির্বিচারে
নিরীহ লোকের ঘর,
ঐ নেতারা মর।
ঐ নেতারা মর,
আন্দোলনের নামে যারা
লোভে হয়ে দিশেহারা
তুলছে দেশে অবিরত
ভাঙ্গন খেলার ঝড়,
ঐ নেতারা মর।
ঐ নেতারা মর,
যাদের বাজে রাজনীতিতে
গোলাগোলি আর বোমা ফোটে
নিরাপত্তাহীনে নিরীহ মানুষ
থাকছে দিনভর,
ঐ নেতারা মর।
ঐ নেতারা মর,
কথা কাজে মিল নেই যার
ভাষনে আছে হরেক বাহার
অতি কৌশলে দিচ্ছে ফাঁকি
সরকারী সব কর,
ঐ নেতারা মর।
ঐ নেতারা মর,
কালো টাকায় পকেট ভরে
লোক দেখানো ভাল কাজ করে
ভোগ-বিলাসের মধ্য দিয়ে
থাকছে জীবন ভর,
ঐ নেতারা মর।
ঐ নেতারা মর,
যারা টাকার লোভে অন্ধ হয়ে
যেমন খুশি, তেমন করে
ক্ষনে ক্ষনে হচ্ছে যাদের
কথার নড়চড়,
ঐ নেতারা মর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন