আলো দাও কিছু বুকে , আলো কামড়ে খাব ,
বুকের মিশমিশে কালিতে ঢাকা কিছু মুখোশ পোড়াব ,
সফেদ আকাশে ছড়িয়ে দেব কিছু মেঘ ,
কিছু রক্তময় শব্দ , জমাটবাঁধা কিছু স্বীকারোক্তি ।
আলো আনো , উপাত্যকায় একবিন্দু ছায়া চাই না ,
শান্তিময় নিদ্রার প্রয়োজন নেই , আনো বিষ পানপাত্রে ,
ক্ষতবিশ্বে লোহু আনো আনো অমর অনল ,
আগুন জ্বালিয়ে দাও থিকথিকে কালো হৃদয়ে ।
আমি বলতে চাই না , কখনোই আর ,
আমিও ভালোবেসেছিলাম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

