somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবুলের গল্প

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাবুলের বাবা পাগল ছিলেন ... আমরা যেতাম না ঐ অন্ধকার ঘরে ,
যেখানে একটা বালিশ আর জলচৌকি নিয়ে তিনি ,
সুতো বুনতেন পথহারা অনুষঙ্গে ... আর চোখ তুলে তাকাতেন যেন
বুনো কাক ... ঝড়শেষে ডানাভেঙ্গে সহসাই ।

বাবুল যেত না খেলতে কোথাও কোন স্কুলে পড়া হয়নি তার ,
একমনে ইট ভেঙে চলত সে রেলগাড়ির ছন্দে ...
আমরা স্কুল শেষে ফিরলে আমাদের আইসক্রিম খাওয়াতো নিজ পয়সায়
কখনো বলেনি তারও ইচ্ছে করে ...

বাবুলের বাসায় আমরা যেতাম না কেউ ,
বাসার বারণ ছিলো ... ভয়ও পেতাম খুব , পাগলেরা নাকি
কামড়ে দেয় ছোট শিশু পেলে , যদিও নিজেকে কখনোই শিশু ভাবিনি
তবুও ভয় হত , দূর থেকে ডাকতাম বিকেলে ..
কখনো নোনাধরা ভাঙা দেয়ালে দেখতাম জটাচুল
ভোঁ দৌড় ....

বাবুলের একটা ঘুড়ি ছিল ঢাউশ , একটা আকাশ ছিল একান্ত
পোষা টিয়া ছিল আমাদের ঈর্ষা জাগিয়ে ...
সে শিষ বাজাত আর বিড়ি টানত কায়দা করে , আমরা
হুডিনির দর্শকের মত তাকিয়ে থাকতাম একঠায় ।

পচা ডোবায় নিরীহ জাম্বুরাকে বল বানিয়ে , অথবা
কলাগাছের ভেলায় ভেসে মাছ খুঁজে দু একটা
আমরা আকাশে হারিয়ে যেতাম আর বাবুল ,
মাঝে মাঝে গান ধরত ... আবিদের ঠোঁটে নিষিদ্ধ গল্পের শিহরণ ।

বাবুল মারা যায় ১৬ই জুন , বাসী পলাশের মত ,
তার প্রাণহীণ দেহ পড়ে ছিল রাস্তার পাশে .. কেউ দেখেনি , পড়ে
ছিল তেমনি রাতভর , কোন অবহেলায় ...
বাবুলের ঠোঁটের কষে লাল রক্ত দেখে , গুমড়ে উঠেছিলো বুকে ..
ঝাপসা চোখে দেখেছিলাম বাবুল পড়ে আছে ..যেন এখনি
উছে আসবে , বিড়ি ধরাবে কায়দায় ।

আজও সেই পাখরটা আছে , একমনে ইট ভেঙে চলে কোন কিশোর
সেই পাখিটা আজও খুজি আকাশে ...
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×