প্রিয় আস্তিক ও নাস্তিকগণ ,
ব্লগ আপনাদের অশেষ রহমতে পাঠের অযোগ্য একটি গালাগালির জায়গায় পরিণত হয়েছে ... আপনাদের পিতা ও মাতার এহেন কোন অঙ্গ নেই , যা দিয়ে আপনারা গালি না দিচ্ছেন ... তাতে লাভটা কার হচ্ছে ?
ব্লগে কোন নাস্তিক পোস্ট দেয়ামাত্র মাইনাসের ঝড় বয়ে যায় .... বাপ - মা তুলে গালাগালি শুরু হয় । স্বাভাবিক , কারণ ধর্ম এমন একটা জিনিস যা প্রোথিত , যার পুরোটাই বিশ্বাস এবং সেই বিশ্বাস নিয়ে নাড়াচাড়া কারোই পছন্দ নয় । এইসব কুৎসিত গালাগালিতে ব্লগ যায় ভরে ......... এবং আরও আজব ঘটনা , স্ক্রিণশটের মাধ্যমে এসব সংরক্ষিত হয় .... কে কার মাকে কিভাবে বলাৎকার করেছিল কোন কথায় ...... আমাদের ডকুমেন্ট সহকারে দেখানো হয় , আমরা মজা করে দেখি , প্লাস দেই .......... ব্রাভো !!! ধর্মবীর জিন্দাবাদ !!!!!!
কিছু কিছু নাস্তিক ভ্রাতার আবার ইচিং একটু বেশি ........ তারা ধর্মকে যুক্তির বন্ধনীতে না রেখে শুরু করেন গালাগালি , কখনো কখনো হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি .........
এখন যদি আপনার কোন সকালে মনে হয় আমি ন্যাংটা হয়ে ঘুরলে সেটা ঠিক ... আপনার উচিৎ হবে রুমের দরজা বন্ধ করে কাজটা করা । হ্যা , আপনার অধিকার আছে আপনার গোপনাঙ্গ সবাইকে দেখবার , কিন্তু সেক্ষেত্রে তাদেরও অধিকার আছে আপনার লজ্জা নিয়ে গালাগালি বা হাসাহাসি করার ।
কিছুক্ষণ আগে একটা পোস্ট পড়লাম ...
Click This Link
। প্রিয় আস্তিকগণ , আপনারা কি অসুস্থ , বিবেকবুদ্ধিহীণ , ধর্মহীণ জীব ............ কিভাবে একজন মানুষের মরদেহ কুকুর বা মাছ দিয়ে খাওয়ানোর কথা বলতে পারেন আপনারা ? আমার ক্ষুদ্র মাথায় আসে না । আপনারা কি নিজেদের মুসলিম বলে দাবী করেন ????
দাবী করলে অন্যদের বিশ্বাসকে সম্মান করা শিখুন । কারণ , এটা মহানবী (সঃ) এর শিক্ষা ........ আর যদি এই শিক্ষা না পেয়ে থাকেন , তাহলে আপনি আর ঐ নাস্তিকের মাঝে বিশেষ কোন পার্থক্য নেই ।
আমি একজন আস্তিক , অসুস্থ নই । আমি একজন মানুষ , সাম্প্রদায়িক নই । আমি ধর্ম ভালো বুঝি না , পড়াশোনার সুযোগ হয়নি অতো , কিন্তু এটা বুঝি , কাউকে গালি দেয়ার মাঝে আপনার ধর্ম বা আপনার বিশ্বাস কখনোই মহৎ হয়ে যায় না ...........
আপনারা ব্লগের এই অসুস্থ পরিবেশের জন্য দায়ী । অনুগ্রহপূর্বক , এই কুৎসিত নোংরামি , ধর্মের চাদরে , বিজ্ঞানের লেবাসে নিজেদের সুপ্ত প্রবৃত্তির প্রকাশ বন্ধ রাখুন ।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



