শিশিরের বুকে কানপেতে থাকি , কখনো বন্ধ করিনা দুচোখ
ভিসুভিয়াসের ঝর্ণা বয়ে চলি বিক্ষত বিশ্বে , যেখানে
সবুজ শৈবালে লেখা কিছু শব্দাবলী আমায় ডানা মেলে ডাকে ।
কখনো বৃষ্টি নামে বুদ্বুদ উড়িয়ে , বান্ধব হয় নিঃসঙ্গতা ,
কখনো কুয়াশায় ভিজিয়ে নেই রাত্রির পেয়ালা , আর
সকরুণ হৃদয়ে চেয়ে থাকি অহর্নিশ , নেফারদিতি ।
করলাবণ্যে হয়নি আঁকা বর্ণিল মাকড়সার ঝাঁক ,
কখনো দেখিনি সূর্যাস্তের জোছনা , কিংবা মনভোলা রাখালকে ,
যেখানে সমুদ্র নেই , দিকদিগন্ত বিস্তৃত মনোলোভা ,
যেখানে শব্দ নেই খরস্রোতা , যেখানে কাঁটা আর রক্তের ব্যবসা ।
সেইখানে রেখেছি আমি হৃদয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

