কিছু দাগ মুছতে চাইনা , চিরকাল শ্রাবণের স্মৃতির মত ,
রোপন করে চলি অনুষঙ্গে , কিছু দাগ , স্লেটজুড়ে থাকা
কিছু পুরোন ক্ষত কোন কোন রাতে হয়ে ওঠে শতবর্ষি মদ্য
হয়ে ওঠে বেঁচে থাকা ও বেঁচে থাকার চেয়ে বেশি কিছু ।
বিমর্ষ পণ্যের দেশে রোদ আসে শিশির বুকে ,
আসে গণিকার মুখ , আসে ক্লেদপ্রিয় মানুষের হাত ,
রক্তাক্ত শরীর নিয়ে আসে সফোক্লিসের সৃষ্টিরা , হাত ধরে পরস্পর
চুম্বন করে তারা জীবনের ঠোঁট , আমি দেখি
সকল শিহরণ নিভে গেলে , অস্তমিত গেলে সকল উৎসবের আগুন ।
আমি সন্তর্পণে হাত রাখি বুকের বাঁপাশে ।
এই একটি মাত্র দাগ আছে আমার আকাশে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

