কখনো পালাতে ইচ্ছে করে , চোখ সহ্যের শেষসীমা স্পর্শ করে ,
দু'হাতে মুখ ঢেকে কিশোরীর মত মুখঢেকে কাঁদতে ইচ্ছে করে হরদম ,
কখনো একা লাগে , মনে হয় , বিশাল কোন আকাশের মত দিকদিগন্তবিস্তৃত
দ্বীপের একমাত্র প্রাণ হয়ে বেঁচে আছি , এতোটাই একা লাগে ।
কখনো ভীষন অসামর্থ্যে ছড়িয়ে দিই দু'হাত , মনে হয় , তার উড়ে যাক ,
উড়ে যাক আঙ্গুলগুলো চড়ৃই হয়ে , এতোটা অক্ষমতা কখনো কখনো গ্রাস করে।
কখনো নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বিষ বাতাসে , চারদিকে উৎসবের মাঝে
নিজেকে খুব অবাঞ্ছিত লাগে , খুব বেশি বেমানান লাগে সবথানে নিজেকে ।
কখনো নিজেকে মানুষ মনে হয় না , প্রেতের মত জীবনহীণ লাগে দগ্ধ দু'চোখ,
নিজেকে খুব বেশি মৃত মনে হয় , খুব বেশি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



