সারাদিন ক্যাচাল করতে আর ভাল লাগে না । দিন দিন জড় থেকে জড়তর পদার্থে রুপান্তরিত হচ্ছি । অবশ্য আমাকে এখন পদার্থ না বলে অপদার্থ বলাই ভালো । বই খাতার ধারে কাছে যাইনা প্রায় ৮ মাস হল ।সারাদিন শুয়ে বসে সময় কাটাই , টিউশনি করাই একটা । আর সারাদিন ক্যাচাল শুনি ।
টিউশনি থেকে বের হলাম মাত্র । সন্ধ্যা হয়ে গেছে । হলে যেতে হবে তাড়াতাড়ি । বাসে উঠা দরকার । টিকেট কেটে লাইনে দাঁড়ালাম । একজন অত্যন্ত রূপবতী তরুণীকে দেখা গেলো এদিকে আসছে ,কানে ফোন । যদিও রূপবতী তবু তাকে এখন অগ্নিমূর্তি বলাই চলে ।ফোন কানে দিয়ে তাহলে অনেকেই এরকম কাই কাই করে ! !কাছে আসতেই কিছু মধুর বানী কানে এলো -
"তুই আমার সাথে এখন শয়তানি *ুদাস হারামজাদা ?? তুই আমারে পাইছস কি ?? আমি কতক্ষন তোরে ফোন করমু ,রাস্তায় খাড়া করাইয়া রাখছস আমারে ,আমি কি তোর বান্দা দাসী ?? "
কি ভাষা !!!!
একদা এক ভদ্রলোক প্রেমে পড়িলেন এক সুন্দরী রমণীর । প্রেম যে স্বর্গীয় একখানা জিনিস তা সে মনে প্রানে বিশ্বাস করিতেন।
কোথায় সেই আধো আধো কথা !!!
"ইয়ে , রুটি টুটি কিছু হবে ?? হলে দাও , খেয়ে বের হই ।
-তোমার লজ্জা করেনা নাস্তা চাও ,হ্যা ??
শুরু হইল মটর । ভদ্রলোক মনে মনে ভাবিলেন , এই মটরের সাথে একখানা ডায়নামো লাগাইয়া দিলেও ঘরে বিদ্যুতের অভাব থাকিত না ।
চারজন লোক একটা লাশ বইছে । লাশ এর খাটিয়ার ঠিক পেছনে একজন ভদ্রলোক , তার হাতে একটা দড়ি , দড়িতে একটা কুকুর বাধা । আর তাহার পিছনেই বেশ বড়সড় একটা লম্বা লাইন । ভদ্রলোক অনেক লাশ বহনকারী দল দেখিয়াছেন আগে , কিন্তু এইরকম অদ্ভুত জিনিস আগে কখনো দেখেন নাই । দৌড়াইয়া বাসা থেকিয়া বের হইয়া লাইনের একদম শেষ লোকটিকে জিজ্ঞাসা করিলেন ,
- ভাই , ঘটনা কি ?? লাশটা কার ?? আর আপনারা কেনই বা এভাবে বিশাল লাইন করে যাইতেছেন ??
লোকটি বলিল - সামনে জিজ্ঞাসা করেন , জানতে পারবেন ।
সামনের লোকটিকে জিজ্ঞাসা করা হইল । সেও একই উত্তর দিল।তার সামনের জনও একই কথা বলিল ।
এইভাবে জিজ্ঞাসা করিতে করিতে লাইনের একদম সামনে আসিয়া কুকুরের মালিকের সাথে দেখা হইল ।
ভাই , কে মারা গেছেন ?? ঘটনা কি ??
-আজ্ঞে , আমার স্ত্রী মারা গেছেন ।
ওহ ,আপনি তো সৌভাগ্যবান দেখছি,
লোকটা বলিলেন - ভাই , আমার বউ অসম্ভব রকম দজ্জাল মহিলা ছিল । সারাদিন আমার সাথে খ্যাচ খ্যাচ করত । আমি অনেক শান্ত মানুষ দেখেই হজম করতাম সব । গত ২৪ টা বছর আমার এভাবেই গেছে ।
আরে ভাই , কন কি ??
তারপর গত তিন দিন আগে আমি এই কুকুরটা কিনে আনি ।
হম , তারপর ??
বউ এর চিৎকার শুনে আমি তো অভ্যস্ত। কিন্তু বেচারা এই কুকুরটা ৩ দিনেই পাগল হয়ে গেল ।
আরে ভাই কি কন ?!!!
আরে ভাই , যেই লোকেরা এ ঘটনা শুনছে সবাই তো কুত্তা টারে নিতে চায় ।
পৃথিবী কণ্টকময় তা জানতাম ।এখন জানি পৃথিবী ক্যাচালময় ও বটে !!! কথায় আছে , উঠন্ত মুলো পত্তনেই চেনা যায় । কিন্তু যে পত্তন দেখতেছি ,তাতে ভবিষ্যতে যে কি অপেক্ষা করতেছে আমার জন্য ,আল্লাহ মালুম।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


