somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:D:Dআমার কোচিং কাল এবং উইপোকা সুন্দরীর গল্পB-)B-)

১৩ ই মে, ২০১১ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তখন এইচ এস সি পরীক্ষা শেষ, কোচিং শুরু করবো ভর্তি পরীক্ষার জন্যে। ঠিক করতে পারছিলাম না কোথায় কোচিং করা যায়। যখন ঠিক করলাম, তখন কিছুটা দেরিও হয়ে গেছে। এক ভাইয়া বেশ ভালো পড়ান, তার কাছে যেয়ে বললাম, পড়তে চাই। কোন ব্যাচেই জায়গা নেই, নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, সেই ব্যাচের বেশিরভাগই মেয়ে। ভাইয়া কোন উপায়ন্তর না পেয়ে আমাকে সেই ব্যাচেই ঢুকিয়ে দিলেন।:|

সুবোধ বালকের মতো আমার কোচিং কাল শুরু হল। কয়েকদিনের মাঝেই বেশ ভালো করে ফেললাম। প্রতিদিন পরীক্ষায় 'টপ' করার অদম্য আগ্রহ মাথা চারা দিয়ে উঠলো। এখনো মাঝে মাঝে ভাবি, কি আতেল টাই না আছিলাম!!:D আর এখন?পুংটার পুংটা।:-P
অবশ্য রমণী প্রধান ব্যাচে থেকে তাদের চেয়ে বেশি পাওয়ার আনন্দ পুরাপুরি পৈশাচিক। আমার পড়াশুনার আগ্রহ তিনগুন বেড়ে গেলো।:D তার একভাগ ও যদি এখন থাকতো! ইশ, ভাবতে দুক্কু লাগে ।:((

মেয়েদের ব্যাচে থাকলে যা হয় আর কি, আমারও তাই হল। কাউরেই চউক্ষে লাগেনা।B-) এমনসময় এক দিনে ব্যাচের এক সুন্দরি ললনা আমার কাছে আসিয়া উপস্থিত হইলেন। কয়দিন ধরেই খেয়াল করতেছিলাম, রমণীর ভাবগতিক বিশেষ সুবিধার না। /:) ব্যাচের বাকি ছেলেরাও আমাকে বার বার খোঁচাত এই বলে যে উনি নাকি আমার প্রতি একটু অনুরক্ত। আমি তাই একটু দূরে দূরে চলতাম। কিন্তু যা ভয় করেছিলাম, তাই হল। /:)

সুন্দরী এসেই শুধাইলেন -
এ্যাই শোন, তুমি ইংলিশ গ্রামার কোন বই থেকে পড়?
এইতো, মহিউদ্দিন-কাসেম এর বইটা থেকে। কেন?
ও, শোন, আমার বইটা না উই পোকায় কেটেছে।তুমি কয়েকদিনের জন্যে তোমার বইটা আমাকে একটু ধার দিতে পারবে?
(আশ্বস্ত হইলাম শুনে, খালি বই ই তো চাইছে ,আর তো কিছুনা।:D) হ্যা হ্যা,অবশ্যই। দিতে পারবো।
আমার এই বিনয়ী উত্তরই বোধহয় কাল হল।:|
এ্যাই শোন, তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে?B-)
কাম সারছে।:-/ প্রথমে বই, পরে ফোন নাম্বার। তার পরে আর কি চাইবে তা ভেবে মন শংকিত হল।:-/
ক্যান? ফোন নাম্বার দিয়ে কি হবে?
না মানে, তুমি যদি ভুলে যাও আনতে , তাই রাতে মনে করিয়ে দিতাম আর কি।:D
না না !!! আমার ভুল হবে না :-/ আমি ঠিক নিয়ে আসবো , চিন্তা করোনা।:-* এই বলে ভুজুং ভাজুং দিয়ে সটকে পড়লাম।

বাসায় এসেই সবার আগে ব্যাগে বই ভরলাম। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না:((। দুর্ঘটনা ঘটাতে চাই না। এমন অবস্থা যে না ও বলতে পারিনা,বলবে, ভালো ছাত্র, তাই দেমাগে তোমার মাটিতে পা পড়েনা।
কি যে অবস্থা। /:)

পরের দিন রমণীর আগমনের সাথে সাথেই তার হাতে বইখানা হস্তগত করিলাম। দুরুদুরু বুকে অপেক্ষা করতেছিলাম, নিশ্চিত সে কিছু বলিবে।:|

বই পেয়ে রমণী আহ্লাদে আটখানা হয়ে বলল- আমি তোমাকে দু দিনের মাঝেই বইটা ফেরত দিবো , চিন্তা করোনা , তোমাকে অনেক থ্যাংকস ।:D

ইয়ে, তবে তুমি আমার ফোন নাম্বার টা রাখতে পারো। :#>

আবারো ফোন নাম্বার !!! আমি আকাশ থেকে পড়লাম - তোমার ফোন নাম্বার রেখে কি হবে ?:-*
না মানে , এবার যদি আমি বইটা আনতে ভুলে যাই , তাহলে তুমি মনে করিয়ে দিতে পারবা। :#>

না না, আমার বই লাগবেনা ওটা, মাথা নাড়লাম আমি !!! আমার আরেকটা বই আছে।:-/(আসলে বই নাই , দরকার হইলে কিনে নিমু একটা:((তবু মাফ চাই)

পরপর দুবার ব্যর্থ হয়ে রমণী চরম অপমানিত বোধ করলেন বোধহয়।
রমণীর লাস্যময়ী দৃষ্টি ক্রমেই বিষদৃষ্টিতে রুপান্তরিত হইলো। কিছু না বলে নিজের বেঞ্চে ফেরত যেয়ে হাঁড়ির মতো মুখ করে বসে রইলো। B-)

এই ঘটনায় ব্যাচের বাকি রমণীরা যে বিশেষ পুলকিত হয়েছিলো, তা পরে বেশ বুঝেছি।;) তাদের হাসাহাসির জন্য রমণী বেশ কয়েক সপ্তাহ অনুপস্থিত থাকলেন। পরে অবশ্য বই একটা কিনতেই হয়েছিলো আমার।

১৫ দিন পরে পরীক্ষা দিচ্ছি এমন সময় বেঞ্চে ঠাস করে কোন একটা ভারী বস্তু অবতরন করলো। চেয়ে দেখি , সুন্দরী হন হন করে হাটা দিয়েছেন। বইখানা মালিকের কাছে ফেরত আসলো অবশেষে।B-)

উইপোকা সুন্দরীর বাসায় বোধহয় উইপোকা একটু বেশিই ছিল।:D আমার এক সহপাঠী অবশ্য তার বইগুলি দিয়ে তাকে অনেক সাহায্য করেছিল।B-) পরে অবশ্য তাদের 'প্রেম ভালোবাসা' হয়েছে বলে শুনেছিলাম।:P



কোচিংকালে আরও বেশ কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছিলো , সেগুলো আরেকদিন বলবো ।:P





২৫টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×