
ঘুম আসছে না। গত এক ঘণ্টারও বেশি সময় ধরে এপাশ ওপাশ করছি। ছোট একটা পাখি কিচিরমিচির করেই যাচ্ছে অনবরত। রাত বাজে ৪ টা। ৩ টা থেকে পাখি ডাকার রহস্য খুজে পাচ্ছিনা। অনেক কষ্টে পাখিটাকে একটা দাবড়ানি দেওয়ার ইচ্ছা আটকালাম।
পাখির ডাক একদম মাথার মধ্যে ঢুকে গেছে। বের করতে পারছি না। অসহ্য যন্ত্রণায় পড়লাম। ঘুমটা হারাম হয়ে গেলো। মেজাজ খুব একটা সুবিধার না।
ঘুম যখন আসেইনা,আর পাখির ডাক যখন মাথার মধ্যে ঢুকেই গেছে,তাহলে বরং আমি পাখিই হই। ছোটবেলার কবিতাটা মনে পড়ে গেলো হঠাৎ।
আমি হবো সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি।
সূর্য্যি মামা উঠার আগে উঠবো আমি জেগে
হয়নি সকাল , ঘুমোও এখন ,মা বলবেন রেগে।
বলবো আমি আলসে মেয়ে , ঘুমিয়ে তুমি থাকো ,
হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো ?
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে
তোমার ছেলে উঠলে মাগো ,রাত পোহাবে তবে।।
মা ,আজকে রাতে আমি ঘুমাই ই নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


