
ইনি আমার মামাতো ভাই। সারে চার বছর বয়স, অথবা পাঁচ। মাত্র স্কুলে ভর্তি হয়েছে। গতকাল অনেকদিন পর নানাবাড়ি গেলাম। গিয়ে দেখি, বাসার মধ্যে দুই মামাতো ভাই বই খাতা নিয়ে খণ্ডপ্রলয় করতেছে।
আমাকে সে মোটামুটি পছন্দ করে। আমাকে দেখা মাত্রই সে আমার কাছে এসে গম্ভীর ভাবে বলল-
আছো কেমন?
আমিও গম্ভীর হয়ে বললাম, ভালো।
আসছো কবে? যাবা কবে?
আসছি গতকাল, যাবো দুই তিন পরে, তুমি কেমন আছো?
বেশি একটা ভালো না।
পিচ্চির মুখে এহেন কথা শুনে অবাক না হয়ে পারলাম না।
পিচ্চি বলে- আমার শরীরের দুই জায়গায় সমস্যা হইছে।
আমি জিজ্ঞাসা করলাম, কই কই?
"একটা হইল নাক। আমার নাকটা আমার শরীরের চেয়ে কালো।
আমি বললাম , সমস্যা নাই, বলো শুনি।
"না, না, বলবো না।" পিচ্চি লজ্জা পাইছে। :#>
আমি বললাম- "কানে কানে আস্তে করে বলো, কিছু হবেনা।" :!>
পিচ্চি কানে কানে আমাকে বলে, তার "নুনুর বল" দুইটা শরীরের তুলনায় একটু কালো।
আমিও আমার জীবনে এহেন অদ্ভুত অভিযোগ আর শুনি নাই।
পুনশ্চঃ পিচ্চি যা বলছে , আমিও কিন্তু তাইই বলছি। আমার কোন দোষ নাই কিন্তু ।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১১ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



