বাংলাদেশী শ্রমিককে হত্যা করেছে বিএসএফ
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোনা মসজিদ স্থলবন্দর থেকে এক বাংলাদেশী শ্রমিককে বিএসএফ অপহরণের পর গুলি করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মোহনীপুর সীমান্তে। বিডিআর সূত্রে জানা গেছে, সোনা মসজিদ স্থলবন্দর উন্নয়ন কাজে নিয়োজিত শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শিষা ডাঙ্গা গ্রামের ফিটু মিয়ার ছেলে সাহেব আলী (20) বৃহস্পতিবার বিকেলে মাটি ভরাটের কাজ করছিল। এ সময় ভারতের মালদহ জেলার মোহনীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে শ্রমিক সাহেব আলীকে অপহরণ করে নিয়ে আটকে রাখে। শুক্রবার বিকেলে সাহেব আলী ঐ ক্যাম্প থেকে পালিয়ে আসার চেষ্টা করলে বিএসএফ তাকে গুলি করে। এতে গুরুতর আহত সাহেব আলীকে মালদহ জেলা হাসপাতালে ভর্তি করা হলে গতকাল শনিবার ভোরে সে মারা যায়। বিডিআর এ ঘটনায় বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকসহ লাশ ফেরত দেয়ার জন্য পত্র দিয়েছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত বিএসএফ এ ব্যাপারে কোনা সাড়া দেয়নি।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 19.02.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন