কমিশন না পেয়ে ÿুব্ধ হয়ে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের পুত্র সফিউর রহমান বাবু পিতার মাধ্যমে প্রভাব খাটিয়ে মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্প বাতিল করিয়ে দেন। অবশ্য তার আগেই এ প্রকল্পের কাজ দেয়ার কথা বলে একটি জার্মান প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন আরাফাত রহমান কোকো। রিমান্ডে থাকা অবস্থায় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সংশিøষ্ট গোয়েন্দা সূত্রগুলো এ খবর জানিয়েছে। বর্তমানে বাবরের তৃতীয় দফা রিমান্ড চলছে।
যৌথবাহিনীর সদস্যদের প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর জানান, নয়াপল্টনে বিএনপি’র নতুন অফিস করার জন্য যে ১ বিঘা জমি নেয়া হয়েছে, সেটির রেজিস্ট্রেশন করা হয়েছে দলের চেয়ারপার্সনের দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর নামে।
আগের দফা রিমান্ডের সময় দেয়া তথ্যের উদ্ধৃতি টেনে বাবর আরও জানান, তার কাছে রাখার জন্য বেগম খালেদা জিয়া যে ২০ কোটি টাকা দিয়েছেন, তা থেকে কিছু টাকা খরচ করে তিনি ফিশিং ট্রলার কিনেছেন। বাকি টাকা বাবরের বড় ভাই গোলাম রব্বানীর মালিকানাধীন ৬টি কোম্পানির নামে বিভিন্ন ব্যাংকে এফডিআর করা আছে।
গোয়েন্দাদের অন্য এক প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর জানান, বছর দেড়েক আগে তার লোকজন সাভারে যে ১০ একর জমি দখল করেছিল, সেটি নেয়া হয়েছিল মূলত থাই অর্কিড লিমিটেড নামের একটি কোম্পানির জন্য। ওই কোম্পানির ৫০ শতাংশ শেয়ারের মালিক বাবর নিজে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাবর স্বীকার করেন যে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে তিনি অন্তত ২০ বার হেলিকপ্টার নিয়ে নেত্রকোনা গিয়েছিলেন এবং এটা অন্যায় হয়েছে। এসব সফর সম্পূর্ণ ব্যক্তিগত হওয়া সত্ত্বেও হেলিকপ্টার ব্যবহারের সুবিধার্থ প্রত্যেকটি সফরকেই সরকারি কর্মসূচি হিসাবে দেখানো হয়েছে। মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্প বা¯Íবায়িত না হওয়ার কারণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বাবর বলেন, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে সফিউর রহমান বাবুকে কমিশন না দেয়ার কারণে সে পিতার মাধ্যমে প্রভাব খাটিয়ে এ প্রকল্প বাতিল করিয়ে দেয়। যদিও এ প্রকল্পের কাজ দেয়ার কথা বলে আরাফাত রহমান কোকো আগেই একটি জার্মান কোম্পানির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছিল।
।। ইত্তেফাক : ১১.০৬.০৭ ।।
সাইফুরপুত্র কমিশন না পাওয়ায় পাসপোর্ট প্রকল্প বাতিল হয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।