তুমি জানলেনা-
কত কষ্টের প্রহর গুনি আমি,
বিনীদ্র যামিনী থাকে-
কুয়াশায় ভরা-।
পাতা চুয়ানো জল বিন্দু বিন্দু ঝরে পড়ে-
বৃক্ষগুলো যেনো নিশ্চুপ নিরব নিথর!
আকাশে ঘোলাটে চাঁদ-
সংলাপহীন তারা-।
তুমি জানলেনা-!
কতো গোধুলী বিবর্ণ এ রাতের আঁধারে,
পুষ্পের পাপড়ী ঝরে-
অলি ধরে মায়া-!
সে কি স্বাভাবিক নিয়মে একাকী মৃণাল-?
লুকোচুরি অনুক্ষণ সুখের সাথে-!
সুখ খোঁজে চোরা গলি-
ব্যাথা হয় ছায়া-।
তুমি জানলেনা-
কতো বিরহের কাহন পুঁথি করি-
অতন্দ্র প্রহরী যেনো-
আমি শুধু একা-!
ভালোবাসা চোখের জলে পাস্তরিত হয়-
পাহাড়ের মতো গ্রীবা উঁচু করে স্মৃতি,
তোমার বিহনে আমি-
কেঁদে কেঁদে সারা-।
মোঃ মনিরুল ইসলাম(ইন্দ্রধাম)
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



