somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল ভাবনায় হোচট!

০১ লা জুন, ২০১০ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরতলীর একটি অজো পাড়া গাঁয়ে জন্ম। বেড়ে ওঠা এখানেই। ছোট বেলা বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা পড়তাম আর ভাবতাম কোন ভাবনা থেকে তিনি লিখেছেন " বিশ্ব জগত দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে"। ধীরে ধীরে এক ক্লাস দুই ক্লাস করে মাধ্যমিকে যখক পড়া শুরু করলাম তখন ইন্টারনেট নামক শব্দটির সাথে প্রথম পরিচয়। কিন্তু ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয় এবং এর বাস্তব সুবিধা বুঝতে খুবই কষ্ট হত। পরীক্ষা পাশের জন্য কন্ঠস্থ করেছে ইন্টারনেট নিয়ে লিখিত রচনা। মাধ্যমিক পেরিয়ে যখন কলেজের বারান্দায় পা রাখলাম তখন কোন কোন সময় মোবাইল নামক একটি জিনিসের নাম শুনতে পেতাম। শুনতাম কোন তার ছাড়াই এটা সাথে নিয়ে এক দুর দেশে কথা বলা যায়। একটি প্রাইভেট হাসপাতালে বাবার অবস্থা যখন খুবই আশংকা জনক পর্যায়ে তখন এখানকার ইন্টার্নি ডাক্তার একজন বিখ্যাত ডাক্তারকে নাকি মোবাইল ফোনে কল করে নিয়ে এসেছিলেন। তার কোমরে গোজা একটি যন্ত্র দেখে বুঝলাম এটিই বুজি সেই মোবাইল ফোন। আগ্রহ দমাতে না পেরে ইন্টার্নি ডাক্তারকে জিঞ্জেস করে নিশ্চিত হয়েছিলাম। তখনাকার সময় ভাবনা ছিল আহা! আমার যদি একটি মোবাইল ফোন থাকতো। আর তখন থেকেই কবি নজরুলের শত বছরের পুরনো স্বপ্নের কথা স্মরণ হলো এবং ভাবলাম ভবিষ্যত দ্রষ্টা তিনিই। তাঁর এ ভবিষ্যত বাণী যে কতখানি বাস্তব তা আর বলার অপেক্ষা রাখে না। এখন একটি পরিবারে অন্তত: একটি মোবাইল ফোন নেই এটি ভাবা যায় না (জন প্রতি তো আছেই)। এমনকি রিকশা চালক, ভ্যান চালকসহ অনেক ভিখারীর হাতেও এখন এটি দেখে মানুষ আর অবাক হয় না।
বেসরকারি মোবাইল ফোন কোম্পানিগুলোর সুবাদে এখন গ্রামে গঞ্জেও ব্যবহৃত হতে ইন্টারনেট। আমরা গ্রামের যারা অধিবাসী তারা টিএন্ডটি নামক জিনিসটি এখনো পাইনি কিন্তু মোবাইলের কল্যাণে এখন যোগাযোগের ক্ষেত্রে আমরা আর পিছিয়ে নই। এমনকি ইন্টারনেট নামক স্বপ্নের জিনিসটিও অজোপাড়া গাঁয়ের এক কুটিরে বসে ব্যবহার করতে দেখে কেউ আর বিস্ময় প্রকাশ করে না।
বর্তমান সরকার দিন বদলের অঙ্গিকার নিয়ে দেশকে একটি ডিজিটাল দেশে রুপান্তরের ভিষণ নিয়ে এনে হাজির হয় দেশবাসির কাছে। বিশেষ করে তরুনদেরকে একটি ডিজিটাল দেশ উপহার দেয়ার অঙ্গিকার করে। আর তাই তরুনরাই বেশি উৎসাহি হয়ে ডিজিটাল যুগে প্রবেশ করতে বর্তমান সরকারকে সমর্থন করেছিল।
ইতোমধ্যে দেশ কতটা ডিজিটালাইজড হয়েছে তা নিয়ে আমার কথা নয়, কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়তে তুরুণ প্রজন্মের আগ্রহের কথা কারো অজানা নয়।
প্রাইভেট কোম্পানি গুলোর সুবাদে তরুণ প্রজন্ম যখন অজানাকে জানা আর অচেনাকে চেনার জন্য মরিয়া হয়ে কাজ করছে ঠিক তখনই ডিজিটাল ভাবনাকে হোচট মেরে সারা বিশ্বে যোগাযোগ রক্ষাকারী জনপ্রিয় একটি সামাজিক ওয়েব সাইট ফেসবুক বন্ধ করে দিল তখন একটি বারও ভাবলনা যে, কোন একজন ব্যক্তি বা গোষ্টির অপব্যবহারের দায় এদেশের প্রায় ১০ লক্ষ ফেসবুক ইউজার নেবে কেন? এদেশের এ ১০লক্ষ জনগন যে বর্হিবিশ্ব থেকে ছিন্ন হয়ে যাবে তা কি একবারও ভাবার প্রয়োজন মনে পড়েনি? এটা কি শুধু স্রেফ আনন্দ বিনোদনের মাধ্যম? অবশ্যই না। বর্তমান প্রেক্ষাপটে মানুষ এতোই ব্যস্ত যে, অনেক সময় ফোনে যোগাযোগ করা হয়ে ওঠে না আর পত্র বিনিময় তো কল্পনাই করা যায়না। ফেসবুক সেই জায়গায় কাজ করে আমাদের সাথে সারা বিশ্বের যোগাযোগ রক্ষা করে চলেছে। শুধু তাই নয় এটা দেশের ইতিহাস ঐতিহ্য বর্হিবিশ্বে তুলে ধরার একটি মাধ্যম। অন্যদেশকে জানার এবং দেশে বসে সারা বিশ্বের মানুষকে এক করার একটি মাধ্যম হচ্ছে এটি। এক কথায় বিশ্বায়নের এ যুগে ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।
গত দুদিন যাবত সারা দেশে এ নিয়ে ক্ষোভের সৃস্টি হয়েছে। বর্হিবিশ্বেও এ নিয়ে তীব্র সমালোচনা চলছে। তাই বর্তমান সরকারের কাছে সর্নিবন্ধ আবেদন অনতি বিলম্বে এ জনপ্রিয় সাইডটি খুলে দিন নতুবা ডিজিটাল ভাবনা যেভাবে হোচট খেয়েছে সেটি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা আমার সন্দেহ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×