আমার প্রিয় পোস্ট

জেনে নিন জাদুঘর, ঐতিহ্যবাহী স্থাপনা ও বিনোদনকেন্দ্রের সময়সুচি ও ফোন নম্বর

১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৩

শেয়ারঃ
0 0 0

জাদুঘর, ঐতিহ্যবাহী স্থাপনা ও বিনোদনকেন্দ্রের সময়সুচি ও ফোন নম্বর

জাতীয় জাদুঘর, শাহবাগ
সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার।
শুক্রবার খোলা থাকে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। শনি থেকে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা (অক্টোবর থেকে মার্চ); সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত (এপ্রিল থেকে সেপ্টেম্বর)।
# সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
ফোন: ৮৬১৯৩৯৬-৯৯

আহসান মঞ্জিল জাদুঘর,পুরাতন ঢাকা (বুড়িগঙ্গা নদীর পাশে)
সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার।
শুক্রবার খোলা থাকে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। শনি থেকে বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা (অক্টোবর থেকে মার্চ); সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত (এপ্রিল থেকে সেপ্টেম্বর)।
# সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
ফোন: ৭৩৯১১২২, ৭৩৯৩৮৬৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্নৃতি জাদুঘর, ধানমন্ডি
সাপ্তাহিক বন্ধ: বুধবার।
অন্য দিনগুলোতে খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
# সরকারি ছুটির দিন খোলা থাকে।
ফোন: ৮১১০০৪৬

মুক্তিযুদ্ধ জাদুঘর, সেগুনবাগিচা
সাপ্তাহিক বন্ধ: রোববার।
সোম থেকে শনিবার খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা (অক্টোবর থেকে ফেব্রুয়ারি); সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত (মার্চ থেকে সেপ্টেম্বর)।
ফোন: ৯৫৫৯০৯১-২

শিশু একাডেমী জাদুঘর
সাপ্তাহিক বন্ধ: শুক্র ও শনিবার।
রবি থেকে বৃহস্পতিবার খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
# সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
ফোন: ৯৫৫৮৮৭৪

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও
সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতি ও শুক্রবার।
শনি থেকে বুধবার খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
প্রবেশমূল্য: জনপ্রতি পাঁচ টাকা। এ ছাড়া শনি ও রোববার সন্ধ্যা ছয়টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।
# সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
ফোন: ৯১১২০৮৪

সামরিক জাদুঘর, বিজয় সরণি
সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতি ও শুক্রবার।
শনি থেকে বুধবার খোলা থাকে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
# সরকারি ছুটি ও সেনাবাহিনীর ঐচ্ছিক ছুটির সময় বন্ধ থাকে।
ফোন: সেনানিবাস এক্সচেঞ্জ-৯৮৭০০১১, ৮৭৫০০১১ (জাদুঘর এক্সটেনশন-৭৫৪২)

লালবাগ কেল্লা, লালবাগ
সাপ্তাহিক বন্ধ: রোববার।
সোমবার খোলা থাকে বেলা দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মঙ্গল থেকে শনিবার খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা (অক্টোবর থেকে মার্চ), সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত (এপ্রিল থেকে সেপ্টেম্বর)।
জুমার নামাজের জন্য শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত বন্ধ থাকে।
# সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
প্রবেশমূল্য: জনপ্রতি ১০ টাকা; তবে বিদেশি পর্যটকদের জন্য ৫০ টাকা।
ফোন: ৯৬৭৩০১৮

জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন), মিরপুর
প্রতিদিন খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা (মার্চ থেকে নভেম্বর), সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি)।
প্রবেশমূল্য: পাঁচ টাকা। শিশুদের জন্য প্রবেশমূল্য দুই টাকা। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শিক্ষাসফরে আসা শিক্ষার্থীদের জন্য প্রবেশমূল্য তিন টাকা।
ফোন: ৮০৩৩২৯২

শহীদ জিয়া শিশুপার্ক, শাহবাগ
সাপ্তাহিক বন্ধ: রোববার।
বুধবার শুধু দুস্থ ও ছিন্নমূল শিশুদের জন্য খোলা। দুপুর দেড়টা থেকে বিকেল চারটা (অক্টোবর থেকে মার্চ); দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে চারটা (এপ্রিল থেকে সেপ্টেম্বর)।
বুধবার ছাড়া সোম থেকে শনিবার খোলা দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা (অক্টোবর থেকে মার্চ); বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত (এপ্রিল থেকে সেপ্টেম্বর)।
প্রবেশমূল্য: জনপ্রতি আট টাকা। প্রতিটি রাইডে চড়ার জন্য মাথাপিছু ছয় টাকার টিকিট দরকার হয়।
ফোন: ৮৬২৩৩০৪

ঢাকা চিড়িয়াখানা, মিরপুর-১
সাপ্তাহিক বন্ধ: রোববার (তবে রোববার অন্য কোনো সরকারি ছুটি থাকলে খোলা থাকে)।
সোম থেকে শনিবার খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা (সেপ্টেম্বর-অক্টোবর ও মার্চ-এপ্রিল)। সকাল আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা (মে থেকে আগস্ট)। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত (নভেম্বর থেকে ফেব্রুয়ারি)।
প্রবেশমূল্য: ১০ টাকা। আগে আবেদন করলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাসফরের জন্য ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় (এতিম ও শারীরিক-মানসিক প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০০ শতাংশ ছাড়)। ফোন: ৮০৩৫০৩৫, ৯০০২০২০, ৯০০২৭৩৮, ৯০০৩২৫২

ভাসানী নভোথিয়েটার, বিজয় সরণি
সাপ্তাহিক বন্ধ: বুধবার।
প্রদর্শনী শুরু হয় প্রতিদিন বেলা ১১টা, দুপুর একটা, বেলা তিনটা ও পাঁচটায় (শনি থেকে মঙ্গল ও বৃহস্পতিবার)।
শুক্রবার প্রদর্শনী সকাল ১০টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।
সকালের প্রদর্শনীর এক ঘণ্টা আগে এবং অন্যান্য প্রদর্শনীর দুই ঘণ্টা আগে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাসফরের ক্ষেত্রে অগ্রিম টিকিট নেওয়ার সুযোগ আছে।
# সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
টিকিটের মূল্য: ৫০ টাকা।
ফোন: ৯১৩৯৫৭৭, ৯১৩৮৮৭৮, ৮১১০১৫৫, ৮১১০১৮৪

বাহাদুর শাহ্ পার্ক (ভিক্টোরিয়া পার্ক), পুরাতন ঢাকা
প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল নয়টা এবং বেলা তিনটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে।

বলধা গার্ডেন, ওয়ারী
প্রতিদিন খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা (মার্চ থেকে নভেম্বর), সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি)
প্রবেশমূল্য: পাঁচ টাকা। অনুর্ধ্ব ১০ বছরের শিশুদের ক্ষেত্রে প্রবেশমূল্য দুই টাকা। আর শিক্ষাসফরে আসা শিক্ষার্থীদের জন্য প্রবেশমূল্য তিন টাকা।

নন্দন পার্ক, আশুলিয়া
প্রতিদিন খোলা থাকে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। যেকোনো সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে খোলা থাকে।
ফোন: ৯৮৯০২৮৩, ৯৮৯০২৯২

ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া
প্রতিদিন খোলা থাকে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্রবারসহ অন্যান্য সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।
ফোন: ৯৮৯৬৪৮২, ৮৮৩৩৭৮৬, ৭৭০১৯৪৪-৪৯

ওয়ান্ডারল্যান্ড, গুলশান-২
প্রতিদিন খোলা থাকে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত।
শুক্রবার সকাল ১০টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত।
ফোন: ৯৮৯৭১২৮, ৯৮৯৯৭৩৫

বসুন্ধরা সিটি,পান্থপথ
প্রতিদিন সকাল ৯ টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত (লেভেল-১ থেকে ৬), লেভেল-৮ (ফুড কোর্ট, টগি ওয়ার্ল্ড, স্টার সিনেপ্লেক্স) রাত ১০টা পর্যন্ত।
সাপ্তাহিক বন্ধ = বুধবার

স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি, লেভেল-৮, পান্থপথ
ফোন: ৯১৩৪০৯৮, ৯১৩৮২৬০

বলাকা ১ ও ২, নীলক্ষেত
ফোন: ৮৬২২১০৩, ৮৬২০০৯০

মধুমিতা, মতিঝিল
ফোন: ৯৫৫৪৩৮৬, ৯৫৫০৪৬৩, ৯৫৫০৯৫৩, ৯৫৫০৯৫৪

 

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৯
টিপু বলেছেন: আশা করছি ভবিষ্যতে উপকৃত হবো তথ্য গুলো থেকে।
ধন্যবাদ পোষ্টের জন্য।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৮
ওসমানজি২ বলেছেন: ধন্যবাদ দরকারী কিছু তথ্য একসাথে দেওয়ার জন্যে।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
িশক্ষাথী বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ..........,

তবে আহসান মঞ্জিল জাদুঘর, শিশু একাডেমী জাদুঘর, বাহাদুর শাহ্ পার্ক (ভিক্টোরিয়া পার্ক).......... -এ লোকেশন উল্লেখ করা প্রয়োজন......
১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: দিতেছি রে ভাই ...........

৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১০
মিসকল বলেছেন: আমার মনে হয় বসুন্ধরা সিটি সংক্রান্ত নিম্নোক্ত তথ্য সংযুক্ত করা উচিত-

বসুন্ধরা সিটি

সাপ্তাহিক বন্ধ = বুধবার
প্রতিদিন সকাল ৯ টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত (লেভেল-১ থেকে ৬), লেভেল-৮ (ফুড কোর্ট, টগি ওয়ার্ল্ড, স্টার সিনেপ্লেক্স) রাত ১০টা পর্যন্ত।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: সংযুক্ত করলাম। ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: আপনারেও

৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮
মামু বলেছেন: পুন্ট টাকে ইসটিকি করা হোক
১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: সাথে মামুরে সহ...

৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৩
ভেংচুক বলেছেন: হুম , বালা উদ্যোগ
১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: হুম,ধন্যবাদ

৮. ২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৬
সংক্ষিপ্ত চন্দ্রবিন্দু বলেছেন: অনেক ধন্যবাদ
অনেক উপকৃত হলাম
০১ লা মে, ২০১১ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৮৮৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
\"জীবন মানে আশায় আশায় বেঁচে থাকা,
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ