somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার বাঁধন এর হালখাতা

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুপার ঘুম আজ একটু তারাতারি ভাঙ্গে । রাতে বেশ গরম পড়েছিল। রুপা বিছানা থেকে নেমে জানালার পাশে এসে দাঁড়ায়, পাশের বাড়ীর ঝুলবারান্দায় গ্রিলে উঠে গেছে মাধবীলতার ঝাড়। সকালের সোনা সোনা রোদ গোলাপী মাধবীলতার উপর পরছে। নরম বাতাস ছুঁয়ে রুপাকেও, এক ধরনের ভাল লাগায় ভরে উঠে ওর মন। ছো্ট্ট ফ্লাটের এই জানালার ধারটুকু রুপার কাছে খুব প্রিয় জায়গা। প্রায় বছর তিনেক হল পথিকের সাথে রুপার বিবাহিত জীবন। এখানেই ওদের প্রথম সংসার পেতেছে। সাজানো দুটো ঘর। পথিক অনেক বার ওকে বলেছে-
রুপা, আমার তেমন পয়সা নেই, কিন্তু আমি সব সময় শুধুই তোমার। রুপাও এটুকুতেই সুখের সাগরে ভেসেছে। পথিকও আত্ম-সচেতন, রুচিশীল মানুষ। রুপাকে সুখী রাখতে ওর কোন ঘাটতি নেই।
“এসো হে বৈশাখ এসো এসো” – পাশের বাড়ী থেকে ভেসে আসে নববর্ষের গানের সূর। হয়তো চ্যানেল আই এ লাইভ রমনার বটমূলের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। রুপা আর দেরী করেনা। গোসলের জন্য স্নানঘরে ঢোকে। পথিক আজ অনেক দিন থেকে বলে আসছে – এবার আমরা নতুন বছর বরণ করবো অন্য ভাবে।এজন্য আড়ং থেকে সবুজ পটভুমিতে পোড়া মাটির কাজকরা মিহি তাঁতের শাড়ি পছন্দ করে এনেছে রুপার জন্য আর নিজের জন্য পাঞ্জাবী। গতরাতে বেলীফুলের মালা আনতেও ভোলেনি। রুপা তারাতারি গোসল সেরে বেরিয়ে আসে। পথিককে ঘুম ভাঙ্গায়। পথিক চোখ খুলতেই এক ঝলক মুগ্ধতার সুতায় ওকে বেঁধে ফেলে। রুপা দেখতে এমনিতে সুন্দর তার উপর সদ্যস্নাত মুখ আরও কমনীয় লাগছে, আসলে গোছলের পর সব মেয়েকেই খুব মোহনীয় মনে হয়। পথিক ওকে বুকে টেনে নেয়। রুপার ভেজা ঘনচুল পথিকের মুখের উপর এসে পড়ে।এক গুচ্ছ সুগন্ধী ফুল ছড়িয়ে পড়ছে যেন পথিকের দেহমনে। পথিকে পুরু অধর আলতো করে ওর কপাল ছুঁয়ে দেয়। ‘ কি হচ্ছে ? ছাড়ো আমাকে, তাড়াতাড়ি রেডি হতে বলে এখন নিজে দেরী করছো’। তাড়া লাগায় রুপা। ‘ও তাইতো’ – পথিক আড়মোড়া ভেঙ্গে উঠে বিছানায় বসে।
সবুজ শাড়ীতে রুপাকে খুব সুন্দর লাগছে। বন-বনান্তের সবুজ ছাপিয়ে জেগে উঠেছে রুপার সবুজ। আলতো খোঁপায় জড়ানো বেলীফুলের মালা। পথিকও এর মধ্যে তৈরি হয়ে নেয়। রুপা জিজ্ঞাসা করে আজ আমরা কোথায় যাচ্ছি ? ধীরে একটু ধীরে, একটু পরেই দেখতে পাবে। ধৈর্য্য হারিয়োনা, পথিক বলে। পথিকের বন্ধু মামুনে এসে ডাকে। মামুনের ডাকে পথিক-রুপা বেরিয়ে আসে। মামুন একটি দামি গাড়ীতে এসেছে। গাড়ীতে বসতেই মামুন পথিককে বলে বন্ধু আমি হেরে গেছি মনে হয়। রুপা বলে, কিসের বাজি ধরলেন মামুন ভাই। বলবো ভাবী পরে বলব।
একটা সুরম্য দ্বিতল বাড়ীর ফটকে এসে গাড়ী থামে। পথিক প্রথমে নামে এবং রুপাকে নেমে আসার জন্য আহ্বান জানায়। রুপা দ্বিধান্বিত হয়, বলে পথিক আমরা কোথায় এলাম, আমারা ঘরের ভেতর পহেলা বৈশাখ পালন করবো ! হ্যাঁ, শুধু পহেলা বৈশাখ নয় আজ আমাদের গৃহ-লক্ষী বরণও বটে। পথিকের রসিকতার অভ্যেস আছে তা রুপার অজানা নয়। আজকে যেন একটু বেশী হেঁয়ালী মনে হচ্ছে রুপার কাছে। মামুন বরে ভাবী আপনি প্রথমে ঢুকুন তারপর আমরা পেছন পেছনে আসছি। রুপা দ্বিধা জড়ানো পায়ে গেটের ভিতরে প্রবেশ করে । মাঝখানে কংক্রীট পথ, দুপাশে বাগান। চওড়া বারান্দা পেড়িয়ে লিভিং রুমে ঢোকে। মামুন বলে পথিক, ভাবীকে আর হেঁয়ালীর মধ্যে রাখা ঠিক হবেনা। এবার সব খুলে বলা দরকার। কে বলবে তুই না আমি । পথিক বলে তুই বল। মামুন বলে- ভূমিকা না করে বলে ফেলি। আপনি আমার চোখে আলো এনে দিয়েছেন। আমি রিয়া নামের একটি মেয়েকে খুব ভালবাসতাম কিন্তু ও যে সত্যিকারে আমাকে ভালবাসেনি আমি তা বুঝিনি। রিয়া ইউ,কে তে চলে যায়, আর কোন মেয়ের সাথে ঘর বাঁধবোনা। পথিক আমাকে বুঝিয়েছে কিন্তু আমি অটল। অতপর পথিক বাজী ধরল যে, সব মেয়ে এক হয়না। এই বাড়ী-গাড়ী এসব পথিকের ওর আরও ব্যবসা আছে, সব গোপন রেখে আপনাকে বিয়ে করল। টাকা পয়সা ছাড়াও মেয়েরা ভালবাসার প্রতিদান দেয়। আপনি তা প্রমান করেছেন। আপনি এই নতুন বছরের বিবাহিত জীবনের হালখাতা অন্যভাবে খুলুন। এসবই আপনার। ভাবী, আমি আমার পণ ভেঙ্গেছি। আমার জীবনের হালখাতা অন্যভাবে শুরু করবো। রুপা কি করবে বুঝতে পারেনা ! নতুন কিছু পাওয়ার আনন্দে সে কি অভিভূত,নাকি হারানোর ! অথবা অন্যকিছু ভাবছে , কিছু বোঝা গেলো না !!!!!!!



সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×