somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ক্রসফায়ারের' অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে মামলা

২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Tue, Apr 26th, 2011 10:52 pm BdST

Click This Link

আপনাদের প্রতিবাদে কাজ হচ্ছে

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীকে 'পরিকল্পিতভাবে ক্রসফায়ারে' হত্যার অভিযোগে র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

আসামিরা হলেন, র‌্যাব-১১ এর জেসিও নায়েব সুবেদার ইউনুস আলী, এবি মিজানুর রহমান, ল্যান্স নায়েক আল আমীন, কনস্টেবল বিপুল বিশ্বাস, আমিনুল ইসলাম, আমজাদ হোসেন এবং তিতাস উপজেলার চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও একই এলাকার মনির হোসেন ও মো. আব্দুল্লাহ।

কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামকে হত্যার অভিযোগে মামলাটি করেছেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার।

র‌্যাবের ছয় সদস্য ও উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারসহ নয়জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সোমবার মামলাটি হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তাহমিনার আইনজীবী কাজী নজিব উল্লাহ হিরু।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতবছরের ডিসেম্বরে এক প্রতিবেদনে র‌্যাবের বিরুদ্ধে গত পাঁচ বছরে এক হাজারেরও বেশি বিচার-বহিভূর্ত হত্যাকাণ্ডের অভিযোগ আনে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) নামে নিউইয়র্ক ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন।

হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার মামলাটি দায়ের করা হলেও মামলাটিতে কোনো আদেশ হওয়ার পর মামলা দায়েরের খবরটি সাংবাদিকদের জানাতে চেয়েছিলেন তিনি [তাহমিনা]।

"কিন্তু মঙ্গলবারসহ দুদিন পার হয়ে গেলেও হাকিম কোনো আদেশ দিতে পারেননি। আগামি ২ মে তারিখে আদেশ দেওয়া হবে বলে হাকিম জানিয়েছেন।"

ঢাকা মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান অভিযোগ সম্পর্কে সোমবার বাদির জবানবন্দি নিয়েছিলেন বলে জানান আইনজীবী।

মামলার অভিযোগে বলা হয়, চেয়ারম্যান পারভেজ নির্বাচিত হওয়ার পর গোমতি নদীর দক্ষিণ পাড়ের ভূমিহীনদের উচ্ছেদ করে তা নিজে আÍসাৎ করার পদক্ষেপ নিলে শফিকুল ইসলাম বাধা হয়ে দাঁড়ায়। এ কারণে বিভিন্ন সময় আসামি পারভেজ তার স্বামীকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। এ ব্যাপারে থানায় একাধিক সাধারণ ডাইরিও রয়েছে।

'তার এই বাধা অপসারণের জন্য তার পোষা সন্ত্রাসী মনির হোসেন ও আব্দুল্লাহের যোগসাজসে র‌্যাব-১১-এর সদস্যদের দিয়ে পারভেজকে ক্রসফায়ারে দিয়ে হত্যা করে।'

আসামি ইউনুস আলীর সঙ্গে আসামি পারভেজ, মনির হোসেন ও আব্দুল্লাহের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল ঢাকার যাত্রাবাড়ীর পেট্রল পাম্পের পূর্ব পাশে শফিকুল ইসলামকে নিহত অবস্থায় পাওয়া যায়।



২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×