ঐ দেখ, গাভিটা কেমন লেজ উচিয়ে -
ছর ছর করে ঢেলে দিল।
আমরা এত মানুশ! আচ্ছা বাদ দিলাম আমরা অন্য প্রানি।
কিন্তু তার মরদ ছেলেটা পাশেই খাচ্ছিল ঘাস!
খায়ও যখন যা যেখানে পায়।
তার মনিবের না কার? চিন্তার কি দরকার। ক্ষিদা বলে কথা।
বল, আমি ভদ্র মানুষ এবং নিরিহ, এরকম পারব কখনো!?
বনের ভিতর বাঘ, সিংহ, আরো কত প্রাণী।
দেদারছে যে যেভাবে পারছে খুধা মেটায়।
বৈধ-অবৈধ সে চিন্তার ধারই তো ধারে না।
জোর করে ডাকাতের মত খায়।
কেউ তো অভিযোগ করে না।
আমি নিরিহ ভদ্র মানুষ, পারব এরকম?! অত সাহস তো নাই আমার!
বানর গুলোর দিকে একবার চাও।
সে যা খায়, তারো বেশি করে অপচয়।
নিজ বা পরের হিসাব তো অনেক দুর....!
তুই খা না যতটুকু তোর পেটে ধরে, নষ্ট করিস কেন?
অপচয়। আর যে যাই পারুক অন্তত নিরিহ ভদ্র মানুষ এটা পারবে না।
সাপটাকে দেখ, বিষ ঢেলে দিল কিরকম অবলিলায়।
অথচ পেট ভরে নি তার এতে কোন!
কিন্তু মরে গেল যাকে সে কামড় দিল।
একজন ভদ্র নিরিহ মানুষ কোনদিন এরকম করতে পারত না।
হিংস্রতা না থাকলে নাকি সাধারনে মান্য করে না।
কুত্তা গুলো দেখ, কিরকম স্মার্টলি রমনে লিপ্ত।
চৌরাস্তায়। আনন্দ অপার।
যখন যারে যেখানে যেভাবে পায়।
ভালবাসি সবে মিলে। অযৌক্তক আড়াল! আনস্মর্ট বাতচিৎ।
যত্তসব ফালতু নিয়মের বেড়াজাল।
আমি তো স্মার্ট না। কেমনে করি!!!
সাধারন, নিরিহ মানুষ আমি।
অনেক কিছু মানতে হয় আমায়।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

