somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বৈত আর ভুয়া পরিচয় এক নয়: বিখ্যাত লেখকদের দ্বৈত পরিচয় সম্পর্কে কিছু তথ্য

২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায়ই অভিযোগ আসে একাধিক আইডি রোধ করা হোক বা একজন অনেক আইডি যেন না নেয় সেই অনুরোধ আসে। আমরা অনেকেই একাধিক আইডি বা ছদ্মনাম নেয়াকে ভুয়া পরিচয়ের সাথে গুলিয়ে ফেলি। অন্যায়টা কোথায় সেটা আমাদের দেখতে হবে। কেউ যদি তার আইডি'র বিপরিতে ভুল বা অসত্য তথ্য দেন তবে সেটা হবে অন্যায় কোন কোন ক্ষেত্রে অপরাধও। কিন্তু একজন তার ভিন্ন মাত্রার লেখার জন্য অন্য কোন আইডি বা ছদ্মনাম ব্যবহার করতে পারেন। এটা ভুয়া বা অন্যায় কাজ নয়। লেখার মেজাজটাকে ভিন্ন মাত্রা দেয়ার জন্য এটা করা যায়।

এই ছদ্মনাম বা pen-name / pseudonym নেয়া সাহিত্যজগতের অনেক আদি একটা ব্যাপার। সেই রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও "ভানুসিং" ছদ্মনামে ভিন্ন মেজাজের অনেক লেখা লিখেছেন। শুধু সাহিত্য জগতেই নয় অনেক রাজনৈতিক নেতা, সাংবাদিক তাদের পরিচিত ইমেজের বাহিরে অনেক কিছু করেছেন এই ছদ্মনামে। এমনিক দেখা গেছে অনেকের এই ছদ্মনামই প্রসিদ্ধ হয়ে গেছে তাঁদের প্রকৃত নামের চেয়ে। আমরা অনেকেই তাদের ছদ্মনাম যতটা জানি প্রকৃত নাম ততটা জানি না।

বাংলা সাহিত্যে বনফুল [বলাই চাঁদ মুখোপাধ্যায়], নারায়ন গঙ্গোপাধ্যায় [তারাকনাথ], সুলতানা চৌধুরি [কবিতা সিংহ] বিদ্যুত মিত্র [কাজী আনোয়ার হোসেন], যাযাবর [.... ] এগুলো সবই লেখকদের ছদ্মনাম। এটা অনেকদিন ধরেই চলে আসছে এবং চলছে।

চানক্য হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু'র ছদ্মনাম। পাবলো নেরুদা'র প্রকৃত নাম Ricardo Eliecar Neftali Rayes Basoalto. মার্ক টোয়েনকে আমরা কে না জানি। আমেরিকান বিখ্যাত লেখক। অথচ এটা তাঁর ছদ্মনাম। তার প্রকৃত নাম হচ্ছে Samuel Langhome Clemens. ভলতেয়ারের প্রকৃত নাম Francois-Marie Arouet. জর্জ ইলিয়টের প্রকৃত নাম Mary Ann Evans.

আগাথা ক্রিস্টি, চার্লস ডিকেন্স, ভ্লাদিমির নবকভ এঁদের ছদ্মনাম যথাক্রমে Mary Westmacott, Boz, Sirin. এক আমেরিকান দম্পতি তারা স্বামি-স্ত্রী দুজনই উপন্যাসিক; কিন্তু লিখতেন একটি ছদ্মনামে।

সাহিত্য এবং সাহিত্য জগতের বাহিরে ছদ্মনামের এরকম বহু উদাহরণ আছে। মোটকথা, আপনি আপনার লেখার মেজাজে ভিন্নতা আনার জন্য ডুয়েল / ট্রিপল এমনকি তারো অধিক ছদ্মনাম নিতে পারেন তাতে সমস্যা নাই। কিন্তু যেটা অন্যায় তা হচ্ছে আপনি কোন ভুল তথ্য দিতে পারবেন না। সেটা অন্যায়।

এবং আমি নিশ্চিত উপরের বিখ্যাত লেখকদের কেউ যদি আজ বেঁচে থাকতেন তাঁদের এই ব্লগে অন্তত ডজন খানেক আইডি থাকত।
তাই ভিন্ন আইডিতে লেখার মেজাজে ভিন্নতা আনুন - সমস্যা নাই, তবে চুরি করবেন না।

তথ্য সূত্র: http://en.wikipedia.org/wiki/List_of_pen_names

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×