** কৌতুকগুলো মাসুদ মাহমুদের সোভিয়েতস্কি কৌতুকভ বই থেকে সংগ্রহ করা। কিছু কিছু কৌতুকের পূর্ণ রস পেতে হলে ১৯৯০ পূর্ব সোভিয়েত ইউনিয়নকে ভাবতে হবে।
১. পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?
- কিউবা। তার রাজধানী মস্কোয়, জনগণ থাকে আমেরিকায় এবং তাদের সমাধিস্থল অ্যাঙ্গোলায়।
২. কমিউনিজমের প্রতিষ্ঠাতা মার্কস এঙ্গেলস এবং লেলিনকে কি বৈজ্ঞানিক হিসাবে বিবেচনা করা যায়?
- অবশ্যই না। কারন সত্যিকারের বিজ্ঞানীরা যে কোনকিছু আগে পরীক্ষা করেন গিনিপিগের উপর।
৩. সোভিয়েত সুর্য দুপুর বেলায় অতো হাসিখুশি কেন?
- কারন সে জানে একটু পরেই পৌছে যাবে সে পশ্চিমে।
৪. টিওডর ড্রাইজার কি করে কমিউনিস্ট হলেন?
- তিনি প্রথমে চেয়েছিলেন জিনিয়াস হতে, কিন্তু মাথায় অত মগজ না থাকায়; পরে হতে চাইলে টাইটান, কিন্তু অত শক্তি ছিল না শরীরে; ভাবলেন ফিন্যান্সিস্ট হবেন, টাকায় কুলোল না। পরে তার জীবনে ঘটল আমেরিক্যান ট্রাজেডী, ফলস্বরুপ হয়ে গেলেন কমিউনিস্ট।
[সমাজতন্ত্র বিশ্বাসী আমেরিকান লেখক - ড্রাইজার। সোভিয়েত্ ইউনিয়নে তার বেশ কটি বই অনুদিত হয়েছে। যেমন - জিনিয়াস, টাইটান, ফিন্যান্সিস্ট, আমেরিকান ট্র্যাজেডী ইত্যাদি]
৫. পাউন্ড, ডলার এবং রুবলের পারস্পরিক বিনিময় হার কতো?
- এক পাউন্ড রুবলের মূল্য এক ডলার
৬. সোভিয়েত স্ট্রিপটিজ কি?
- নর্তকী নাচের এক পর্যায়ে সব কাপড় খুলে ফেলার পর সেই কাপড়গুলোর উপর বসে পড়ে যাতে সেসব কেউ চুরি করে না নেয়।
৭. পশ্চিমা পুঁজিবাদী দেশগুলোর অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে দেয়ার উপায় কি?
- সোভিয়েত প্ল্যানিং কমিশনের বিশষজ্ঞদের পাঠাতে হবে সেখানে।
৮. গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি?
- সাধারণ চেয়ার এবং বৈদ্যুতিক চেয়ারে যে পার্থক্য।
৯. দর্শন, মার্কসীয় দর্শন এবং মার্কসীয়-লেলিনীয় দর্শন বলতে কি বোঝায়?
- দর্শন হল অন্ধকার ঘরে বেড়াল ধরা। মার্কসীয় দর্শন হল বেড়ালহীন অন্ধকার ঘরে বেড়াল ধরা। আর মার্কসীয়-লেলিনীয় দর্শনের বৈশিষ্ট হল বেড়ালহীন অন্ধকার ঘরে বেড়াল ধরেছে বলে বেড়াল শিকারীর সার্বক্ষণিক চিৎকার।
১০. ব্রেঝনেভের ভুরু আসলে কি?
- উচ্চতর পদে আসিন স্তালিনের গোঁফ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





