এক বন্ধুর ফেসবুক মন্তব্য পেলাম "ভালবাসা অন্ধ"; লগইন করে দেখি তার পেইজে এই ছবি দেয়া। আমিও তার মন্তব্যের উত্তরে লিখলাম, "ভালবাসা অন্ধ ঠিকই, আর বিয়ে হচ্ছে সেই ভালবাসার দায়িত্ব নেয়া।"
অনেক ক্ষমতা সম্পন্ন ব্যাক্তি ই [শোবিজ জগতের রথি-মহারথী, সরকারী-বেসরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বড় ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উচ্চ পর্যায়ের বিভিন্ন পেশাজীবি] আছেন যারা "এক্সট্রা মেরিটাল রিলেশন" রক্ষা করছেন। কিন্তু তাদের ভেতর খুব কম জনই আছেন সেই রিলেশনটাকে সামাজিক বা আইনি স্বীকৃতি দিয়েছেন। একটাই কারন নিজের এই বদগুনটা ঢাকতে চেয়েছেন।
ভালবাসেন অনেকেই; কিন্তু তার দায়িত্ব ও স্বীকৃতি খুব কম জনই দিয়েছেন। হুমায়ুন আহমেদ অন্তত এই ক্ষেত্রে এগিয়ে। আমি ওনার আগের স্ত্রীর অবস্থানকে মাথায় রেখেই বলছি। কাউকে দোষারোপ করতে গেলে তাকে কোন একটা আইনের আওতায় আনতে হবে।
যাহোক, আমি পুরো ব্যাপারটা আলোচনায় আনছি না; শুধু ভালবাসার দায়িত্ব নেয়ার মানুসিক ও সামাজিক সাহসের ব্যাপারটাকে এখানে পয়েন্ট আউট করেছি।
ছবি সূত্র: Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


