যাদের সার্বিক তত্বাবধানে বিশ্ব এস্তেমা অনুষ্ঠিত হয়ে আসছে তাদের সবার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই একটা আবেদন করছি। আখারী মোনাজাতটা কি বাংলা ভাষায় হলে আরো বেশী যুক্তিসংগত হোত না? কোরআনের ভাষা আরবী হিসাবে আরবী ভাষার প্রতি প্রত্যেক মুসলমানের একটা আলাদা টান আছে - আমারো আছে। যেহেতু আখারী মোনাজাত আরবী ভিন্ন অন্য ভাষায় হচ্ছে এবং এস্তেমায় আগত ৯৫ ভাগ মানুষ বাংলাদেশের, তাই বাংলা ভাষায় মোনাজাত হলে বেশী যুক্তিযুক্ত হোত।
আমি যতটুকু বুঝি যে মোনাজাতে যত বেশী আবেগ প্রকাশ করা যাবে শ্রষ্ঠার কাছে তা তত বেশী গ্রহণযোগ্য হবে। এস্তেমায় উপস্থিত বেশির ভাগ মানুষ বালা ভাষী; তাই মোনাজাত বাংলায় করা হলে সামষ্টিক আবেগ বেশী হোত বলে আমার বিশ্বাস।
আমি কোরআন ও হাদীস সম্পর্কে খুবই কম জানি। বাংলা অনুবাদ থেকে ভাষার ব্যাপারে কোরআন থেকে যতটা জেনেছি তা নিম্নরুপ:
১. আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শনঃ আকাশ ও পৃথিবীর সৃষ্ঠি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। - সুরা রুম আ.২২
২. আমি প্রত্যেক রসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। - সুরা ইব্রাহীম আ. ৫
তো বিভিন্ন ভাষা আল্লাহ'রই তৈরী এবং নেয়ামত স্বরুপ। বাংলা ভাষায় মোনাজাত হলে উপস্থিত বৃহত্তর অংশের আরো বেশী হ্রদংগম হোত এবং আবেগাপ্লুত হোত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


