গত বুধবার যাদের খুনের দায়ে ফাঁসি হয়েছে তাদের ব্যাপারে একটা তথ্য প্রায়ই সবাইকে বিভ্রান্ত করে। অনেক সময়ই তাদেরকে বীর মু্ক্তিযোদ্ধা হিসাবে জানে। কিন্তু কোন কোন বর্ননায় এসেছে যে তারা কেউ সরাসরি যুদ্ধ করেনি। ঘটনা যেটা হয়েছে। মুক্তিযুদ্ধের এক পর্যায়ে কিছু মুক্তিযোদ্ধাকে রাজাকার-শান্তিকমিটির কাভারে পাকিস্তান ফ্রন্টের ভিতর ঠুকিয়ে দেয়া হয়। তাদের পরিচয়ের ব্যাপারে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হয়; এদের পরিচয় শুধুমাত্র তাজউদ্দিন ও জেনারের ওসমানীর কাছে ছিল।
সেই একই উদ্দেশ্য পাকিস্তান আর্মী কিছু বাঙালী অফিসারকে মুক্তিযোদ্ধা হিসাবে ঢুকিয়ে দেবার চেষ্টা করে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে দেখা যায় অক্টোবরের পরে বেশ কিছু বাঙালী অফিসার খুব সহজেই পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আসে এবং মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করতে চায়। সবাই যে একই উদ্দেশ্যে আসে তা নয়; তবে অনেককেই এই সন্দেহের আওতায় ফেলা হয়। তখন তাদেরকে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করতে না দিয়ে ক্যাম্পে নিষ্ক্রিয় করে রাখা হয়।
অনেকেই বলেন যে ফারুক-রশিদ-ডালিম এরা ছিল সেই দলের মুক্তিযোদ্ধা।
যদি কারো কাছে তথ্য থেকে থাকে যে এরা কোন সেক্টরে সরাসরি যুদ্ধ করেছে তার বর্ননা দিলে খুশি হব। তখনই তাদের সন্দেহ করা হোত যে মুক্তিযুদ্ধে পাকিস্তান কিছু বাঙালী অফিসার চর হিসাবে ডুকিয়ে দিচ্ছে; সেই সময়ই এদেরকে সন্দেহ করা হোত। বীর যোদ্ধা হিসাবে তাদের কোন নির্দিষ্ট অবদান কারো জানা থাকলে খুশি হব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

