somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ মুজিবের প্রতি কৃতজ্ঞ থাকুন; কারন তাঁর নেতৃত্বের কারনেই ২য় শ্রেণীর নাগরিক হিসাবে বেঁচে থাকার জ্বালা থেকে মুক্তি পেয়েছেন।

০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বংশ পরম্পরায় কোন দেশের নাগরিক হয়েও দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার জ্বালা: আমি মুসলমান। যত পুরুষ আমি ভাবতে পারি তত দিনের আগে থেকেই আমি এই দেশের বাসিন্দা। অন্তত এরকম কোন যোগসূত্র এখন অবধি পাওয়া যায়নি যে আমার পূর্ব-পুরুষের কেউ ভৌগলিকভাবে অন্য কোন ভু-খন্ডের বাসিন্দা ছিলেন। এরকম একটা খবর পাওয়া যায় ছয় কি সাত পুরুষ আগে আমরা হিন্দু ছিলাম। সেই পুরুষ ইসলাম ধর্মে মুগ্ধ হয়ে তা গ্রহণ করেছিলেন। সেই সুবাদেই আজ আমি মুসলমান। আর একজন নিবেদিত ভারতীয় হলেও এটাই আমার চরম অপরাধ।
আমি কোনভাবেই কোন অপরাধের সাথে জড়িত না।
আমি কোনভাবেই বিসৃংখল কোন কার্যক্রমের সাথে জড়িত না।
আমি সর্বোতভাবেই আমার উপর প্রযোজ্য সকল নাগরিক দায়িত্ব পালন করে যাচ্ছি।
আমি কোনভাবেই নিজেকে ভারতীয় ভিন্ন অন্যকিছু কল্পনাও করতে পারি না।
আমি যত প্রয়োজনে যেখানেই যাই না কেন, ফের এই ভারত-মাটিতেই ফিরে আসার জন্য মনটা আনচান করতে থাকে।
তারপরও আমার অপরাধ আমি মুলমান।
আর তাই আমি এই নিজ জন্মভুমিতে দ্বিতীয় শ্রেণির নাগরিক।
কোন আইনে নাই অবশ্য ব্যাপারটা।
পরিবেশ-নিয়ম-সমাজ-সুবিধাতিতে আমাকে বার বার এই কথাই বোঝানো হচ্ছে - আমি ভারতের না।
আমি ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক।
ভারতের সব কিছু সকল যোগ্যতা থাকা সত্বেও আমার না।
আমার কোন একক সুবিধা পেতে হলে অন্য ভারতীয়দের তুলনায় আমাকে দ্বিগুন-তিনগুন যোগ্য হতে হয়।
- ভারতের সব জায়গা আমার জন্য নয়।
- আমি প্রথম শ্রেণীর কোন আবাসিক জায়গায় জমি ক্রয় করতে হলে আমার অতিরিক্ত কিছু অনুমতি-অনুমোদনের প্রয়োজন পড়ে।
- ভারতের সব চাকুরী আমার জন্য অন্য সব ভারতীয়দের মত নিয়ম মেনে চলে না।
- অর্থ থাকলেই আমি আইনী বৈধতা সত্বেও আমি সব কিছু ক্রয় করতে পারি না।
- আমি প্রাকৃতিকভাবে ভারতীয় হলেও আমাকে ভারতীয় প্রমাণ করতে আলাদা প্রমাণপত্র লাগে; অনুমোদিত হতে হয়।
- আমি জন্মসূত্রে ভারতীয় হওয়ার পরও আমার প্রাণপ্রিয় রাজধানীর নতুন দিল্লীর সুবিধা ভোগে আমাকে অনেক স্তর পেরোতে হয়; পুরোনো দিল্লীর গলি-গুপচিই আমার সহজ আবাস স্থল।
- আমার উত্তরপুরূষ যেন সহজে দ্বিতীয় পথে জীবন ভাসায় তার উৎসাহ আসে অলিখিত রাষ্ট্রাচারনেই; আর অনতিক্রমযোগ্য এক বৃত্তে ফেলে দেয়া হয় যেন বের হওয়ার রাস্তা থাকে রুদ্ধ।

এতক্ষণ যে দৃশ্যের বর্ননা দিলাম তা হয়ত কাল্পনিক; তবে পৃথিবীতে এর নজির অনেক সুলভ।

আমরা পুর্ব পাকিস্তানের নাগরিকগণ শুধুমাত্র বাঙালী হওয়ার দরুন ১৯৭১ পূর্ব পাকিস্তান রাষ্ট্রে ঠিক এই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়েই ছিলাম। এই প্রজন্মের কেউ আওয়ামিলীগ করুন আর নাই করুন শুধুমাত্র এই কারনেই শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার আসনে বসাবেন।
তা না হলে এটা যে কেবল অকৃতজ্ঞতাই হবে তা নয়; অপররাধও।
এই ৭ই মার্চে শেখ মুজিবুর রহমান আপনার প্রতি স্বশ্রদ্ধ সালাম।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১০ সকাল ১০:১০
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×