ঢাকার তিন দিকেই তুরাগ নদীর অবস্থান। পূর্বে তুরাগ, উত্তরে তুরাগ এবং পশ্চিমেও তুরাগ। বুড়িগঙ্গা কেবল ঢাকার দক্ষিনে অবস্থিত। যেহেতু ঢাকার তিন দিকেই তুরাগ তাই এখন থেকে বলা হোক "ঢাকা তুরাগ নদীর তীরে অবস্থিত; বুড়িগঙ্গর নয়।"
ব্রীটিশ ঢাকা ছিল শুধুমাত্র সদরঘাট কেন্দ্রীক। এরপর পাকিস্তান সময়ে ঢাকা বিস্তৃত হয়ে পুরানা পল্টন পর্যন্ত যায়। এরপরই ছিল ঢাকার শহরতলী। তখন তেজগাঁও শিল্প এলাকা তৈরী হয় ঢাকা শহর থেকে বাহিরে। সেই ঢাকা এখন আর নেই।
আমার ঢাকা এখন পুরো ঢাকা জুড়েই।
নতুন ঢাকাকে দেখতে হবে নতুন ভাবেই। এটা সিম্বলিক। ইতিহাসকে অস্বিকার না করেই এটা করা যায়।
আমরা ব্রীটিশদের চোখে ঢাকাকে দেখব না।
আমরা পাকিস্তানীদের চোখে ঢাকাকে দেখব না।
আমরা ৭১ পরবর্তী ঢাকাকে দেখব।
একসময় আমরা ব্রীটিশদের উচ্চারনেই ইংরেজীতে "ঢেক্কা Decca" লিখতাম; এখন আমরা "ঢাকা Dhaka" লিখি।
যেহেতু যে নদী ঢাকাকে তিন দিক থেকেই ঘিরে রেখেছে সেই নদীকেই ঢাকার অবস্থান হিসাবে স্বিকৃতি দেই।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১০ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

